300X70
শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশে স্টারলিংক কার্যক্রমে দক্ষতার প্রশংসা করেছেন লরেন ড্রেয়ার

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৮, ২০২৫ ৫:৪৪ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশে স্টারলিংক কার্যক্রম সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

আজ শুক্রবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক বৈঠকে তিনি এই মন্তব্য করেন।

লরেন ড্রেয়ার বলেন, আমরা ১৫০টি দেশ এবং অঞ্চলে কাজ করি। আমরা কখনও এতো দক্ষতা এবং সিদ্ধান্তমূলক মনোভাব দেখিনি। স্পেসএক্সে আমার সব সহকর্মীর পক্ষ থেকে, আমি আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আপনার দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ।

প্রধান উপদেষ্টা ড্রেয়ারকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বলেন, এটা বর্ষাকাল। চারদিকে সবুজ আর জল। একই সঙ্গে আমরা বন্যা ও জলাবদ্ধতার মতো চ্যালেঞ্জ মোকাবিলা করি। এ সময়ে নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে সংযোগ রক্ষা করাটা অত্যন্ত জরুরি হয়ে পড়ে।

তিনি আরও বলেন, আমাদের পার্বত্য অঞ্চলে সংযোগ ব্যবস্থার ঘাটতি আছে। এসব অঞ্চলে যথেষ্ট স্কুল, শিক্ষক বা চিকিৎসক নেই। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করার লক্ষ্য নির্ধারণ করেছি, যাতে দূরবর্তী এলাকার শিক্ষার্থীরা উপকৃত হতে পারে।

মুহাম্মদ ইউনূস বলেন, গর্ভাবস্থার সময় অনেক নারীকে চিকিৎসকের কাছে যেতে পুরুষদের সহায়তা নিতে হয়। কিন্তু ডিজিটাল সেবার মাধ্যমে তারা ঘরে বসেই চিকিৎসকের পরামর্শ নিতে পারবেন।

বিদেশে থাকা বাংলাদেশিরাও এই ডিজিটাল স্বাস্থ্যসেবার সুফল পাবে। অনেকে ভাষাগত সমস্যার কারণে বিদেশি চিকিৎসকের শরণাপন্ন হতে সংকোচ বোধ করেন। এখন তারা দেশের চিকিৎসকদের সঙ্গেই অনলাইনে পরামর্শ করতে পারবেন। আমরা এখানে ছোট ছোট উদ্যোগ নিচ্ছি, তবে আপনি চাইলে এগুলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারেন।

অধ্যাপক ইউনূসের বক্তব্যের প্রশংসা করে স্পেসএক্স-এর ভাইস প্রেসিডেন্ট বলেন, আপনি যে দৃষ্টান্ত স্থাপন করছেন, তা অন্য নেতাদের সঙ্গেও শেয়ার করা উচিত। অধ্যাপক ইউনূস যদি নিজের দেশে এটি করতে পারেন, তাহলে অন্যরাও পারবেন। তিনি দুর্নীতির বিরুদ্ধে অধ্যাপক ইউনূসের পদক্ষেপেরও প্রশংসা করেন।

তিনি আরও বলেন, জনসেবাকে জনগণের কাছে পৌঁছে দিতে আপনার উদ্যোগগুলো প্রশংসনীয়। আমি বিশ্বের নানা প্রান্তে ঘুরি, জানি দুর্নীতি কত বড় সমস্যা হতে পারে। প্রযুক্তির মাধ্যমে সেবা বিকেন্দ্রীকরণ ও শাসনব্যবস্থা উন্নত করার যে ভাবনা আপনি উপস্থাপন করেছেন, তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বৈঠকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালটেন্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিডিবিএল এর ১২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

যাত্রাবাড়ীতে অসহায় প্রতিবন্ধীদের মাঝে র‌্যাব কর্তৃক শীত বস্ত্র বিতরণ

শ্রমিকদের বেতন ও বোনাস সময়মত পরিশোধ করুন : জিএম কাদের

লজ্জা থাকলে পদ্মা সেতুতে ওঠার আগে বিএনপি নেতারা জাতির কাছে ক্ষমা চাইতেন : তথ্যমন্ত্রী

Mostbet зеркало рабочее Вход на официальный сайт Мостбе

Mostbet зеркало рабочее Вход на официальный сайт Мостбе

সেন্ট মার্টিন দ্বীপে ‘কোস্টাল ক্লিনআপ’অনুষ্ঠিত

বিএনপি একটি ডামি দল: কাদের

ছোট ভাইয়ের জানাজার সালাম ফেরানোর পরই মিলল বড় ভাইয়ের মরদেহ

লাইভ বিপিএল ও লা লিগা স্ট্রিমিং এবং প্রিমিয়াম ওয়েব সিরিজ নিয়ে যাত্রা শুরু করলো আকাশ গো ওটিটি অ্যাপ

রাজধানীতে ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত