300X70
সোমবার , ১ মার্চ ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে : সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ১, ২০২১ ৯:২৯ অপরাহ্ণ

এএইচএম সাইফুদ্দিন : সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হাত ধরে প্রতিষ্ঠিত শিল্পাচার্য জয়নুল আবেদীনের স্বপ্নের প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ চলছে। এ লক্ষ্যে ১৪৭ কোটি টাকা ব্যয়ে গৃহীত ‘বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ভৌত অবকাঠামো সংস্কার ও সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের দরপত্র প্রক্রিয়া সম্পাদনপূর্বক কার্যাদেশ প্রদান করা হয়েছে।

খুব শীঘ্রই এ প্রকল্পের দৃশ্যমান অগ্রগতি সাধিত হবে। যার মাধ্যমে প্রতিষ্ঠানটি লোকজ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন একটি আন্তর্জাতিক মানের পর্যটন কেন্দ্রে পরিণত হবে। ফলে এখানে একদিকে যেমন দেশি-বিদেশি পর্যটকের সমাগম বৃদ্ধি পাবে, অন্যদিকে সরকারের রাজস্ব আয়ও বৃদ্ধি পাবে।

প্রতিমন্ত্রী আজ বিকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রাঙ্গণে ‘বাংলাদেশ ও কারুশিল্প ফাউন্ডেশন’ আয়োজিত ‘মাসব্যাপী লোককারুশিল্প মেলা এবং শতবর্ষে বঙ্গবন্ধু লোকজ উৎসব ২০২১’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, ঐতিহ্যবাহী লোক ও কারুশিল্প আমাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। আমাদের জাতিস্বত্তার স্বকীয়তা ও অতীত ঐতিহ্যের এ এক মূর্ত প্রতীক।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আমাদের অতীতকে ফিরে দেখা, অতীতের সুদৃঢ় ভিত্তির উপর বর্তমানকে দাঁড় করানো ও সাংস্কৃতিক ভবিষ্যতের সঠিক গন্তব্যের নিশানা খুঁজতে ১৯৭৫ সালে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্থিক সহযোগিতা ও পৃষ্ঠপোষকতায় শিল্পাচার্য জয়নুল আবেদিন যথার্থভাবেই ঐতিহাসিক সোনারগাঁকে বেছে নিয়েছিলেন এ জাদুঘর প্রতিষ্ঠার জন্য।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. আহমেদ উল্লাহ -এর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার বিল্লাল হোসেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অ্যাডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া, বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল হক ও সোনারগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার ওসমান গণি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার অবারও মেয়র হলেন ইশ্বরগঞ্জ পৌরসভার

জাপার চেয়ারম্যান জি এম কাদের করোনায় আক্রান্ত

স্বাধীনতার পঞ্চাশ বছরেও নৌপথ নিরাপদ হয়নি : জিএম কাদের

দেশের সর্ববৃহৎ এক্সপো ভিলেজের যাত্রা শুরু

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজ্ঞানচর্চার বিকল্প নেই : তথ্যমন্ত্রী

শাহজাহানপুরের টিটি পাড়া হতে ১০৫ লিটার দেশীয় চোলাই মদসহ ১ জন গ্রেফতার

ঝালকাঠি পৌরসভা ও ইউপি নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ

সংসদ নির্বাচন: মনোনয়ন ফরম সংগ্রহ-জমা দেওয়ার শেষদিন সোমবার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল বিকাশ

করোনামুক্ত হলেন বাহাউদ্দিন নাছিম