300X70
বৃহস্পতিবার , ৪ এপ্রিল ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ফিলিস্তিন ও গাজার মানুষকে ৩৭ লক্ষ টাকা অনুদান দিল ব্র্যাক ইউনিভার্সিটি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৪, ২০২৪ ৩:১৭ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : ফিলিস্তিন এবং গাজার জনগণের কঠিন সময়ে সহানুভুতির হাত বাড়িয়ে দিয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি। চলমান সংকটময় সময়ে এবং মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের কয়েকদিন আগে ফিলিস্তিনের জনগণের সহায়তায় ঈদের বোনাস হতে ৩৭ লক্ষ টাকা অনুদান প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মীরা।

বুধবার, ৩ এপ্রিল ২০২৪, এই অনুদান বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান এর হাতে তুলে দেওয়া হয়। ব্র্যাক ইউনিভার্সিটির পক্ষে অনুদানের চেক হস্তান্তর এবং সংহতিপত্র তুলে দেন করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। এই সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগের চেয়ারপারসন, শিক্ষকসহ উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। গত মঙ্গলবার, ব্র্যাক ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক ইফতার অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ বলেন, “সামাজিক ন্যায়বিচার, সহানুভূতি এবং মানবাধিকার রক্ষায় নিবেদিত একটি প্রতিষ্ঠান হিসেবে ব্র্যাক ইউনিভার্সিটি ফিলিস্তিনবাসীদের পাশে রয়েছে। বিশ্বের বেশিরভাগ মানুষই মনে করে ফিলিস্তিনে যেটা হচ্ছে তা মানববতাবিরোধী অপরাধ। স্বাধীনতা, আত্মমর্যাদা এবং শান্তিপূর্ণ জীবনের জন্য আমরা ফিলিস্তিনবাসীর লড়াইকে সমর্থন জানাই। তাদের বিরুদ্ধে সংঘটিত সকল প্রকার নিপীড়ন ও অপরাধের তীব্র নিন্দা জানাই এবং এর অবসান চাই।”

এই সংকটপূর্ণ সময়ে সবাইকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রফেসর আজিজ। তিনি বলেন, “এই কঠিন সময়ে, আসুন আমরা ফিলিস্তিনের জনগণের অধিকার আদায়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই। আলাপ-আলোচনা, সভা সমাবেশের মাধ্যমে আন্তর্জাতিক পরিমন্ডলসহ বিভিন্ন প্লাটফর্মে ফিলিস্তিনের ইতিহাস এবং সঠিক তথ্য তুলে ধরি।”

তিনি বাংলাদেশসহ বিশ্বের বিবেকবান মানুষ, শান্তিকামী দেশ ও প্রতিষ্ঠানসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে ফিলিস্তিনের জনগণের পাশে দাঁড়ানো এবং এই অন্যায়ের প্রতিবাদ জানানোর আহ্বান জানান। সেই সাথে জনমত গঠন করে ফিলিস্তিনে শান্তি প্রতিষ্ঠায় বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানান তিনি।

ব্র্যাক ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানিয়ে ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, “আপনারা ফিলিস্তিনের জন্য যা করেছেন সেজন্য আমরা আমরা আপনাদের ধন্যবাদ জানাই। আমাদের প্রত্যাশার চেয়েও অনেক বেশি করেছেন আপনারা।”

তিনি আরো বলেন, “আপনি ফিলিস্তিনের জনগণের জন্য কত টাকা দান করেছেন তার চেয়ে বড় বিষয় হলো আপনি যখন আমাদের সম্পর্কে ভেবেছিলেন সেটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। এর মাধ্যমে ফিলিস্তিনের জনগণ জানবে যে, তারা আর একা নয়। তাদের সাহায্য করার জন্য বিশ্বব্যাপী তাদের ভাই-বোনেরা রয়েছে।”

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিসের ডিরেক্টর (রিসার্চ) ড. এম সানজীব হোসেন। অনুষ্ঠানে সংহতিপত্র পাঠ করে ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড। অনুষ্ঠান শেষে ফিলিস্তিনসহ ও বিশ্বের নির্যাতিত মানুষের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করে ব্র্যাক ইউনিভার্সিটির ডিরেক্টর অফ কমিউনিকেশন্স খায়রুল বাশার।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নদী বাঁচাতে আবরার ফাহাদের দৃষ্টিভঙ্গি আমাদের পথ নির্দেশ করবে : নাহিদ ইসলাম

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়: চুল কেটে দেওয়ার প্রমাণ মিলেছে, শাস্তির সুপারিশ তদন্ত কমিটির

মার্কিন কর্মকর্তাদের আগমন দু’দেশের ঘনিষ্ঠতর সম্পর্কের বার্তাবাহী : তথ্যমন্ত্রী

চলতি সংসদেই সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইন পাশের তাগিদ

ঢাকা মহানগর এলাকায় জননিরাপত্তা বিধানে পুলিশি কার্যক্রম জোরদার

চাটখিলে যুবলীগ নেতাসহ ৬ জনকে কুপিয়ে আহত, গ্রেফতার ১

৬ষ্ঠ এডিনবার্গ আন্তর্জাতিক কালচারাল সামিটে সংস্কৃতি প্রতিমন্ত্রীর যোগদান

লালবাগ ও গেন্ডারিয়া ২ জন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

গণপরিবহনের ভাড়ার চার্ট দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ

পঙ্গুত্ব নিয়ে হুইল চেয়ারে দুর্বিষহ জীবন কাটছে পাপেলের