300X70
মঙ্গলবার , ৮ এপ্রিল ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশে এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৮, ২০২৫ ১০:১৯ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশে সরকারি ও বেসরকারি খাতে আরও এক বিলিয়ন (১০০ কোটি) ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে ব্রিকস জোটের নেতৃত্বাধীন নিউ ডেভেলপমেন্ট ব্যাংক (এনডিবি)।

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলন নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এসময় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস স‌চিব শ‌ফিকুল আলম।

বিনিয়োগকারীরা কী কী বিষয়ে জানতে চান— এমন প্রশ্নের জবাবে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, বিনিয়োগকারীরা দুই ক্যাটাগরিতে প্রশ্ন করছেন। বাংলাদেশে ব্যবসা করলে কী ধরনের সুবিধা দেওয়া হবে। দ্বিতীয় যে প্রশ্নটি করছেন সেটি হচ্ছে, ইতোমধ্যে যারা ব্যবসায়ী আছেন তারা কী ধরনের সমস্যা ফেইস করছেন, সেগুলো উত্তরণে তাদের কী করতে হবে। এ ছাড়া সরকারের পক্ষ থেকে লাল ফিতার দৌরাত্ম্য বন্ধ করতে কী কী পদক্ষেপ নেওয়া হবে, এসব বিষয়ে জানতে চাচ্ছেন বিদেশি বিনিয়োগকারীরা।

তিনি জানান, এখনই বিনিয়োগ আনা এই সামিটের লক্ষ্য নয়। এবারের সামিটের মূল লক্ষ্য নেটওয়ার্কিং করা। এখানে আমরা নেটওয়ার্কিংকে প্রধান্য দিচ্ছি।

ইজ অব ডুয়িং বিজনেস প্রসঙ্গে তিনি বলেন, সহজে ব্যবসা করার বা ইজ অব ডুয়িং বিজনেস সূচক অনেক আগে করা হয়েছে। এখন আর এটা ফলো করা উচিত নয়। পৃথিবীর এমন কোনও মার্কেট নেই— যেখানে সমস্যা নেই। প্রত্যেক দেশেরই কিছু সমস্যা রয়েছে। যেসব সমস্যা রয়েছে, আমরা সেগুলো সমাধানেরও চেষ্টা করছি। এই সমস্যাগুলো আমরা আগামী এক বা দুই বছরে সমাধান করার চেষ্টা করব।

মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপের প্রভাবের বিষয়ে তিনি জানান, ট্যারিফের সমস্যাটি শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের। শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব সাফার করছে। প্রধান উপদেষ্টা ট্রাম্প প্রশাসনকে এরই মধ্যে চিঠি দিয়েছেন। আমরা সেই চিঠি পাবলিক করে দিয়েছি।

একটি বিদেশি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে কিন্তু লাইসেন্স পাচ্ছে না এমন এক প্রশ্নের উত্তরে— বিডা চেয়ারম্যান বলেন, ‘আমরা শুনেছি চীনা একটি কোম্পানি সাড়ে তিন বছর ধরে ঘুরছে। কিন্তু লাইসেন্স পাচ্ছে না। তবে সেই প্রতিষ্ঠানের নাম কিংবা কী কারণে পায়নি, তা আগামী এক সপ্তাহ পর বলতে পারব। তারা একটি বৃহৎ মেনুফ্যাকচেরার কোম্পানি।’

বিডার চেয়‌ারম‌্যান আরও বলেন, আজকে ওখানকার (ব্রিকস) ভাইস প্রেসিডেন্ট প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন। বাংলাদেশ সম্পর্কে তাদের ধারণা অনেক পজেটিভ এটা জানিয়েছেন। সম্প্রতি ওয়াসার সঙ্গে তারা একটি প্রজেক্ট শুরু করেছেন। তারা চাচ্ছে শুধু সরকারি নয় বেসরকারি খাতেও যেন তারা ফান্ড দিতে পারেন। আমরাও তাদের বোঝানো চেষ্টা করেছি হাসপাতাল-হাউজিংসহ সামাজিক অবকাঠামোতে তাদের ফান্ড দেওয়ার সুযোগ আছে।

সোমবার ৭ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হয়েছে চার দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। মঙ্গলবার ছিল সম্মেলেনের দ্বিতীয় দিন। বিডার আয়োজনে এ সম্মেলনে যুক্তরাষ্ট্র, চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াসহ ৪০টি দেশের বিনিয়োগকারী অংশ নিচ্ছে। সম্মেলনে শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্ব ছাড়াও বহু সংখ্যক বাণিজ্য প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বৃহৎ কর্পোরেশন অংশগ্রহণ করছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাতেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন রাষ্ট্রপতি ও সেনাপ্রধান

রাজধানীতে ৪৭ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার

ইউনিয়ন ব্যাংক পিএলসি. সমৃদ্ধির ১২ বছরে পদার্পণ

ইয়েমেনে অপহরণ হওয়া জাতিসংঘের পাঁচ কর্মকর্তার একজন বাংলাদেশি

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান

নতুন ট্রেক হোল্ডারদের মধ্যে সাকিবের মোনার্ক হোল্ডিংস শীর্ষে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র নৌবাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া ‘এক্সারসাইজ টাইগার শার্ক-৪০’ সমাপ্ত

সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত

এইচ টি ইমামের মৃত্যুতে ডিএনসিসি মেয়রের শোক

বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত