300X70
বৃহস্পতিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২২ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রথম গান “নাসেক নাসেক” দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলা-র প্রথম সিজন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ফেব্রুয়ারি ২৪, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : “নাসেক নাসেক” শিরোনামের প্রথম গান দিয়ে শুরু হলো কোক স্টুডিও বাংলা-র প্রথম সিজনের যাত্রা। ফেসবুক লাইভ ও ইউটিউব লাইভ প্রিমিয়ারে মুক্তি পেয়েছে নতুন গানটি। এর আগে, থিম সং “একলা চলো রে”-এর মুক্তি দিয়ে মিউজিক্যাল প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন হয় ।

‘নাসেক নাসেক” গানটি পরিবেশনায় অংশ নেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী পান্থ কানাই এবং উদীয়মান শিল্পী অনিমেস রায়। অভিজ্ঞ শিল্পী পান্থ কানাইয়ের বৈচিত্র্যময় গান গাওয়ার ক্ষমতার সাথে অনিমেস রায়ের কণ্ঠে হাজং গোষ্ঠীর জাদুকরী গান মিলে একটি চমৎকার ফিউশন তৈরি হয়েছে। গানটির সঙ্গীত প্রযোজক ছিলেন শায়ান চৌধুরী অর্ণব।

কোক স্টুডিও বাংলা-র সঙ্গীত প্রযোজক শায়ান চৌধুরী অর্ণব বলেন, “আমাদের প্রথম গানটি সবার কাছে তুলে ধরতে পেরে আমরা রোমাঞ্চিত। এই গানটি করতে গিয়ে আমরা যেরকম উপভোগ করেছি, আশা করি, দর্শকরাও গানটি সেরকম উপভোগ করবেন। এটি কোক স্টুডিও মাত্র শুরু, প্রথম সিজনের জন্য জনপ্রিয় আরো শিল্পীর গাওয়া আরো চমৎকার গান অপেক্ষা করে আছে।”

প্রথম সিজনের প্রথম গানটি ফেসবুক লাইভ ও ইউটিউব লাইভ প্রিমিয়ারের মাধ্যমে মুক্তি পেয়েছে। সারা পৃথিবীর ভক্তরা বিনামূল্যে এই সেশনে অংশ নিয়েছেন। অনুষ্ঠানের শুরুতেই লাইভ দর্শক-শ্রোতাদের স্বাগত জানান কোকা-কোলা কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর তাহসান খান। তারপর তিনি দর্শকদের নিয়ে যান ব্যাক স্টেজে। এর পরই তাহসান প্রথম গানটির পর্দা উন্মোচন করেন এবং লাইভ শ্রোতারা গানটি উপভোগ করেন। গানটি প্রকাশিত হওয়ার পর লাইভে এসে কমেন্ট সেকশনের মাধ্যমে ভক্তদের সাথে আলাপচারিতায় অংশ নেন তাহসান। এরপর ভক্তদের নিয়ে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। তাহসান কোক স্টুডিও বাংলা নিয়ে ১০টি প্রশ্ন করেন এবং সবচেয়ে দ্রুত উত্তরদাতা কোক স্টুডিও বাংলা-র পক্ষ থেকে জিতে নেন পুরস্কার।

হাজং জনগোষ্ঠীর শিল্পী অনিমেস রায় নিজ মাতৃভাষায় গানটি গেয়েছেন। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, কোক স্টুডিও বাংলার প্রথম সিজনের সাথে যুক্ত থাকতে পেরে তিনি দারুণ সম্মানিত বোধ করছেন। হাজং জনগোষ্ঠীর সঙ্গীতকে সবার সামনে তুলে ধরতে পেরে তিনি আনন্দিত। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে বসবাস করা একটি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নাম হাজং। নেত্রকোনা জেলার কলমাকান্দা ও দুর্গাপুর এলাকায় এবং ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এই প্রাণবন্ত জনগোষ্ঠীর বসবাস। এই জনগোষ্ঠীর একটি অংশ সিলেট ও সুনামগঞ্জেও বাস করে। ক্ষুদ্র জনগোষ্ঠী হলেও হাজংদের নিজস্ব ভাষা, সাংস্কৃতিক ঐতিহ্য, সামাজিক আচার-অনুষ্ঠান, খাদ্য ও পোশাক রয়েছে। অনিমেসের বিশ্বাস যে, দুই ভাষার এই অনন্য ফিউশন দর্শক উপভোগ করবেন এবং পান্থ কানাই ও তার গাওয়া গানটি পছন্দ করবেন।

বিভিন্ন সোশ্যাল মিডিয়া চ্যানেলের মাধ্যমে ১০,০০০-এরও বেশি মানুষ লাইভে অংশগ্রহণ করেন। পুরো সেশন জুড়ে দর্শক-শ্রোতারা কমেন্ট সেকশনে গানটির প্রশংসা করেন।

কোকা-কোলা-র আন্তর্জাতিক সঙ্গীত আয়োজন কোক স্টুডিও-র সর্বশেষ সংস্করণ কোক স্টুডিও বাংলা। দেশীয় সঙ্গীত, সঙ্গীতশিল্পী, সঙ্গীতশিল্প ও সঙ্গীতের প্রতি সারা বিশ্বের বাংলাভাষী মানুষদের ভালোবাসার কথা তুলে ধরার উদ্দেশ্যে তুমুল জনপ্রিয় এই ফিউশন মিউজিক প্ল্যাটফর্মটি বাংলাদেশে এসেছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

২ অক্টোবর থেকে ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা শুরু

বাংলাদেশ ব্যাংকের সাথে সাউথইস্ট ব্যাংকের চুক্তি স্বাক্ষর

বিএনপি একটি রাজনৈতিক দৈত্যের দল : পররাষ্ট্রমন্ত্রী

‘ওয়ার্ল্ড ডিসট্যান্স লার্নিং ডে’ উপলক্ষে শিক্ষামূলক কোর্সে ডিসকাউন্ট দেবে MyBL সুপার অ্যাপ

আমাকে বিব্রত করা হচ্ছে: ঐশ্বরিয়া

পাহাড়ে বাণিজ্যিকভাবে জনপ্রিয় হচ্ছে কফি চাষ

এবার তিস্তা চুক্তি দ্রুত সম্পন্ন করতে চায় বাংলাদেশ

ওয়ালটন বাংলাদেশকে নেক্সট ফেইজে নিয়ে যাচ্ছে : বিএসইসি চেয়ারম্যান

মেট্রোরেল ভ্রমণের জন্য লাইনে দাঁড়িয়ে হাজারো মানুষ

ঝিনাইদহে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, নিহত ২