300X70
শনিবার , ৫ নভেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বাচসাস’র নবনির্বাচিত কমিটির অভিষেক ও সম্মাননা প্রদান

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৫, ২০২২ ৮:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক
৫৩ বছরের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২২-২৪ সালের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও বাচসাস সম্মাননা-২০২২ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ নভেম্বর) বেলা ১২ টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। বাচসাস’র উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করে মন্ত্রী বলেন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। এ দেশের চলচ্চিত্র সমৃদ্ধ অর্জনের ক্ষেত্রে বাচসাস বিরাট অগ্রনী ভূমিকা পালন করেছে। ভবিষ্যতেও সেই ভূমিকা জোড়ালে ভাবে পালন করবে সে প্রত্যাশা করছি। একটি সংগঠন ৫৩ বছরে পদার্পণ করেছে, এতদূর এগিয়েছে এটা কোনো সাধারণ বিষয় নয়। নতুন কমিটিকেও আমি অভিনন্দন জানাই।

মন্ত্রী আরো বলেন, আমাদের চলচ্চিত্রে অনেক সংকট ছিল, এখন তা নেই। আমরা চলচ্চিত্রের উন্নয়ন সাধনে বন্ধ হয়ে যাওয়া প্রায় ২০০ সিনেমা হল চালু করেছি।

শিল্প-সংস্কৃতির গুরুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের জন্য শিল্প-সংস্কৃতি নিয়ে আমাদের দায়বদ্ধতা রয়েছে। সেই জায়গা থেকে আমরা কাজ করছি। তাই আমরা কেউ যদি সিনেপ্লেক্স করতে চায় তাদের অনুপ্রাণিত করছি। এমনকি প্রধানমন্ত্রীর নির্দেশে নতুন সিনেপ্লেক্স নির্মাণের জন্য ১ হাজার কোটি টাকা ঋণ বরাদ্দও হয়েছে।

ড. হাছান মাহমুদ আরও বলেন, এই ঋণ বরাদ্দ হওয়ার পর তথ্য মন্ত্রণালয়ে নতুন সিনেমা হল নির্মাণের জন্য অনেকেই আবেদন করেছে। কেউ যদি মার্কেটে সিনেপ্লেক্স নির্মাণ করতে চায় তাহলে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণ পাবে। ব্যাংকগুলোকেও আমরা ঋণ দিতে উদ্বুদ্ধ করবো।

বাচসাসের সভাপতি রাজু আলীম বলেন, প্রধানমন্ত্রী ও তথ্যমন্ত্রী চলচ্চিত্রের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের চলচ্চিত্রের আগের অবস্থানে নিতে চলচ্চিত্র সাংবাদিকরাও কাজ করবে। বাচসাসও তার ঐতিহ্যবহন করে কাজ করবে।

বাচসাসের সাধারণ সম্পাদক রিমন মাহফুজ বলেন, ৫৩ বছরের প্রাচীন ও ঐতিহ্যবাহী সংগঠন বাচসাসের সদস্যরা দেশের চলচ্চিত্রে উন্নয়নে সব সময় অবদান রেখেছে। আগামী দিনেও একইভাবে অবদান রাখবে বলে আশা করি আমি।

