আরএন শ্যামা, নান্দাইল(ময়মনসিংহ) : আসন্ন নান্দাইল পৌরসভা নির্বাচনে মুক্তিযোদ্ধার সন্তান হিসাবে মেয়র পদে প্রার্থীতার ঘোষণা দিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান/সন্তান কমান্ডার নান্দাইল উপজেলার সাধারণ সম্পাদক মোঃ আহসান কাদের মাহমুদ কাদের ভূঁইয়া।
নান্দাইল মুক্তিযোদ্ধা সংসদে বুধবার দুপুরে নান্দাইল শহীদ দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলে পরিচিতি পর্বে ননান্দাইল পৌরসভার মেয়র প্রার্থী হিসাবে ঘোষণা করেন।
উক্ত দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মাজহারুল হক ফকির। তিনি মুক্তিযোদ্ধা হিসাবে একজন মুক্তিযোদ্ধার সন্তানকে মেয়র হিসাবে মুক্তিযোদ্ধের দল আওয়ামিলীগকের মনোনয়নের ব্যাপারে সহযোগিতা করবেন। এ সময় উপস্থিত থেকে বক্তব্য দেন নান্দাইল উপজেলা শাখার জাসস সভাপতি আঃ হাই, পৌর সভাপতি এ হান্নান আল আজাদ, আমরা মুক্তিযোদ্ধা কমান্ডারের উপদেষ্টা মিজানুর রহমান গোলাপ, সাংবাদিক এনামুল হক বাবুল, আকরাম হোসেনসহ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।
কাদের ভূঁইয়া নিজেকে পৌরসভার মেয়র হিসাবে যোগ্য ও সৎ প্রার্থী মনে করেন। তিনি জানান, নির্বাচনে মেয়র পদে জয়ী হলে মুক্তিযোদ্ধাদের ২৪ ঘন্টা স্বাস্থ্যসেবার সহজলভ্যতা নিশ্চিত করবেন। পৌর নাগরিকদের নাগরিক সুবিধা, পানি নিষ্কাসনের জন্য ড্রেন, ময়লা আবর্জনা মুক্ত পৌরসদর উপহার দিবেন। প্রতিটি নাগরিকদের জন্য পানির সাপ্লাই হতদরিদ্রের মানুষের অধিকার নিশ্চিতকরন,মাদক মুক্ত পৌরসভা, রাস্তার দুপাশে ফুটপাতের উপযোগী, পৌর এলাকার প্রতিটি পয়েন্টে সিসি ক্যামেরা স্থাপনসহ নাগরিকদের সকল রকম সুযোগ সুবিধা প্রদান করা হবে।
মোঃ আহসান কাদের মাহমুদ কাদের ভূঁইয়া অলি মাহমুদ হিবজুল উলুম মাদরাসার প্রতিষ্ঠাতা অলি মাহমুদ ভূঁইয়া নানী, বীর মুক্তিযোদ্ধা ও শিক্ষানুরাগী, রাজনীতিবিদ মোঃ আব্দুর রহিম ভূঁইয়ার ছেলে। কাদের ভূঁইয়া দীর্ঘ বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে জড়িত থেকে মানুষের সেবা করে আসছে।



































