300X70
সোমবার , ১৪ মার্চ ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘বসুন্ধরা সিটিতে থিমপার্ক টগি ফান ওয়ার্ল্ড’ বিদেশী গেম জোনের অনুভূতি দেশে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১৪, ২০২২ ৯:১৭ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : এক রাইড থেকে অন্য রাইডে ছুটছেন শিশু আয়ানা কবীর ও ইয়াসিন ইকবাল হোসেন। অনেক রকম খেলার সুযোগ পেয়ে রীতিমতো একটার পর একটা রাইডে চড়তে থাকেন এই দুজনসহ আরো ৫ শিশু। প্রায় তিন ঘন্টা বিভিন্ন গেমস খেলে ও রাইডে চড়েও যেনো তাদের কোন ক্লান্তি নেই। সোমবার কয়েকজন শিশুকে এমন মনের আনন্দে সময় কাটাতে দেখা যায় রাজধানীর বসুন্ধরা সিটি থিমপার্ক টগি ফান ওয়ার্ল্ড’এ। যেখানে বাস্তব খেলাধুলা এবং র্ভাচ্যুয়াল রিয়ালিটির মিশ্রনে অসাধারণ সব আয়োজন রয়েছে। দেশের বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ শিশু-কিশোরদের সুস্থ বিনোদনের জন্য গড়ে তুলেছে বিশাল এই থিমপার্ক।

সরেজমিনে অসধারণ সব গেমস ও রাইড দেখে বিশিষ্ট সাংবাদিকরা জানান, টগি ফান ওয়ার্ল্ড’ তরুণ-তরুণী ও শিশু-কিশোরদের জন্য অসাধারণ সময় কাটানোর একটা মাধ্যম। খেলাধুলার সংর্কীণ সুযোগের রাজধানী ঢাকায় টগি ফান ওয়ার্ল্ড যথেষ্ট সুযোগ তৈরি করে দিয়েছে। বিদেশের গেম জোনগুলোতে যে ধরণের একটা অনুভূতি কাজ করে। তাদের যে আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে সেটা পাওয়া যাচ্ছে এখানে। তারা বলেন, একদিকে বিনোদন অন্যদিকে যুবসমাজের মাদকাসক্তিসহ নেতিবাচক চিন্তা থেকে ফেরাতে পারে টগি ফান ওয়ার্ল্ডের এমন আয়োজন। এখানে আসলে বিনোদনে ডুবে থাকার মাধ্যমে অপরাধমূলক চিন্তা থেকে দূরে থাকবে তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, টগি ফান ওয়ার্ল্ড সেজেছে নতুন সাজে। আধুনিকায়নের পাশাপাশি যুক্ত হয়েছে নতুন নতুন রোমাঞ্চকর সব গেমস এবং রাইড, যার সংখ্যা দেড় শতাধিক। সন্তানের সঙ্গী বাবা-মায়েদের বিনোদনের উপযোগী আয়োজনও আছে টগি ফান ওয়ার্ল্ডে, যেন পুরো পরিবার একসঙ্গে মেতে উঠতে পারে জীবনের আনন্দে। এসব গেমস ও রাইডের সিংহভাগই ইউরোপ এবং চীন থেকে আমদানিকৃত। প্রতিটি রাইডের নিরাপত্তা ব্যবস্থা আন্তর্জাতিক মানের। দেখা যায়, দুবছর বয়সের ছোট্ট এক শিশু চালাচ্ছিলেন গাড়ি। ঠিক মতো রাইড চালাতে পারছিলেন না বলে সহযোগীতা করছিলেন টগি ফান ওয়ার্ল্ডের এক কর্মী। ইয়াসিন ইকবাল হোসেন নামে ওই শিশু বলেন, আমি আরও খেলবো। এখানে অনেক খেলনা। আরেক শিশু আয়ানা কবীর বলেন, এসে অনেক ভালো লেগেছে। ট্রেনে চড়েছি, ঘোড়ায় উঠেছি, নৌকা বাইচ করেছি অনেক কিছু চালিয়েছি। জানা যায়, গত ৪ মার্চ বুধবার সন্ধ্যায় বসুন্ধরা সিটি শপিংমলের লেভেল ওয়ানে একটি চমকপ্রদ ফ্ল্যাশমবের মাধ্যমে করোনা পরবর্তী সময়ে টগি ফান ওয়ার্ল্ডের নতুন করে উদ্বোধন করা হয়।

দেখা যায়, বসুন্ধরা সিটির লেভেল ৮ থেকে ১৮ পর্যন্ত বিস্তৃত টগি ফান ওয়ার্ল্ডে লেজার ট্যাগ, পেইন্ট বল, ভার্চুয়াল রিয়ালিটি ও অগমেন্টেড রিয়ালিটি গেমের মতো রোমাঞ্চকর সব আয়োজন রয়েছে সব বয়সীদের জন্য। রোলার কোস্টার এবং আরও অনেক রুদ্ধশ্বাস সব রাইড তো রয়েছেই। কর্তৃপক্ষ বলছেন, পুরো আয়োজনের মূল লক্ষ্য সব মানুষ যেন রোমাঞ্চ জয়ের আনন্দ মনে নিয়ে বেডে ওঠে।

টগি ফান ওয়ার্ল্ড দেখতে গিয়ে ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী বলেন, বসুন্ধরা সিটি আগে সবার কাছে পরিচিত ছিল শুধু শপিং মল হিসেবে। এখানে সিনেমা হাউজ আছে, ফুডকোর্ট আছে। সব দেখে যদি কেউ গেমজোনে না আসে তবে বুঝাতে পারবে না যে এই ভবনেই এতো বড় আয়োজন আছে। বিদেশের গেম জোনগুলোতে গেলে যে ধরণের একটা অনুভূতি কাজ করে। গেমজোনের আধুনিক যে সুযোগ-সুবিধাগুলো, সেটা এখানে পাওয়া যাচ্ছে। কোন বিদেশী যদি এখানে আসে তারাও বুঝতে পারবে বাংলাদেশেও তাদের দেশের মতো আধুনিক গেমজোন করা সম্ভব। বসুন্ধরা সিটিতে বসুন্ধরা গ্রুপ এমন একটি আয়োজন করায় তাদের প্রশংসা করতে হয়।’

তিনি আরো বলেন, যেকোন প্রজন্মের বাচ্চা থেকে বয়স্ক পর্যন্ত তারা সবাই এখানে আসলে সারাদিনের জন্য নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। সবচেয়ে বড় কথা হচ্ছে এটি একদিকে বিনোদন অন্যদিকে যুবক সমাজের মাদকাসক্তিসহ নেতিবাচক চিন্তা থেকে ফেরাতে পারে। এখানে আসলে বিনোদনে ডুবে থাকলে অপরাধমূলক চিন্তা থেকে দূরে থাকবে আর বাচ্চারাতো এটিকে অসাধারণ উপভোগ করবে।’

আজকের পত্রিকা এর সম্পাদক ড. মো. গোলাম রহমান বলেন, আমি প্রথমবারের মতো টগি ফান ওয়ার্ল্ডে এসেছি। যে আয়োজন দেখলাম এক কথায় অসাধারণ। গেমস, ভার্চুয়াল রিয়ালিটির যে ব্যাপারটি আছে এসব নিয়ে তরুণ-তরুণী ও শিশু-কিশোররা অসাধারণ সময় কাটানোর একটা মাধ্যম, একটা অবলম্বন পেয়েছে। এমন আয়োজন বাংলাদেশের আর কোথাও আছে বলে মনে হয় না। আগে এমন বিনোদনের কথা চিন্তা করলেই মনে হতো যে এগুলো বিদেশের আয়োজন, দেশে পাওয়া সম্ভব না। কিন্তু এমন সুযোগ সুবিধা ঢাকা শহরে আছে এমনটা ভাবা যায় না।’

তিনি বলেন, রাজধানীতে খেলাধুলার মাঠ নেই, একটু স্বস্তি খুঁজে পাওয়ার জায়গা নেই। নেই আনন্দের সঙ্গে সময় কাটানোর সুযোগ। এমন পরিবেশে টগি ফান ওয়ার্ল্ড যথেষ্ট সুযোগ তৈরি করে দিয়েছে। এখানে সবাই পরিবারের সঙ্গে কিংবা বন্ধু-বান্ধবের সঙ্গে এসে ভালো সময় কাটাতে পারবে বলে আমি মনে করি। পরিবারের অভিভাবক এবং শিশু-কিশোর থেকে শুরু করে সবার কাছে এসব আয়োজন ভালো লাগবে এবং তারা সময়-সুযোগ থাকলেই হয়তো তারা চলে আসবে। তবে এই বিনোদনের ব্যবস্থা তাদের সামর্থের মধ্যে থাকলে ভালো হয়। তাহলে অনেক বেশি মানুষ বৈচিত্রময় খেলাধুলা, ভার্চুয়াল আয়োজনের অভিজ্ঞতা নিতে পারবেন তাঁরা।’

টগি ফান ওয়ার্ল্ড পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন আজকালের খবর পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ তালুকদার, রাইসিং বিডি‘র সম্পাদক এম. এম. কায়সার, শেয়ার বীজ এর প্রকাশক ও সম্পাদক মীর মনিরুজ্জামান, সংবাদ প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান রিমন, আলোকিত বাংলাদেশ পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক শামীম সিদ্দিকি, নয়াদেশ পত্রিকার সম্পাদক আলম কিরণ, বাংলাদেশ জার্নালের জয়েন্ট নিউজ এডিটর জোবায়ের আহমেদ নবীন প্রমুখ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

যুক্তরাজ্য, বেলজিয়াম, পর্তুগালের সাথে দ্বি-পক্ষীয় বৈঠক

হিমেল স্নিগ্ধতায় ফুলের সৌরভ

খামারি ও উদ্যোক্তাদেরকে সব ধরনের সহযোগিতা প্রদান অব্যাহত থাকবে: কৃষিমন্ত্রী

পঞ্চগড়ে নার্সারিতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

সশস্ত্র বাহিনী বিভাগে প্রথমবার অফিস করলেন প্রধানমন্ত্রী

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

নির্বাচন বানচাল করতে বিএনপি ষড়যন্ত্রে মেতে উঠেছে : স্থানীয় সরকার মন্ত্রী

দুঃস্থ নারী ও শিশুদের চিকিৎসা এবং শিক্ষা সহায়তায় এক কোটি পঁয়ত্রিশ লাখ টাকা অনুদান প্রদান

‘ন্যাশনাল প্রোডাকটিভিটি এন্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছে ৬ ক্যাটাগরিতে ২১ শিল্প প্রতিষ্ঠান

১৫ আগস্ট প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিশেষভাবে জোরদার