300X70
শুক্রবার , ১ জুলাই ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বন্যার্তদের খাদ্য সহায়তায় যুক্ত হলো সৌদির খেজুর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বন্যাকবলিত সিলেট-সুনামগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর খাদ্য সাহায্য বিতরণ এখনো অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিস অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাইন উদ্দিন, বিএসপি, এনডিসি, পিএসসি, জি এমফিল মহোদয়ের নির্দেশনায় সিলেট বিভাগের উপপরিচালক জনাব মোঃ মনিরুজ্জামান এতে নেতৃত্ব দিচ্ছেন।

নিয়মিতভাবে এ কাজে এবার যুক্ত হয়েছে সৌদি দূতাবাসের মাধ্যমে আসা খেজুর। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অভিপ্রায় অনুযায়ী সৌদি দূতাবাসের দেয়া সোয়া ৬ টন খেজুর বুঝে পেয়েছে ফায়ার সার্ভিস। মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা নিয়ে সেই খেজুর বিতরণ করা হচ্ছে সিলেট-সুনামগঞ্জের বন্যাপীড়িত মানুষের মাঝে।

খাদ্য সাহায্য বিতরণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল (৩০ জুন) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর ফায়ার স্টেশনের আওতাধীন এলাকা, কৃষ্ণনগর, ফতেহপুর, জনতা, মুক্তিরখলা, শক্তিয়ারখলা, দূর্গাপুর, মল্লিকপুর, ছিদ্দরপুর, বাগমারা ও রাধানগর গ্রামের বন্যাকবলিত লোকদের মাঝে ১,১০৫ প্যাকেট খেজুর বিতরণ করা হয়। এসব এলাকার কোথাও কোথাও ঘরে ঘরে গিয়ে আবার কোথাও একস্থানে লোক জড়ো করে এসব খাবার বিতরণ করা হয়। খাদ্য সাহায্য বিতরণকালে ফায়ার সার্ভিসের সিলেট বিভাগের উপপরিচালক জনাব মোঃ মনিরুজ্জামান সশরীরে উপস্থিত থেকে এর নেতৃত্ব দেন।

তাঁকে সহযোগিতা করেন সুনামগঞ্জের উপসহকারী পরিচালক জনাব মোঃ শফিকুল ইসলাম। প্রতি প্যাকেটের মধ্যে খেজুরের পরিমাণ ছিল ২ কেজি। খাদ্য সাহায্য হিসেবে খেজুর বিতরণের এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে। শনিবার ছাতক এলাকায় খাদ্য সাহায্য বিতরণের কর্মসূচি নিয়েছে ফায়ার সার্ভিসের সিলেট বিভাগ।

খাদ্য সাহায্য বিতরণের একপর্যায়ে জনাব মোঃ মনিরুজ্জামান গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে বলেন, “মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় আমরা এই কাজ অব্যাহত রেখেছি। আমরা বন্যার্তদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। যে কেউ বিপদে পড়ে আমাদের স্মরণ করলে আমরা সঙ্গে সঙ্গে তাদের পাশে ছুটে যেতে সবসময় প্রস্তুত আছি ইন শা আল্লাহ।”

উল্লেখ্য, এর আগে ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকেও সুনামগঞ্জের বন্যাকবলিত এলাকাগুলোর বিভিন্ন স্থানে ৭৫০ প্যাকেট খাবার বিতরণ করা হয়। এসব এলাকার মধ্যে দোয়ারাবাজার উপজেলার বাজিতপুর, পান্ডারখাল, পূর্ব মাছিমপুর, মাঝিরগাঁও, নইনপুর, মুরাদপুরসহ বিভিন্ন এলাকার লোকদের কোথাও একত্রিত করে একস্থানে আবার কখনো ঘরে ঘরে গিয়ে খাদ্য সাহায্য পৌঁছে দেয়া হয়। প্রতি প্যাকেট খাদ্যসাহায্যের মধ্যে ছিল পর্যাপ্ত পরিমাণে চিড়া, মুড়ি, গুড়, বিস্কুট, খাওয়ার পানি ইত্যাদি।

উল্লেখ্য, খাদ্য সাহায্য বিতরণের পাশাপাশি বন্যার শুরু থেকেই বন্যার্তদের স্থানান্তর, আটকেপড়াদের উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে পৌঁছানো, বন্যায় সংকটে পড়া বিদ্যুতের পাওয়ার স্টেশন ও সরকারি খাদ্যগুদামের পানি নিয়মিত সেচ করার মাধ্যমে সেগুলোর নিরাপত্তা নিশ্চিত করার কাজ করেছে ফায়ার সার্ভিস। এমনকি মোবাইল চার্জের সহযোগিতার জন্য ফায়ার স্টেশনে ভুক্তভোগীদের সুবিধা সৃষ্টির মাধ্যমে সাধারণ মানুষের বিপুল প্রশংসা অর্জন করেছে সিলেট ফায়ার সার্ভিস।

দুঃসময়ের বন্ধু হিসেবে ফায়ার সার্ভিস দুর্ঘটনা-দুর্যোগে সবার পাশে সবার আগে থাকবে বলে মন্তব্য করেন উপপরিচালক জনাব মোঃ মনিরুজ্জামান। খবর-ফায়ার সার্ভিস মিডিয়া সেল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

Codere Bono Sin Depósito Para Apuestas Sobre Mxn$500 Méxic

Codere Bono Sin Depósito Para Apuestas Sobre Mxn$500 Méxic

চতুর্থ শিল্প বিপ্লবের প্রায়োগিক আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এগিয়ে যেতে হবে : অধ্যাপক ড. মাহবুবা নাসরীন

ঢাকার নদীমুখী গোড়াপত্তন দৃশ্যমান হবে : মেয়র শেখ তাপস

রাজশাহী সিটি কর্পোরেশনের সাথে লংকাবাংলার বৃক্ষ বিতরণ কর্মসূচি

রিমান্ডের পর হাসপাতালে ভর্তি শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে

দেশ ফিনান্সিয়াল প্রযুক্তিতে বিস্ময়কর সফলতা অর্জন করেছে : টেলিযোগাযোগ মন্ত্রী

সরকারি সফরে নৌপ্রধানের মালয়েশিয়া গমন

কেরানীগঞ্জে পাচারের সময় ৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার, আটক ১২

ঢাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমান, উচ্চশিক্ষা নিয়ে কর্মশালা উদ্বোধন

রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মুজিব, সম্পাদক দীপক