300X70
সোমবার , ২৯ জুন ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‎প্রার্থীদের স্ত্রী–মেয়ের সদস্যপদ নিয়ে বিতর্ক, শিল্পী সমিতিতে নতুন অভিযোগ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৯, ২০২৬ ১০:২৮ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ‎অভিযোগ উঠেছে, গঠনতন্ত্রে উল্লেখিত শর্ত পূরণ না করেই নিয়মবহির্ভূতভাবে প্রায় ৪০ জনকে পূর্ণ সদস্যপদ ও ভোটাধিকার দেওয়া হয়েছে। সমালোচকদের দাবি, নতুন সদস্যদের মধ্যে এমনও রয়েছেন, যাদের পাঁচটি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্রে অভিনয়ের শর্ত পূরণ হয়নি। আবার কেউ কেউ কোনো মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছাড়াই সদস্যপদ পেয়েছেন বলেও অভিযোগ করা হয়েছে।

‎শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী, পূর্ণ সদস্য হতে হলে বাংলাদেশে মুক্তিপ্রাপ্ত কমপক্ষে পাঁচটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে হবে। এরপর কার্যকরী পরিষদের অনুমোদন সাপেক্ষে তিনি পূর্ণ সদস্যপদ ও ভোটাধিকার লাভ করবেন।

‎সমিতির সদস্য এবিএম সোহেল রশিদ অভিযোগ করে বলেন, গঠনতন্ত্র উপেক্ষা করে প্রভাব খাটিয়ে পরিচিতজন ও স্বজনদের সদস্য করা হয়েছে। তার দাবি, অতীতে সদস্য হতে অনেক বছর অপেক্ষা করতে হলেও এবার সেই নিয়ম মানা হয়নি।

‎অভিযোগে আরও বলা হয়েছে, নতুন সদস্যদের তালিকায় এমন কয়েকজন রয়েছেন, যাদের অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা দুই বা তিনটির বেশি নয়। এ তালিকায় অভিনেতা ডি এ তায়েবের মেয়ে দেওয়ানজাদী তুসমি তায়েফ টুনটুনির নাম নিয়েও আলোচনা তৈরি হয়েছে। অভিযোগকারীদের দাবি, তারও পাঁচটি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নেই।

‎তবে এসব অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন শিল্পী সমিতির বর্তমান সহ-সভাপতি ডি এ তায়েব। তিনি বলেন, গঠনতন্ত্রের বাইরে কোনো সদস্যপদ দেওয়া হয়নি এবং নির্বাচনকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন অভিযোগ তোলা হচ্ছে। তার ভাষ্য, সব সিদ্ধান্তই আইন ও গঠনতন্ত্র অনুসরণ করেই নেওয়া হয়েছে।

‎এদিকে শিল্পী সমিতির সাবেক সহ-সভাপতি ওমর সানী বলেন, গঠনতন্ত্র অমান্য করে সদস্যপদ দেওয়া হয়ে থাকলে তা অত্যন্ত দুঃখজনক। একই সঙ্গে তিনি জানান, তার জানা মতে নির্ধারিত যোগ্যতা পূরণ ছাড়া কাউকে পূর্ণ সদস্য বা ভোটার করা উচিত নয়।

‎অন্যদিকে নির্বাচন কমিশনার খোরশেদ আলম খসরু জানিয়েছেন, এ বিষয়ে নির্বাচন কমিশনের কাছে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

‎উল্লেখ্য, আগামী ৩ জুলাই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। একদিকে সভাপতি পদে আরমান ও সাধারণ সম্পাদক পদে রুমানা ইসলাম মুক্তি, অন্যদিকে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন জয় চৌধুরী।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রামোন ম্যাগসেসে অ্যাওয়ার্ড পেলেন জাগো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা করভি রাকসান্দ

গণমাধ্যমের অগ্রযাত্রা স্বাধীনতা ও দায়িত্বশীলতায় : প্রেস কাউন্সিল দিবসে তথ্যমন্ত্রী

দেশের মেধাবী তরুণরাই তৈরি করবে পূর্ণঙ্গ স্যাটেলাইট : প্রতিমন্ত্রী পলক

দেশের মেধাবী তরুণরাই তৈরি করবে পূর্ণঙ্গ স্যাটেলাইট : প্রতিমন্ত্রী পলক

বিশুদ্ধতার অঙ্গীকার নিয়ে যাত্রা করছে ‘ন্যাচুরা কেয়ার’

প্রধানমন্ত্রীর ত্রাণ ভাণ্ডারে প্রিমিয়ার ব্যাংকের কম্বল প্রদান

বাউবিতে ‘স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত সোপান: বঙ্গবন্ধুর নেতৃত্বে অনন্যতা’ শীর্ষক আলোচনা সভা

বুড়িমারীর জুয়েল হত্যা মামলার প্রধান আসামী ৫ দিনের রিমান্ডে

জাতীয় শোক দিবস উদযান করলো ই্উসেপ বাংলাদেশ

অপপ্রচার রোধে ভারতীয় প্রতিষ্ঠানের সহযোগিতা নেওয়া হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

শ্রীপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