নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ উন্ম্ক্তু বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের অধীনে পরিচালিত এমএ/এমএসএস ১ম পর্বের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম গতকাল শুক্রবার (১০ ফেব্রুয়ারি) গাজীপুর মূল ক্যাম্পাসের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
তিনি বলেন, বাউবি’র দীক্ষা; সবার জন্য উন্মুক্ত কর্মমুখী গণমুখী ও জীবনব্যাপী শিক্ষা। জীবনের যেকোন বয়সে আপনারা এ বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহন করতে পারেন। যা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার শুরু থেকে চালু রয়েছে। স্বাধীনতার ৫২ বছর পেরিয়ে গেলেও আমরা আমাদের কাঙ্খিত স্বপ্নপূরন করতে পারি নাই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বেঁচে থাকলে হয়তো অনেক আগেই বাংলাদেশ উন্নত হয়ে যেত। তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রূপকল্প ২০৪১ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষে কাজ করে যাচ্ছেন। এ দায়িত্ব আপনাদেরও আছে। বাউবি একটি প্লাটফর্ম, এখান থেকে শিক্ষা লাভ, জ্ঞান অর্জন ও গবেষণার মাধ্যমে এ দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আহবান জানান তিনি।
উপাচার্য আরো বলেন বাউবি’র কর্মকাণ্ড সম্পর্কে সর্বস্তরের মানুষের মাঝে আরও স্বচ্ছ ধারনা পৌঁছে দিতে হবে। এ ক্ষেত্রে আপনারাই মূল ভুমিকা পালন করতে পারেন। আপনাদেরকে প্রমান করতে হবে বাউবিতে গুনগত ও মানসম্মত শিক্ষা প্রদান করে হয়ে থাকে। আমাদের বিশ্ববিদ্যালয়ে অনেক দক্ষ ও মেধাবী শিক্ষার্থী রয়েছে যারা দেশে বিদেশে নিজ নিজ কর্মক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রেখে চলেছেন এবং দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখছেন।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল এর ডিন অধ্যাপক ড. মোঃ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এসএসএইচএল এর সহকারী অধ্যাপক এমএস আনিকা রহমান। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এমএ/এমএসএস প্রোগ্রামের ৩৬০ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।



































