300X70
রবিবার , ১০ জানুয়ারি ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন শুরু

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১০, ২০২১ ১১:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আর্মি স্টেডিয়াম থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২১।

রোববার সকালে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এই ম্যারাথনের উদ্বোধন করেন। বাংলাদেশ সেনাবাহিনী এই ম্যারাথনের আয়োজন করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশি-বিদেশি দুই শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে বঙ্গবন্ধু শেখ মুজিব ম্যারাথন-২০২১ শুরু হয়েছে আজ। রোববার সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ আর্মি স্টেডিয়ামের সামনে থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয়।

দৌড়বিদরা দুটি বিভাগে ভাগ হয়ে আর্মি স্টেডিয়াম-কাকলী রেল ক্রসিং-কামাল আতাতুর্ক এভিনিউ-গুলশান ২-গুলশান ১-পুলিশ প্লাজা-হাতিরঝিল এলাকায় দৌড়ান।

২১.০৯৯৭ কিলোমিটারের হাফ ম্যারাথনে ১১১ জন অংশ নিয়েছেন। তাদের মধ্যে এলিট অ্যাথলেট ৬ জন। পুরুষ ৩ জন, নারী ৩ জন। তাদের মধ্যে প্রথম হয়েছেন এডমিন কিপ্রো, দ্বিতীয় আবদেল আজিজ ও তৃতীয় হয়েছেন দাওয়াদ ফিকাসু।

হাতিরঝিলের মধুবাগ ব্রিজ সংলগ্ন এলাকায় দেখা যায়, অনেকেই অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছেন। তবে নিরাপত্তার কারণে যেতে না পারায় নিরাপত্তা প্রহরীদের ব্যারিকেডের কাছে দাঁড়িয়ে থাকেন। এ সময় পুলিশ সদস্যরা জনসাধারণের অবাধ চলাচল নিয়ন্ত্রণে ব্যারিকেডের সামনে অবস্থান নিয়ে হাতিরঝিল এলাকায় প্রবেশ না করার অনুরোধ করেন।

ফুল ম্যারাথনের ১০০জন দৌড়বিদ ৪২.১৯৫ কিলোমিটার দৌড়াবেন। ম্যারাথনে অংশগ্রহণকারী বিদেশি অ্যাথলেটদের মধ্যে ফুল ম্যারাথনে ৩১ জন অংশ নিয়েছেন।

ফুল ম্যারাথনে পুরুষ ও নারী বিদেশি এলিট বিভাগে চ্যাম্পিয়ন ১৫ হাজার মার্কিন ডলার করে, রানারআপ ১০ হাজার ডলার করে, তৃতীয় স্থান অর্জনকারী পাঁচ হাজার ডলার করে, চর্তুথ স্থান অর্জনকারী চার হাজার করে, পঞ্চম তিন হাজার, যষ্ঠ দুই হাজার এবং সপ্তম স্থান র্অজনকারী এক হাজার ডলার পুরস্কার পাবেন।

সার্ক এবং দেশি পুরুষ ও নারী দৌড়বিদদের মধ্যে চ্যাম্পয়িনরা ৫ লাখ টাকা, রানারআপ চার লাখ টাকা, তৃতীয় স্থান অর্জনকারী তিন লাখ করে, চর্তুথ স্থান অর্জনকারী দুই লাখ টাকা এবং পঞ্চম স্থান র্অজনকারী এক লাখ টাকা করে পাবেন।

অপরদিকে হাফ ম্যারাথনে পুরুষ ও নারী দুই বিভাগেই বিদেশি এলিট বিভাগের চ্যাম্পিয়ন দুই হাজার সাতশ ৫০ মার্কিন ডলার, রানার আপ এক হাজার পাঁচশ ডলার এবং তৃতীয় হওয়া দৌড়বিদ পাবেন সাতশ পঞ্চাশ মার্কিন ডলার। দেশি অংশগ্রহণকারীদের মধ্যে চ্যাম্পিয়ন আড়াই লাখ টাকা, রানার আপ দুই লাখ, তৃতীয় স্থান অর্জনকারী দেড় লাখ টাকা এবং চর্তুথ ও পঞ্চম স্থান অর্জনকারী পাবেন ১০ হাজার টাকা।

এই ম্যারাথনে ফ্রান্স, কেনিয়া, ইথিওপিয়া, বাহরাইন, বেলারুশ, ইউক্রেন এবং মরক্কো থেকে রানার এবং ভারত, মালদ্বীপ, নেপাল পাকিস্তান থেকে সাফ রানারসহ মোট ৩৭ জন বিদেশি দৌড়বিদ অংশ নিয়েছেন। অংশগ্রহণকারী সবাইকে করোনা টেস্ট করে নেগেটিভ হয়ে অংশ নিতে হয়েছে।

এদিকে এ প্রতিযোগিতার কারণে আজ হাতিরঝিলে যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকালই এ তথ্য জানানো হয়েছিল।

এ কারণে আশপাশের এলাকার নিরাপত্তার জন্য এবং যানজট পরিহারের লক্ষ্যে ম্যারাথন শেষ না হওয়া পর্যন্ত নির্দেশনা অনুসরণের জন্য গাড়িচালক ও ব্যবহারকারীদের অনুরোধ করা হলো।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন ওবায়দুল কাদের 

ডিএসইসির সঙ্গে ইনসাফ বারাকাহ হাসপাতালের স্বাস্থ্যসেবা কর্পোরেট চুক্তি

রাজনীতিবিদদের স্বদিচ্ছা থাকলে দেশে দুর্নীতি কমবে: অর্থ উপদেষ্টা

লক্ষাধিক করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন: এনবিআর

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে বিস্ফোরণে স্ত্রীর পর স্বামীর মৃত্যু

করোনা আক্রান্ত বিএনপি নেতা খন্দকার মোশাররফ

পাঁচটি ব্যাংক একীভূত হওয়ায় বিনিয়োগকারীগণ ক্ষতিগ্রস্ত হবে না

জনতা ব্যাংকে সুইফট এমএক্স মাইগ্রেশন বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

Menjelajah Wisata Alam Eksotis yang Berpadu dengan Budaya Tradisional

Menjelajah Wisata Alam Eksotis yang Berpadu dengan Budaya Tradisional

২য় বারের মতো জনতা ব্যাংকের পিসিআই-ডিএসএস সার্টিফিকেট অর্জন