300X70
মঙ্গলবার , ২৮ জুন ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বারি’র উম্মেয়ারা স্মৃতি তহবিল বৃত্তি পেলেন ৬৩ শিক্ষার্থী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ২৮, ২০২২ ১২:৪৩ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর উম্মেয়ারা স্মৃতি তহবিল বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সোমবার ( ২৭ জুন) ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এ বছর বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় ও ছোট দেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর মোট ৬৩ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তির অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

অনুষ্ঠানে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে বৃত্তির অর্থ ও সনদপত্র বিতরণ করেন। বারি’র পরিচালক (সেবা ও সরবরাহ) ও উম্মেয়ারা স্মৃতি তহবিলের সভাপতি ড. মো. কামরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. ফেরদৌসী ইসলাম, পরিচালক (কন্দাল ফসল গবেষণা কেন্দ্র) ড. সোহেলা আক্তার, পরিচালক (উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র) ড. নির্মল চন্দ্র শীল, বারি’র পরিকল্পনা ও মূল্যায়ন উইং এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও উম্মেয়ারা স্মৃতি তহবিলের সহ-সভাপতি ড. দীদার সুলতানা।

এছাড়াও অনুষ্ঠানে ইনস্টিটিউট এর বিভিন্ন বিভাগের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী, বিএআরআই উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাল্টিমিডিয়া প্রদর্শনের মাধ্যমে উম্মেয়ারা স্মৃতি তহবিলের বিভিন্ন দিক তুলে ধরেন উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মৃত্তিকা ও পানি ব্যবস্থাপনা শাখার ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও তহবিলের সদস্য সচিব ড. খোকন কুমার সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বারি’র মহাপরিচালক ড. দেবাশীষ সরকার বলেন, এই বৃত্তি প্রদানের মাধ্যমে আজ এসব শিক্ষার্থীদের মেধার স্বীকৃতি দেয়া হলো। এর ফলে তারা আগামীতে আরও ভালো ফলাফল করতে তারা উৎসাহিত হবে। যারা বৃত্তি পায়নি তারা ভবিষ্যতে আরও ভালো ফলাফল করার মাধ্যমে আগামীতে এই বৃত্তি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, বারি’র এফএমপিই বিভাগের জুনিয়র ফিটার মো. আবুল হাসেমের মেয়ে ও ছোট দেওরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী মোসাম্মত উম্মেয়ারা ১৯৮৮ সালে এক সড়ক দুর্ঘটনায় নিহত হয়। কোমলমতি এই শিক্ষার্থীর স্মৃতি রক্ষা এবং গরীব ও মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার পথ সুগম করতে উম্মেয়ারা স্মৃতি তহবিল গঠন করা হয়।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিনা সুদে রাবির অস্বচ্ছল চার হাজার ৮শ’ শিক্ষার্থী ঋণ পাচ্ছে 

করোনা সংক্রমণ ঠেকাতে সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে:প্রধানমন্ত্রী

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিদর্শন স্বরাষ্ট্র উপদেষ্টার

লড়াকু আফিফকে থামালেন শাদাব

ইউক্রেন থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধারের জন্য মোদীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

২৬ সালের মধ্যে দুবাইয়ের প্রধান সড়কগুলো স্মার্ট ট্রাফিক সিস্টেমে আসবে

বিএনপির রাজনীতি বিদ্যুৎবিহীন খাম্বার মতো আশাহীন : ওবায়দুল কাদের

গানের তালে পেটানোর ভিডিও ভাইরাল, নির্যাতনকারী গ্রেফতার

ওয়ার্ল্ড স্পিক ক্যাম্পেইনে মনোনয়ন পেলেন মৌলভীবাজারের সাহেদ ও ঢাকার শানজিদা

ঢাকায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী, বিকেলে দূতাবাস উদ্বোধন