বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রে (১৬ এপ্রিল) বৃহস্পতিবার বাংলা নববর্ষ ১৪৩৩ এক আড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপন করা হয়। আঞ্চলিক পরিচালক লেখক ও কলামিস্ট ড. মেজবাহ উদ্দিন তুহিন আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সকালে অনুষ্ঠানের শুভ সূচনা করেন।
অনুষ্ঠান উপলক্ষ্যে আঞ্চলিক পরিচালকরে নেতৃত্বে ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাসে সকাল ১১ টায় শিক্ষাথী, সমন্বয়কারী, কর্মকর্তা কর্মচারী, ও অতিথিদের নিয়ে নববর্ষের ফেস্টুন ও নানা প্রতীকি নিয়ে এক বর্ণাঢ্য শোভা যাত্রা বের করা হয়। পরে বৈশাখ ও নববর্ষ সম্পর্কে নানা ধরনের আলোচনা করা হয়। ক্যম্পাসের লিচু তলায় খই, মুরালি, চিড়া, মুড়ি, বাতাসাসহ নানা ধরনের বৈশাখী খাবার রাখা হয়। আগত সকলেই বৈশাখী খাবার ও অনুষ্ঠান অতি আগ্রহে উপভোগ করেন। বৈশাখী অনুষ্ঠানে শিক্ষার্থীসহ সকলের অংশ গ্রহনে বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্র ক্যাম্পাস আরও বর্ণিল হয়ে ওঠে। প্রকৃতির অপার সৌন্দর্য আর রূপমাখা বৈশাখ বয়ে এনেছে জীবনের নতুন স্পন্দন যা বাউবির ফরিদপুর আঞ্চলিক কেন্দ্রেও ছড়িয়েছে নবদিগন্তের স্পন্দনতা।



































