300X70
মঙ্গলবার , ১২ জানুয়ারি ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটি হবে ঐতিহাসিক দলিল : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১২, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিতব্য বঙ্গবন্ধুর জীবনভিত্তিক চলচ্চিত্রটি আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করবে এবং ঐতিহাসিক দলিল হয়ে থাকবে, বলেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এ চলচ্চিত্রের জন্য নির্বাচিত শিল্পী ও কুশলীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন। তথ্য প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান, প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. গওহর রিজভী, তথ্যসচিব খাজা মিয়া ও তথ্য কমিশনার আবদুল মালেক এসময় উপস্থিত ছিলেন।

ড. হাছান এসময় ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রের শিল্পী ও কুশলীদের আন্তরিক অভিনন্দন জানান ও তাদের অংশগ্রহণের সর্বোচ্চ সাফল্য কামনা করে বলেন, তথ্য মন্ত্রণালয় সবসময় তাদের সাথে রয়েছে। ঠিক এক বছর আগে ২০২০ সালের ১৪ জানুয়ারি ভারতের নয়াদিল্লিতে তার ও ভারতের তথ্যমন্ত্রী প্রকাশ জাভাদকারের উপস্থিতিতে দু’দেশের চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের মধ্যে এই চলচ্চিত্রটি যৌথভাবে নির্মাণের চুক্তি স্বাক্ষরের কথাও স্মরণ করেন তথ্যমন্ত্রী।

প্রতিমন্ত্রী ডা: মুরাদ হাসান এবং উপদেষ্টা ড. গওহর রিজভী তাদের বক্তব্যে এ চলচ্চিত্রকে দেশের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে বর্ণনা করেন।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন- বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও চলচ্চিত্রটিতে শের-ই-বাংলা এ কে ফজলুল হকের চরিত্র রূপায়ণকারী শহীদুল আলম সাচ্চুর উপস্থাপনায় শিল্পী ও কুশলীদের প্রাণবন্ত অনুভূতি প্রকাশে অনুষ্ঠানটি একটি ঘরোয়া আসরে পরিণত হয়।

বঙ্গবন্ধুর পিতার চরিত্র চিত্রণকারীদ্বয় চঞ্চল চৌধুরী (৪৫-৬৫) ও খায়রুল আলম সবুজ (৬৫-৯৪), বঙ্গবন্ধুর মাতার চরিত্রে অভিনয়কারীদ্বয় সংগীতা চৌধুরী (৩৩-৫৫) ও দিলারা জামান (৬০-৭৪), বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেছা মুজিবের কৈশোর চরিত্রের অভিনয়শিল্পী যথাক্রমে দিব্য জ্যোতি ও প্রার্থনা ফারদিন দিঘী, শেখ জামাল ও শেখ রেহানার কৈশোর চরিত্রের শরীফ সিরাজ ও সাবিলা নূর, মওলানা ভাসানী ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রের রাইসুল ইসলাম আসাদ ও তৌকীর আহমেদ তাদের অনুভূতি জানান।

তাজউদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান চারনেতার চরিত্রচিত্রণকারী যথাক্রমে ফেরদৌস, সায়েম সামাদ, খলিলুর রহমান ও সমু চৌধুরী, তফাজ্জল হোসেন মানিক মিয়া ও তোফায়েল আহমেদের চরিত্রের তু্ষার খান ও সাব্বির আহমেদ, শেখ ফজলুল হক মণি ও অলি আহাদের চরিত্রের মোস্তাফিজুর নূর ইমরান ও সাদমান প্রত্যয়, রমা, মাঝি ও শামসুল হকের চরিত্রের যথাক্রমে শাইখ খান, নরেশ ভুঁইয়া ও সিয়াম আহমেদ এবং খন্দকার মোশতাকের চরিত্র রূপায়ণকারী ফজলুর রহমান বাবু এ আসরে তাদের অনুভূতি ব্যক্ত করেন।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জাহানারা পারভীন, উপসচিব সাইফুল ইসলাম, মন্ত্রীর দপ্তরের পরিচালক-জনসংযোগ মীর আকরাম ইউ আহম্মদ, ‘বঙ্গবন্ধু’ চলচিত্রের বাংলাদেশ অংশের লাইন প্রডিউসার মোহাম্মদ হোসেন জেমী, সহকারী পরিচালক ও ভাষা বিশেষজ্ঞ বাহার উদ্দিন খেলন, অপর দুই সহকারী পরিচালক আরিফ সিদ্দিক ও অর্ণব প্রমুখ অনুষ্ঠানে অংশ নেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সরকারি বিধি নিষেধ উপেক্ষা করে থাইল্যান্ডে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ

মহেশপুরে গণকবরের সন্ধান

ঢাকাবাসীকে ঈদ-উল-আযহা’র শুভেচ্ছা জানালেন ঢাদসিক মেয়র শেখ তাপস

ক্যালিফোর্নিয়ায় চার্চে ৩ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

আর্জেন্টিনায় গিয়ে মেসিদের খেলা দেখার সুযোগ বিকাশে পেমেন্ট করে

যমুনা ইলেকট্রনিক্সের অত্যাধুনিক প্রযুক্তির বিদ্যুৎ সাশ্রয়ী ওয়াশিং মেশিনের মোড়ক উন্মোচন

আগামীকাল কালশী ফ্লাইওভার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ঐক্য ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার নাহিদ ইসলামের

কৃষকদের উন্নয়ন না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা

বড়লেখায় ঈদ উপহার সামগ্রী বিতরণ করলেন পরিবেশমন্ত্রী