300X70
শুক্রবার , ১৪ আগস্ট ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশে সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে একিউআইএস : জাতিসংঘ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৪, ২০২৬ ৮:১৯ অপরাহ্ণ

বিশেষ প্রতিনিধি : বাংলাদেশকে নিজেদের কার্যক্রমের জন্য ব্যবহারের চেষ্টা করছে আল-কায়েদার ভারতীয় উপমহাদেশীয় শাখা (একিউআইএস)—এমন উদ্বেগের কথা জানিয়েছে জাতিসংঘ। সংগঠনটি বাংলাদেশে ছোট পরিসরে সেল বা সাংগঠনিক ইউনিট গড়ে তোলার চেষ্টা করছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম’ গত ১০ আগস্ট প্রতিবেদনটি প্রকাশ করে। সদস্য রাষ্ট্রগুলোর দেওয়া তথ্য ও মূল্যায়নের ভিত্তিতে এতে ২০২৫ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৯ জুন পর্যন্ত বিভিন্ন দেশের সন্ত্রাসবাদ-সংক্রান্ত পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে আল-কায়েদার অবস্থান ও সক্ষমতায় বড় কোনো পরিবর্তন আসেনি। সংগঠনটির ভারতীয় উপমহাদেশীয় শাখা একিউআইএসও আগের তুলনায় আরও সংগঠিত আঞ্চলিক কাঠামোর দিকে এগিয়েছে। একসময় খণ্ডিত অবস্থায় থাকা সংগঠনটি এখন বড় ইউনিটের পরিবর্তে ছোট ও বিচ্ছিন্ন সেল গঠন, রসদ সংগ্রহ এবং আর্থিক নেটওয়ার্ক তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে।

একিউআইএসের কার্যক্রমের উদাহরণ হিসেবে প্রতিবেদনে দিল্লির লাল কেল্লায় গত বছরের নভেম্বরে সংঘটিত হামলার কথা উল্লেখ করা হয়েছে। ওই হামলার জন্য আনুষ্ঠানিকভাবে সংগঠনটিকে দায়ী করা হয়। এরই ধারাবাহিকতায় প্রতিবেদনের একটি অংশে বাংলাদেশে একিউআইএসের ছোট সেল বা সাংগঠনিক ইউনিট প্রতিষ্ঠার চেষ্টার বিষয়টি তুলে ধরে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

জাতিসংঘের পর্যবেক্ষণ অনুযায়ী, একিউআইএস বাংলাদেশকেও নিজেদের কর্মকাণ্ডের স্বার্থে ব্যবহারের চেষ্টা করছে। তবে সংগঠনটি এখনো জাতিসংঘের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত হয়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, একিউআইএস ‘ইত্তিহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ (আইএমপি)-এর মূল ভিত্তি হিসেবে কাজ করেছে। এই গোষ্ঠী পাকিস্তানে একাধিক হামলার সঙ্গে জড়িত। এর মধ্যে গত ৯ মে খাইবারপাখতুনখোয়া প্রদেশের বান্নুতে একটি নিরাপত্তাচৌকির কাছে আত্মঘাতী বোমা হামলা ও বিস্ফোরকভর্তি যান বিস্ফোরণের ঘটনাও রয়েছে। ওই হামলায় ২১ জন নিহত হন।

জাতিসংঘের স্যাংশনস মনিটরিং টিমের প্রতিবেদনে একিউআইএসের নেতৃত্বের অবস্থান নিয়েও তথ্য দেওয়া হয়েছে। এতে বলা হয়, সংগঠনটির শীর্ষ নেতাদের একটি অংশ আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থান করছে এবং তাদের তালেবান সরকারের দেওয়া ‘তাজকিরা’ পরিচয়পত্র রয়েছে। বিষয়টিকে তালেবান ও একিউআইএসের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ইঙ্গিত হিসেবে দেখছে সদস্য রাষ্ট্রগুলো।

মধ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়েও প্রতিবেদনে উদ্বেগ তুলে ধরা হয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমান্তপারের হামলা ও সংঘাত অব্যাহত থাকায় এ অঞ্চলে উত্তেজনা এখনো বিদ্যমান। তালেবান সরকার তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-কে সমর্থন দিয়ে যাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। যদিও প্রকাশ্যে কোনো সন্ত্রাসী সংগঠনকে আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান সরকার।

সদস্য রাষ্ট্রগুলোর আশঙ্কা, পাকিস্তান-আফগানিস্তান সংঘাত দীর্ঘস্থায়ী হলে সন্ত্রাসী সংগঠনগুলো নতুন করে কার্যক্রম বিস্তারের সুযোগ পেতে পারে। এর ফলে মধ্য ও দক্ষিণ এশিয়ায় নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘের পর্যবেক্ষণকারী দল।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

গণমাধ্যম সংস্কারের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার: তথ্য উপদেষ্টা

৬১ জেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষণা

সয়াবিন মিল রপ্তানি বন্ধের নির্দেশ

ছুরিকাঘাতে নারী গার্মেন্টস কর্মী নিহত, আটক ১

চাল, ডাল, আটাসহ ৯ পণ্যের দাম নির্ধারণ করে দেবে সরকার

রেলে নাশকতার অভিযোগ : র‍্যাব-এনএসআইয়ের অভিযানে আটক ৯

স্যামসাং’র ‘আর্লি বার্ড অফার’ ক্যাম্পেইনে আকর্ষণীয় অফারে অত্যাধুনিক টেলিভিশন

বিশ্বের ১৫টি দেশে ছড়ালো মাঙ্কিপক্স

অ্যাডভোকেট সিরাজুল হকের ১৯তম মৃত্যুবার্ষিকী ২৮ অক্টোবর

সৃজনশীল সাহিত্যের আবেদন সর্বকালীন : উপাচার্য ড. মশিউর রহমান