300X70
রবিবার , ২৭ আগস্ট ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশে নিরাপদ পানির প্রতিশ্রুতিবদ্ধ দ্য কোকা-কোলা ফাউন্ডেশন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৭, ২০২৩ ১:৩৫ অপরাহ্ণ

অর্থনৈতিক প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : পুরো পৃথিবী ও বাংলাদেশে পানির অনিরাপত্তা ক্রমেই বেড়ে চলেছে। অনেক এলাকায় পানির অভাব এবং সরবরাহের চেয়ে বেশি নিরাপদ, ব্যবহারযোগ্য পানির চাহিদার মাধ্যমে এর প্রমাণ পাওয়া যায়। তাই দ্য কোকা-কোলা কোম্পানির কাছে পানি সংক্রান্ত উদ্যোগগুলো খুবই গুরুত্বপূর্ণ।

পানি যে শুধু কোম্পানিটির পানীয় তৈরিতেই কাজে লাগে তা নয়। এর চেয়েও গুরুত্বপূর্ণ হলো, মানুষের জীবনে পানির প্রয়োজনীয়তা। এছাড়া জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, জীববৈচিত্র্য এবং জলবায়ু সংকটের ক্ষেত্রেও পানির গুরুত্ব অপরিসীম।

কোম্পানিটির জনকল্যাণকর অংশ দ্য কোকা-কোলা ফাউন্ডেশন (টিসিসিএফ) জনগোষ্ঠীর জন্য নিরাপদ খাবার পানির টেকসই সরবরাহ সহজলভ্য করতে এবং স্বাস্থ্যকর বাস্তুতন্ত্র ও জলাশয়ের উন্নয়নে সাহায্য করার লক্ষ্যে বিভিন্ন অলাভজনক সংস্থাকে অর্থ প্রদান করে।

বর্তমানে টিসিসিএফ বাংলাদেশে ২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ, ওয়াটারএইড এবং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পুওর (ডব্লিউএসইউপি)-এর মতো সংগঠনের সাথে যৌথ উদ্যোগের মাধ্যমে কাজ করছে। এসব পার্টনারশিপ বাংলাদেশকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) ৬, ১২, ১৪ ও ১৭ নম্বর লক্ষ্য অর্জনে সহায়তা করছে।

২০১৭ সালের ডিসেম্বরে ২০৩০ ডব্লিউআরজি-র সাথে মিলিতভাবে ‘ইন্ট্রোডিউসিং ওয়াটার এফিশিয়েন্ট টেকনোলজিস (আইডব্লিউইটি)’ চালু করে টিসিসিএফ। এই প্রকল্পে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলার বরেন্দ্র অঞ্চলের ওপর গুরুত্ব দেওয়া হয়।

আইডব্লিউইটি ৮৫ হাজারের বেশি সুবিধাভোগীর মানুষরে জন্য পানি ব্যবস্থাপনা সক্ষমতা সৃষ্টি করেছে, ১০০০ একরের বেশি ধানক্ষেতে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইয়িং (এডব্লিউডি)-র মতো পানি সাশ্রয়ী প্রযুক্তি গ্রহণে সহায়তা করেছে এবং কৃষকদের আর্থিক ও পরামর্শমূলক সহায়তা প্রদান করেছে। সব মিলিয়ে, প্রকল্পটি সাধারণ ধানের ক্ষেতকে সবজি ক্ষেত ও আমের বাগানে রূপান্তরিত করে লক্ষ লক্ষ গ্যালন পানি সরবরাহে অবদান রেখেছে।

এছাড়া, একটি টেকসই মডেলের ফলাফল হিসেবে এই প্রকল্পের সাথে যুক্ত গ্রামীণ আম চাষীদের আয় ১৫০-২০০% বৃদ্ধি পেয়েছে। এই যৌথ উদ্যোগের ৫ম বছরে প্রকল্পটি দ্বিতীয় পর্যায়ে উন্নীত হয়েছে। এই পর্যায়ের লক্ষ্য হলো আরও ১৫,০০০জন কৃষককে সহায়তা করা।

২০১৭ সাল থেকে টিসিসিএফ ওয়াশ বা ডব্লিউএএসএইচ সংক্রান্ত উদ্যোগের জন্য ওয়াটারএইড-এর সাথে মিলিতভাবে কাজ করা শুরু করে। এর লক্ষ্য ছিলো জলবায়ু-সহনশীল স্যানিটেশন সুবিধা তৈরি করা, স্কুল ও কমিউনিটি ক্লিনিকে হাইজিন ক্যাম্পেইন পরিচালনা করা এবং গ্রাউন্ডওয়াটার রিচার্জ সিস্টেম ও রিভার্স অসমোসিস প্ল্যান্টের মতো পানি সংক্রান্ত প্রযুক্তি স্থাপন করার মাধ্যমে নিরাপদ ও সাশ্রয়ী খাবার পানির প্রাপ্যতা বৃদ্ধি করা।

এই প্রকল্পের মাধ্যমে ২৭টি স্কুলের প্রায় ২০,০০০ শিক্ষার্থী এবং ৪০০-র বেশি পরিবার হাত ধোয়ার সুবিধা পেয়েছে। এছাড়া প্রকল্পটি জনগোষ্ঠীর ৫৩,০০০-এর বেশি মানুষের জন্য স্যানিটেশন সুবিধা উন্নত করেছে।

২০২২ সালে ‘প্রোমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াশ সার্ভিসেস’ শিরোনামের একটি প্রকল্পে কাজ করার জন্য টিসিসিএফ ও ওয়াটারএইড আবারও যুক্ত হয়। সাভার ও সুনামগঞ্জ এলাকায় পানি ও স্যানিটেশন নিরাপত্তার প্রচার করা এই প্রকল্পের লক্ষ্য। এই প্রকল্পের মাধ্যমে ৩০,০০০জনের বেশি মানুষ উপকৃত হবেন বলে আশা করা যাচ্ছে।

২০২৩ সালে উন্নত অবকাঠামো ও সেবার মাধ্যমে পরিষ্কার, নিরাপদ পানির সরবরাহ বৃদ্ধি এবং জনগোষ্ঠীতে পানি ব্যবহার সম্পর্কিত আচরণ উন্নত করার উদ্দেশ্যে ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পুওর (ডব্লিউএসইউপি)-কে অর্থ প্রদান করে টিসিসিএফ। এই উদ্যোগ চট্টগ্রামের নিম্ন আয়ের জনগোষ্ঠীর ৪০,০০০জন মানুষের জন্য পানির স্থিতিস্থাপকতা বৃদ্ধি করবে।

বিশ্ব পানি সপ্তাহ ২০২৩-এর বৈশ্বিক থিম “সিডস অফ চেইঞ্জ: ইনোভেটিভ সলিউশনস ফর আ ওয়াটার-ওয়াইজ ওয়ার্ল্ড”-এর সাথে মিল রেখে দ্য কোকা-কোলা ফাউন্ডেশন এবং পার্টনাররা (ওয়াটারএইড বাংলাদেশ, ডব্লিউএসইউপি এবং ২০৩০ডব্লিউআরজি) সাভার, চট্টগ্রাম ও রাজশাহীতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।

২০৩০ ওয়াটার রিসোর্সেস গ্রুপ (২০৩০ডব্লিউআরজি) রাজশাহীতে “জয়েনিং ফোর্সেস ফর ক্যাটালাইজিং ট্রান্সফরমেশন ইন বারিন্দ হটস্পট” শীর্ষক একটি কর্মশালার আয়োজন করে। সরকারি ও বেসরকারি উন্নয়ন খাতের সহযোগিতার অধীনে বাস্তবায়িত নানা উদ্যোগ থেকে প্রাপ্ত শিক্ষা এবং ভবিষ্যৎ অগ্রগতির পরিকল্পনা প্রদর্শন।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও পরিকল্পনা কমিশনের সাবেক সদস্য ড. এম এ সাত্তার মণ্ডল।

ওয়াটারএইড বাংলাদেশ সাভার সিআরপি-তে “প্রোমোটিং ওয়াটার রিপ্লেনিশমেন্ট অ্যান্ড ওয়াশ সার্ভিসেস” প্রকল্প নিয়ে একটি ডিজাইন প্রচার ও নলেজ শেয়ারিং সেশনের আয়োজন করে।

আয়োজনটিতে অংশগ্রহণকারীরা পানি সমস্যার উদ্ভাবনী সমাধান সম্পর্কে জানতে পেরেছেন, যা এই প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হবে। পাশাপাশি তারা পানির অভাব মোকাবেলায় তাদের অভিজ্ঞতা, কৌশল ও গবেষণার ফলাফল সবার সাথে শেয়ার করেন।

এছাড়াও অংশগ্রহণকারীরা এই সমস্যার উদ্ভাবনী ও জলবায়ু-সহনশীল সমাধান বিষয়ে আলোচনা করেন। বৃষ্টির পানি সংরক্ষণ প্রযুক্তি, ভূগর্ভস্থ পানির রিপ্লেনিশমেন্ট এবং পানির টেকসই ব্যবহারের মাধ্যমে প্রকল্পটি এই সমাধান অর্জন করবে।

নতুন যৌথ প্রকল্পের অর্জন তুলে ধরার জন্য ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ফর দ্য আরবান পুওর (ডব্লিউএসইউপি) চট্টগ্রামে “কনজার্ভ ওয়াটার কনজার্ভ লাইফ” শিরোনামে একটি অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ব্যবহারকারীদের কাছে ৬৫টি ওয়াটারপয়েন্ট হস্তান্তর করা হয়। পাশাপাশি একটি সচেতনতামূলক ক্যাম্পেইন চালু করা হয়, যার লক্ষ্য নিম্ন আয়ের জনগোষ্ঠীর মাঝে গুরুত্বপূর্ণ ওয়াটার স্টুয়ার্ডশিপ নীতির প্রচার করা।

পানি সংরক্ষণ ও পানির নিরাপদ ব্যবহারে উদ্ভাবনী পদ্ধতি বিষয়ে একটি আলোচনা সভারও আয়োজন করা হয় যাতে অংশ নেন চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ অথোরিটি (সিওয়াসা), চট্টগ্রাম সিটি কর্পোরেশন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকারের প্রতিনিধি, জনগোষ্ঠীর সদস্য এবং উন্নয়ন সহযোগী সংগঠনের প্রতিনিধিরা।

এই যৌথ উদ্যোগগুলো পানি সম্পদের টেকসই ব্যবস্থাপনা ও ব্যবহার নিশ্চিত করার জন্য জাতীয় পানি নীতিসহ সারা দেশে পানির টেকসই ব্যবহার সংক্রান্ত নীতি প্রচারের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগের সরাসরি সম্পূরক হিসেবে কাজ করছে।

দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সাদিয়া ম্যাডসবার্গ বলেন, “নিরাপদ পানির টেকসই সহজলভ্যতা দ্য কোকা-কোলা ফাউন্ডেশনের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে পানির সহজলভ্যতা বৃদ্ধি করার লক্ষ্যে আমাদের বাস্তবায়নকারী পার্টনারদের কাজে সহায়তা করতে পেরে আমরা খুবই গর্বিত।”

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ইউক্রেনে ঘুমন্ত সেনাদের ওপর রুশ হামলা

একুশে পদকপ্রাপ্ত কবি মোহাম্মদ রফিক আর নেই

বিডিআর বিদ্রোহের বিচার প্রক্রিয়া নিয়ে জনমনে সন্দেহ আছে: জিএম কাদের

সম্পর্ক নয়,যোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নিবে সরকার : উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

সাউথইস্ট ব্যাংক প্রায়োরিটি ব্যাংকিং সার্ভিস নতুন ২টি প্রোডাক্ট উদ্বোধন করেছে

যশোরে মাটিতে পুতে রাখা অস্ত্র উদ্ধার আটক

সেন্টমার্টিন দ্বীপে নৌবাহিনীর চিকিৎসা ও খাদ্য সহায়তা প্রদান

খিলগাঁওয়ের সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিনের অবৈধ সম্পদের বিষয়ে দুদকে অভিযোগ

আগামীকাল শুক্রবার থেকে ১৪ দিনের কঠোর লকডাউন

রেড ক্রিসেন্ট ও জেলা পরিষদ সম্মিলিতভাবে মানব কল্যাণের পথে এগিয়ে যাবে : স্থানীয় সরকার মন্ত্রী