300X70
বৃহস্পতিবার , ২৪ ডিসেম্বর ২০২০ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বক্তব্যের জন্য মির্জা ফখরুলকে ‘আহাম্মক’ বললেন তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ২৪, ২০২০ ৮:০৩ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘বহির্বিশ্বের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধের দাবি’ করে দেওয়া বক্তব্যকে ‘আহাম্মকের বক্তব্য’ বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, করোনা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। তিনি সব ধরনের ফ্লাইট বন্ধ করে দেওয়ারও দাবি জানিয়েছেন- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘মির্জা ফখরুল ইসলামের বক্তব্যে মনে হচ্ছে প্যানডেমিক (মহামারি) নিয়ে তিনি একজন বিশেষজ্ঞ। তিনি এমনভাবে পরামর্শ দিলেন যে কী কী বন্ধ করতে হবে, আর বাংলাদেশে সরকার করোনা নিয়ন্ত্রণে ব্যর্থ। ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বলব, উনি তো শিক্ষিত মানুষ। আমি সবিনয়ে তাকে অনুরোধ করব, আশপাশের দেশগুলোতে করোনায় কী পরিমাণ মৃত্যু বা করোনা শনাক্তের হার কতটুকু সেটি একটু বিশ্লেষণ করে দেখার জন্য।’

তিনি বলেন, ‘বুধবার বাংলাদেশে করোনা শনাক্তের হার ছিল গত কয়েক মাসের মধ্যে সর্বনিম্ন। শীতকালে করোনা বাড়বে এটা আগেই থেকেই সরকার সতর্ক করেছিল, সংশ্লিষ্ট দফতরগুলো থেকে জনগণকে সচেতন করা হয়েছিল। একই সঙ্গে মাস্ক পরার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। এতে দেখা যাচ্ছে, আমরা যতটুকু আশঙ্কা করেছিলাম করোনা বৃদ্ধির, ঠিক সেভাবে এখন পর্যন্ত আল্লাহর রহমতে হয়নি। সরকার করোনা নিয়ন্ত্রণে আশপাশের দেশগুলো থেকে অনেক বেটার পজিশনে (ভালো অবস্থানে) আছে। এই করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউও আমরা সঠিকভাবে প্রথম ঢেউয়ের মতো মোকাবেলা করতে পারব।’

করোনাভাইরাস সংক্রমণের সাড়ে ৯ মাস পার হলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীররা জনগণের পাশে দাঁড়াননি মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘আমাদের দলের ত্রাণ ও সমাজকল্যাণ কমিটির পক্ষ থেকে উপজেলা পর্যায় পর্যন্ত মানুষের কাছে মাস্ক ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। দলের পক্ষ থেকে এক কোটি ২০-২৫ লাখ মানুষকে ত্রাণ সহায়তা দেয়া হয়েছে। সরকারের পক্ষ থেকেও দেয়া হয়েছে।’

তিনি বলেন, ‘করোনা শুরু হওয়ার পর তো মির্জা ফখরুল ইসলাম আলমগীররা অনেক আশঙ্কার কথা বলেছিলেন, দেশে রাস্তায় রাস্তায় লাশ পড়ে থাকবে, হাসপাতালে ভর্তি হতে পারবে না রোগী। কার্যত আল্লাহর রহমতে সেটি হয়নি। তাদের শঙ্কা-আশঙ্কাগুলো ভুল প্রমাণিত হয়েছে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘উনি (মির্জা ফখরুল) আন্তর্জাতিক বিশ্ব থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বলেছেন। প্রকৃত পক্ষে করোনা মহামারির মধ্যে পৃথিবীর কোনো দেশ আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়নি। এমনকি ইউকে-তে (যুক্তরাজ্য) করোনার নতুন ভার্সন যেটি অনেক বেশি কন্টেনশাস সেটি দেখা দেওয়ার পর আশপাশের দেশগুলো বিমান ও সড়ক যোগাযোগ বন্ধ করেছে, তখন ইইউ’র পক্ষ থেকে বুধবার আহ্বান জানানো হয়েছে সেটি না করার জন্য এবং যোগাযোগ পুনঃস্থাপন করার জন্য। এই প্রেক্ষাপটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, দেশকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে দেয়ার জন্য। এটি আহাম্মকের বক্তব্য ছাড়া তো অন্য কোনো কিছু নয়।’

লকডাউন দেওয়ার কোনো পরিকল্পনা সরকারের আছে কি-না, জানতে চাইলে তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানা, মাস্ক পরা এটার ওপর গুরুত্ব দিচ্ছি। আগেও কিন্তু লকডাউন ঘোষণা করা হয়নি। সরকারি ছুটি দেওয়া হয়েছিল, স্কুল-কলেজ বন্ধ করে দেওয়া হয়েছিল। অনেক কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু লকডাউন ঘোষণা করা হয়নি। এখনও স্কুল-কলেজ বন্ধ আছে, অনেক কিছু বন্ধ আছে।’

ছুটি দেওয়া কিংবা কাজকর্ম কমিয়ে দেয়া, এমন কোনো পরিকল্পনা আছে কি-না, এ বিষয়ে হাছান মাহমুদ বলেন, ‘আমার মনে হয় প্রয়োজনের নিরিখে বিভিন্ন সংস্থা তো সেই ব্যবস্থা নিতেই পারে। সংস্থা-প্রতিষ্ঠান তো নিজস্ব সিদ্ধান্ত নিতেই পারে।’
টিআরপি নির্ধারণের কৌশল প্রণয়নে আগামী সপ্তাহের মধ্যে কমিটি: এদিকে টিআরপি নির্ধারণে কৌশল প্রণয়নের জন্য সরকার কমিটি করতে যাচ্ছে বলেও জানিয়েছেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, টিআরপি (টেলিভিশন রেটিং পয়েন্ট-অনুষ্ঠানের জনপ্রিয়তা) কীভাবে নির্ধারিত হবে সেই কৌশল প্রণয়নের জন্য আগামী সপ্তাহে সরকারি-বেসরকারি অংশীজনদের নিয়ে একটি কমিটি গঠন করে দেব। সেই কমিটি নির্ধারণ করবে কীভাবে টিআরপি নির্ধারিত হবে। তিনি আরও বলেন, টিআরপির ক্ষেত্রে বিরাট একটা অস্পষ্টতা আছে, কারা কখন টিআরপিতে ওপরে উঠে যায়। অনেক সময় দেখা যায় একটা টেলিভিশন মানুষ দেখে না কিন্তু তারা টিআরপিতে অনেক উপরে, এ রকম অনেক কিছু ঘটে। বিভিন্ন দেশে কীভাবে টিআরপি নির্ধারণ করা হয় তা পর্যালোচনা, পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি এ সংক্রান্ত আইনগুলোও পর্যালোচনা করা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী।

বিদেশিদের দিয়ে বিজ্ঞাপন বানালে মোটা অংকের ট্যাক্স: বিদেশি কলাকুশলীদের দিয়ে বিজ্ঞাপন তৈরি করে তা দেশিয় গণমাধ্যমে প্রচার করতে চাইলে মোটা অংকের ট্যাক্স দিতে হবে বলে তথ্যমন্ত্রী জানিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে দেখা যাচ্ছে অন্য দেশের শিল্পীদের দিয়ে বিজ্ঞাপন তৈরি করে তা বাংলাদেশে প্রচার করা হয়, মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো এগুলো করে। এতে যেটি ঘটছে তাতে আমাদের দেশে যারা বিজ্ঞাপন নির্মাণের সঙ্গে যুক্ত তারা বঞ্চিত হচ্ছেন, আমাদের দেশের ছেলেমেয়েরা, যারা বিজ্ঞাপন চিত্রে অংশগ্রহণ করেন, তারা বঞ্চিত হচ্ছেন, দেশের শিল্প বঞ্চিত হচ্ছে, দেশ থেকে টাকা বিদেশে চলে যাচ্ছে, একইসাথে গণমাধ্যমগুলো বঞ্চিত হচ্ছে।’

এ বিষয়ে এনবিআরের সঙ্গে কথা হয়েছে জানিয়ে হাছান মাহমুদ বলেন, বিদেশি কলাকুশলী দিয়ে মুক্তবাজার অর্থনীতিতে বিজ্ঞাপন তৈরি হতেই পারে, সেক্ষেত্রে তাদেরকে মোটা অংকের ট্যাক্স দিতে হবে। এনবিআর সেই ট্যাক্স নির্ধারণ করে দেবে। আমাদের পক্ষ থেকে খুব সহসা এনবিআরকে এ বিষয়ে পত্র দিয়ে জানানো হবে কীভাবে এটি হতে পারে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রের শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত ৪

পাবনা-১ ও ২ আসনে ভোটের কার্যক্রম আপাতত স্থগিত

আসছে নতুন আইন, হজ-ওমরায় অনিয়মে নিবন্ধন বাতিল, ৫০ লাখ টাকা জরিমানা

পায়রায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল করতে চায় সৌদি আরব : সালমান এফ রহমান

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রারদের প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা প্রকাশ

বাংলাদেশে ব্যবসা করতে চায় যুক্তরাষ্ট্রের কোম্পানি : বাণিজ্য প্রতিমন্ত্রী

হঠাৎ শো বন্ধের কারণ জানালেন কপিল শর্মা

টঙ্গীতে শিশু কিশোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিজের দলে ঐক্য প্রতিষ্ঠা করুন : বিএনপিকে তথ্যমন্ত্রী