অনুষ্ঠানে বাচসাস সম্মাননা-২০২২ পেলেন সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য রাবেয়া খাতুন (মরণোত্তর), সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানের সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক (মরণোত্তর), একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত গীতিকবি গাজী মাজহারুল আনোয়ার (মরণোত্তর), বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দিন আলী (মরণোত্তর), সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানে কথাসাহিত্যিক সেলিনা হোসেন, মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধা নাসিরুদ্দিন ইউসুফ, সাংস্কৃতিক জাগরণে অনবদ্য অবদানের জন্য লিয়াকত আলী লাকী, সাহিত্য নির্ভর চলচ্চিত্রে বিশেষ অবদানে আনিসুল হক, নাটক ও চলচ্চিত্রে বিশেষ অবদানে মাসুম রেজা, একুশে পদক প্রাপ্ত ফটো সাংবাদিক ও বাচসাস সদস্য পাভেল রহমান, চলচ্চিত্র শিল্প ও নিরাপদ সড়ক আন্দোলনের জন্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, টিভি সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য মোজাম্মেল বাবু, চলচ্চিত্র প্রযোজনায় বিশেষ অবদানে হাবিবুর রহমান খান, হাসিনা: এ ডটার’স টেল চলচ্চিত্রের জন্য পিপলু আর খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ, বরেণ্য সুরকার ও সঙ্গীত পরিচালক শেখ সাদী খান, চারুশিল্পী, অভিনয় ও নির্দেশনায় আফজাল হোসেন, চলচ্চিত্র শিল্পে অবদান রাখার জন্য চিত্রনায়ক শাকিব খান ও সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত কণ্ঠশিল্পী কোনাল ও ইমরান মাহমুদুল।
অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান এমপি, বিএফইউজের সাবেক সভাপতি মোল্লা জালাল, বিএনএস গ্রুপ অব কোম্পানীজের চেয়ারম্যান ও সংবাদ প্রতিদিনের প্রকাশক এম.এন.এইচ. বুলু, সম্পাদক ফোরামের আহবায়ক ও বাংলাদেশ বুলিটিনের ভারপ্রাপ্ত সম্পাদক রফিকুল ইসলাম রতন, সদস্য সচিব ও আজকালের খবর সম্পাদক ফারুক তালুকদার, ডিইউজের সাবেক সভাপতি কুদুস আফ্রাদ, বাংলাদেশ পোস্টের সম্পাদক শরিফ শাহাবুদ্দিন, এনআরবি এসোশিয়েশান ইউএস’র চেয়ারম্যান জকিারিয়া চৌধুরী প্রমুখ।

এদিকে নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে এসেছিলেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, হল মালিক সমিতির সাধারণ সম্পাদক আওলাদ হোসেন উজ্জ্বল, চলচ্চিত্র পরিচালক সমিতির সাবেক সভাপতি মুশফিকুর রহমান গুলজার, নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল,পরিচালক এস এ হক অলিক, অপূর্ব রানা, শাহ মোহাম্মদ সংগ্রাম, গাজী মাহবুব, খিজির হায়াত, চিত্রনায়িকা অঞ্জনা রহমান, অরুনা বিশ্বাস, শাহ হুমায়রা সুবহা, চিত্রনায়ক ওমর সানী, সঙ্গীতশিল্পী দিঠি চৌধুরী, অভিনেতা শাহেদ শরীফ খান, চিত্রনায়ক তানভীর তনু, অভিনেতা রাশেদ সীমান্ত, অভিনয় শিল্পী সংঘের নেতৃবৃন্দের মধ্যে প্রাণ রায়, ঊর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ।

বাচসাসের ২০২২-২৪ মেয়াদের নির্বাচিতরা হলেন- সভাপতি রাজু আলীম, সাধারণ সম্পাদক রিমন মাহফুজ, সহ-সভাপতি অনজন রহমান ও রাশেদ রাইন, সহ-সাধারণ সম্পাদক রাহাত সাইফুল, অর্থ সম্পাদক সাহাবুদ্দিন মজুমদার, সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম মিলন, আন্তর্জাতিক ও গবেষণা সম্পাদক রেজাউর রহমান রিজভী, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক আনজুমান আরা শিল্পী, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ইরানি বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হুরায়রা মুরাদ, দপ্তর সম্পাদক আহমেদ তেপান্তর আওয়াল। নির্বাহী সদস্যরা হলেন লিটন এরশাদ, মাঈনুল হক ভূইয়া, রুহুল আমিন ভূইয়া, লিটন রহমান, আনিসুল হক রাশেদ, আমিনুর রহমান লিটন, রুহুল সাখাওয়াত, শফিউল্লাহ সুমন ও রাফি হোসেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে:প্রধানমন্ত্রী

ফেনীতে সহিংসতায় গুলিবিদ্ধ আরেক যুবকের মৃত্যু

সোনমের কোলজুড়ে আসছে দ্বিতীয় সন্তান

বিডি ট্যাক্স পোর্টালে আয়কর সেবা নিতে সার্ভিস চার্জ দেওয়া যাবে বিকাশ-এ

1Win Casino Играть на официальном сайте 1Вин Казахста

1Win Casino Играть на официальном сайте 1Вин Казахста

আবরার হত্যা মামলা: ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন বহাল

ম্যাক্রোঁর ঢাকা সফর : বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে সম্পর্ক আরো জোরদার হবে

চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণে উদ্যোগ গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঘূর্নিঝড় অশনির প্রভাবে উপকূলজুড়ে ভাড়ি বৃষ্টিপাত

১০ ডিসেম্বর বিএনপিকে লাল কার্ড দেখিয়েছে জনগণ: ওবায়দুল কাদের