300X70
বুধবার , ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

প্রাইম ব‌্যাংকের সাথে পেরোল চুক্তি করেছে ঢাকা ক্লাব

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২৫, ২০২৪ ১২:২২ পূর্বাহ্ণ

ঢাকা, সেপ্টেম্বর ২৪, ২০২৪: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে পেশাজীবীদের সংগঠন ঢাকা ক্লাব লিমিটেড। সম্প্রতি ঢাকা ক্লাবের অফিসে প্রতিষ্ঠান দুটি এই চুক্তি সই করে। এই অংশীদারিত্ব ঢাকা ক্লাবের কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক ব‌্যবস্থাপনা ও পেরোল দক্ষতা বাড়াতে একটি মাইলস্টোন হিসেবে চিহ্নিত থাকবে।

এই চুক্তির আওতায়, ঢাকা ক্লাবের কর্মকর্তাদের জন‌্য নিরবিচ্ছিন্ন পেরোল ম‌্যানেজমেন্ট সল‌্যুশন সরবরাহ করবে প্রাইম ব‌্যাংক, ফলে এখন থেকে কর্মকর্তাদের মূল ধারার মাধ‌্যমে বেতন পরিশোধ করা হবে এবং তারা ব‌্যাংক থেকে এক্সক্লুসিভ সেবা উপভোগ করবে। এছাড়াও ঢাকা ক্লাব কর্তৃপক্ষ এখন থেকে দ্রুত সময়ের মধ‌্যে এবং নিরাপদে কর্মীদের বেতন বণ্টন করতে পারবে, পারসোনাল ব‌্যাংকিংয়ের বিভিন্ন নির্দিষ্ট কিছু সেবা এবং পারসোনাইজড আর্থিক সেবা  উপভোগ করতে পারবে। প্রাইম ব‌্যাংকের পেরোল সল‌্যুশন মূলত নির্ভুলভাবে বেতন প্রদানে প্রশাসনিক প্রক্রিয়া কমাতে ডিজাইন করা হয়েছে। পাশাপাশি এই প্রক্রিয়ায় কমপ্লায়েন্স নিশ্চিত করা হয়ে থাকে।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র হেড অব উইমেন ব্যাংকিং ও অ্যাফ্লুয়েন্ট সেগমেন্ট শায়লা আবেদীন, হেড অব পেরোল ব্যাংকিং অনুপ কান্তি দাশ, ঢাকা উত্তরের রিজিওনাল হেড খাদেম মোহাম্মদ ইফতেখার ফাইসাল, পেরোল ব‌্যাংকিংয়ের বিজনেস ডেভলপমেন্ট ম‌্যানেজর মুশফিক আহমেদ ফাহিম এবং ঢাকা ক্লাব লিমেটেডের ফাইন‌্যান্স ডিরেক্টর মজিবুর রহমান সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রাইম ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী বলেন, ‘কর্মীদের পেরোল প্রক্রিয়া মূল ধারায় আনতে ঢাকা ক্লাবের সাথে এই অংশীদারিত্ব করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের উদ্দেশ‌্য নিরাপদ ও দক্ষ ব‌্যাংকিং সেবা প্রদান করা, যার মাধ‌্যমে উভয় প্রতিষ্ঠান ও তাদের কর্মীরা উপকৃত হবে। আমরা একটি সফল এবং দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের অপেক্ষায় আছি, যা উভয় প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখবে।’

ঢাকা ক্লাব লিমিটেডের সভাপতি আশরাফুজ্জামান খান (পুটন), ‘প্রাইম ব‌্যাংকের কাছ থেকে পেরোল সেবা নিতে পেরে আমরা খুবই আনন্দিত। আমাদের কর্মীদের সময়োপযোগী এবং নিরাপদ আর্থিক সেবা নিশ্চিতে আমাদের উদ্দেশ‌্যের সাথে এই চুক্তি সামঞ্জস‌্যপূর্ণ। আমরা বিশ্বাস করি এই চুক্তি ঢাকা ক্লাব এবং এর কর্মী উভয়ের উন্নয়নে ভূমিকা রাখবে। এই মহৎ উদ্যোগের জন্য আমি প্রাইম ব্যাংককে ধন্যবাদ জানাই।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কুনাট্যমঞ্চে রাজনীতির রঙ্গশালা

আগামী ৩ দিন নন-শিডিউল ফ্লাইটের খরচ মওকুফ : বিমান উপদেষ্টা

দুর্গাপূজা উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে নৌবাহিনী

বিশ্বে মৃত্যু ৪৯ লাখ ১২ হাজার, শনাক্ত ২৪ কোটি ১৫ লাখ

বিশ্ব ইজতেমায় যৌতুকবিহীন ৭২ যুগলের বিয়ে

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

২০২৬ সালের প্রথম ছয় মাসে ১,৩৮৪ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে মেটলাইফ

দক্ষিণ কেরাণীগঞ্জে ৫ লক্ষ টাকার হেরোইনসহ ১ জন গ্রেফতার

৪ হাজার গাড়ি নিয়ে আটলান্টিকে ডুবে গেল সেই জাহাজটি

বিকাশে ২০ টাকা মোবাইল রিচার্জে ২১ টাকা ইন্সট্যান্ট ক্যাশব্যাক