300X70
শনিবার , ৪ মার্চ ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাংলার মাটিতে তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন বাস্তবায়ন করতে দেওয়া হবে না

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৪, ২০২৩ ৮:৫০ অপরাহ্ণ

‘বিএনপি শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে : আব্দুর রহমান
# দণ্ডিত তারেক এখনো জাতীয়-আন্তর্জাতির ষড়যন্ত্র করছে : অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক

নিজস্ব প্রতিবেদক : ষড়যন্ত্রের পথ পরিহার করে বিএনপিকে নির্বাচন আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, নির্বাচন ছাড়া কোন সরকার উৎখাত করা যাবে না। নির্বাচনই হল একমাত্র ক্ষমতা বদলের একমাত্র পথ। কাজেই যতই ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্রকে নসাৎ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে। গতকাল শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে টাউন হলে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত বিএনপি জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে শান্তি সমাবেশে তিনি এসব কথা বলেন।

সরকার বিরোধী আন্দোলনের বিএনপি-জামায়াতের অগ্নি সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরে জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা হ্যা-না ভোট করেছিল রাতের অন্ধাকারে। যারা নিজেরা ভোট করে নিজেদেরকে নির্বাচিত ঘোষণা করেছিল বিরোধীদলকে ভোট কেন্দ্রে যেতে দেয়নি। সেই ওরা আমাদেরকে গণতন্ত্র শেখায়।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীরের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাকে বলতে চাই, এই বাংলাদেশে আপনারা বহু ষড়যন্ত্র করেছেন। লন্ডনে বসে থাকা কুলাঙ্গার তারেক জাতীয়-আন্তর্জাতিকভাবে ষড়যন্ত্র করছে। সেই ষড়যন্ত্রের পর আপনারা তারিখ ঘোষণা করেছিলেন। ১০ ডিসেম্বরের পরে এই বাংলাদেশ চলবে খালেদা জিয়া আর তারেক রহমানের কথায়। সেই ১০ তারিখ পার হয়ে গিয়েছি। দেশ চলছে শেখ হাসিনার নির্দেশে শেখ হাসিনার নেতৃত্বে বাংলার জনগণ রয়েছে। সাবেক প্রতিমন্ত্রী নানক বলেন, কাজেই মির্জা ফখরুল সাহেব, যে রাজনীতিতে ষড়যন্ত্র করছেন, সেই ষড়যন্ত্রের পথকে পরিহার করে পরিত্যাগ করে গণতন্ত্রের পথে আসুন, নির্চবাচনের পথে আসুন। নির্বাচন ছাড়া কোন সরকার উৎখাত করা যাবে না। নির্বাচনই হল একমাত্র ক্ষমতা বদলের একমাত্র পথ। কাজেই যতই ষড়যন্ত্র করেন, সব ষড়যন্ত্রকে নসাৎ করে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে শেখ হাসিনার নেতৃত্বে।

১৪ বছর আগের বাংলাদেশ আর বর্তমানের বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন, ১৪ বছর আগের বাংলাদেশ ছিল মুখ থুবড়ে পড়া বাংলাদেশ। এখন বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে। তাই আগামী নির্বাচন অবধি নেতাকর্মীদের সকল পরিস্থিতির মুখে সংযমের পরিচয় দিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান সাবেক মন্ত্রী নানক। শান্তি সমাবেশ শেষে নেতাকর্মীরা এক বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি টাউন হল থেকে মোহাম্মদপুর বাসস্টান্ডের দিকে শেষ হয়।

শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ এম এ সাত্তার এবং সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মতিউর রহমান মিয়া চাঁন। সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আব্দুস সোবাহান গোলাপ, মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমান, স্থানীয় সংসদ সদস্য সাদেক খান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সহ দপ্তর আব্দুল আওয়াল শেখ, যুব মহিলা লীগের সভাপতি আলেয়া সারোয়ার ডেইজিসহ স্থানীয় নেতারা।

এদিকে, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, বিএনপি কেবল সরকার পতনের লক্ষ্যে কিংবা তত্ত্বাবধায়ক সরকারের উদ্দেশ্য নিয়ে মাঠে নামে নাই। তারা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে মাঠে নেমেছে। গতকাল শনিবার বিকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ‘শান্তি সমাবেশে’ এসব কথা বলেন তিনি। আব্দুর রহমান বলেন, বিএনপিসহ যেসব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকারের স্বপ্ন দেখছেন, তাদের সে স্বপ্ন বাংলার মাটিতে আর বাস্তবায়ন হবে না। এদেশে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে অবশ্যই শক্তিশালী প্রতিদ্বন্দ্বী দেখতে চাই। তিনি বলেন, প্রয়োজন হলে আর একবার আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিবারের সন্তানেরার পাঞ্জা ধরবে। লড়াই করবো, তবুও মাঠ ছাড়বো না। শেখ হাসিনা থাকলে বাংলাদেশ থাকবে, এদেশের মানুষের মুখে হাসি ফুটবে।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে আব্দুর রহমান বলেন, আমরা শান্তি সমাবেশ করছি। অপরদিকে একটা দানবীয় শক্তি সরকার পতনের জন্য আপ্রাণ চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে। সংবিধান বিরোধী কোনও দাবি মানবে না আওয়ামী লীগ। তাদের ক্ষমতা ভাগাভাগির স্বপ্ন পূরণ হবে না। এছাড়াও দেশীব্যাপী বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আওয়ামী পন্থী ২০ সাংবাদিকের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, আরও হবে

স্কুলছাত্রীকে তুলে নিয়ে গণধর্ষণের অভিযোগ

আগুনে দগ্ধ হয়ে ভাই-বোন নিহত

বিএনপি কৃষকদের গুলি করে হত্যা করেছিল : পানি সম্পদ প্রতিমন্ত্রী

৫ বছরে ড. ইউনূস কর ফাঁকি দিয়েছেন ১১শ’ কোটি টাকা

সেনাবাহিনীর কাছে হাছান মাহমুদকে হস্তান্তর

এসএসসি পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করলেন প্রফেসর ড. কে এম রেজানুর রহমান

সৃজনশীল কর্মের স্বীকৃতি পেল আশ্রয়ণ, স্বত্বাধিকারী শেখ হাসিনা

গ্রাফিকপিপল ও সফটওয়্যারপিপলের সাথে ব্র্যাক ব্যাংকের এমপ্লয়ি ব্যাংকিং চুক্তি

মানুষের জীবন বাঁচাতে ফিল্ড হাসপাতালের বিকল্প নেই : জিএম কাদের