300X70
বুধবার , ৮ ডিসেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ফ্রিল্যান্সারদের সহজ ব্যাংকিং সেবা প্রদানে ব্র্যাক ব্যাংক ও বিএফডিএস একসাথে কাজ করবে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৮, ২০২১ ৮:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন২৪.কম : দেশের ফ্রিল্যান্সারদের সহজ ও স্বাচ্ছন্দ্যময় ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যাক ব্যাংক এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) পার্টনারশিপ চুক্তি করেছে।

এই সমঝোতা স্মারক চুক্তিটি সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং খাতের প্রতি দু’টি প্রতিষ্ঠানের দৃঢ় প্রতিশ্রুতির প্রতিফলন বহন করে। বিএফডিএস ফ্রিল্যান্সিং খাতের পেশাজীবীদের কাজ ও ব্যবসায়িক উদ্যোগের প্রসারে কাজ করে থাকে।

বাংলাদেশের প্রথম ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট ‘ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্ট’ চালুর এক সপ্তাহের মধ্যেই এই চুক্তিটি স্বাক্ষরিত হলো। সহজ ব্যাংকিং সলিউশনের মাধ্যমে উদীয়মান এ খাতের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক এ ব্যাংকিং সুবিধা চালু করে।

গতকাল মঙ্গলবার (৭ ডিসেম্বর) ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে বিএফডিএস এর চেয়ারম্যান ড. তানজিবা রহমান, সিনিয়র ভাইস চেয়ারম্যান জসিম উদ্দীন জয় এবং সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান এবং ব্র্যাক ব্যাংক এর হেড অব রিটেইল ব্যাংকিং মো: মাহীয়ুল ইসলাম চুক্তিতে স্বাক্ষর করেন। ব্র্যাক ব্যাংক এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর. এফ. হোসেন, হেড অব ডিপোজিটস এন্ড এনএফবি সারাহ আনাম, উভয় প্রতিষ্ঠানে কর্মকর্তাবৃন্দ এবং ডিজিটাল পেমেন্টে বিশ্বের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান – ভিসা – এর কর্মকতার্রা এ অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর. এফ. হোসেন বিএফডিএস এর সদস্যদের নিকট প্রথম ব্যাচের ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স ভিসা ডেবিট কার্ড হস্তান্তর করেন।

এই পার্টনারশিপ সম্পর্কে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “ফ্রিল্যান্সারদের প্রতিভা ও এ খাতের ভবিষ্যত সম্ভাবনায় আমাদের আস্থা আছে। তাই বিএফডিএস এর সাথে আমরা পার্টনারশিপ করেছি, যাতে ফ্রিল্যান্সিং খাতের পেশাজীবীরা নিজেদের পেশায় সফল হতে পারেন এবং তাদের ব্যবসায়িক উদ্যোগকে সামনে এগিয়ে নিতে পারেন।”

তিনি আরও বলেন, “পার্টনারশিপটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা বাংলাদেশকে বিশ্বের ফ্রিল্যান্সিং খাতের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে এবং এ খাতের বৈদেশিক আয় বাড়াতে ব্র্যাক ব্যাংক সক্রিয় ভূমিকা রাখতে চায়। ফ্রিল্যান্সারদের ক্রমপরিবর্তনশীল ব্যাংকিং চাহিদা পূরণে আমরা সবসময় নতুন নতুন প্রচেষ্টা অব্যাহত রাখবো।’’

এ আগে গত ৩০ নভেম্বর, ইআরকিউ অ্যাকাউন্ট সলিউশন – ‘ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্ট’ – চালু করা হয়। এ ফলে ফ্রিল্যান্সার পেশাজীবীদের বৈদেশিক মুদ্রায় আয় গ্রহণ ও দৈনন্দিন ব্যাংকিং লেনদেন সম্পন্ন করা অনেক সহজ হয়েছে।

এই বিশেষ অ্যাকাউন্ট চালুর উদ্যোগটি দেশের ৬.৫০ লাখের বেশি ফ্রিল্যান্সার পেশাজীবীর জন্য আনন্দের বার্তা নিয়ে এসেছে। এর ফলে তারা ঝামেলাবিহীন ব্যাংকিং অভিজ্ঞতা পাবেন।

‘ব্র্যাক ব্যাংক ফ্রিল্যান্সার ম্যাট্রিক্স অ্যাকাউন্ট’ এর সাথে তারা ইন্টারন্যাশনাল ভিসা ডেবিট কার্ড পাবেন, যার মাধ্যমে মার্কিন ডলারে বৈদেশিক আয় গ্রহণ করতে পারবেন। এর সাথে লিংকড ট্রানজেকশনাল অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ সহজে বাংলাদেশি টাকায় কনভার্ট করতে পারবেন।

ব্যবসায়িক কাজ যেমন, ক্লাউড বেইজড সলিউশন্স, ডোমেইন হোস্টিং ইত্যাদির জন্য দেশের বাইরে ই-কমার্স, পিওএস ও এটিএম ট্রানজেকশন করতে পারবেন। এই অ্যাকাউন্টের সাথে আছে বিশেষ ভিসা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড পাবার সুবিধা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজধানীতে পৃথক অভিযানে বিস্ফোরক দ্রব্য ও ইয়াবা ফেন্সিডিলসহ গ্রেপ্তার ২

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাঙলা প্রতিদিন সম্পাদকের জন্মদিন আজ

বিশ্বকাপ ট্রফির সঙ্গে আসছেন বিশ্বকাপজয়ী ফুটবলার

উত্তরায় রিকশার গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ ৮ জনেরই মৃত্যু

মোবাইল ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ

জার্নালিজম একটি পবিত্র দায়িত্ব, জনগণের আমানত : শারমীন এস মুরশিদ

সোনারগাঁয়ে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসবের উদ্বোধন

বিএইচবিএফসি’র শরীয়াহ্ ভিত্তিক গৃহায়ন বিনিয়োগ ব্যবস্থার উদ্বোধন

বাউবিতে সিএফভিপি প্রোগ্রাম কারিকুলাম কমিটির সভা