300X70
রবিবার , ৫ জুন ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিএনপি গায়েবানা দলের সাথে সংলাপ করছে : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৫, ২০২২ ৪:৫৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিএনপি তাদের জোটের দলগুলোর সাথে অর্থাৎ নিজেরা নিজেদের সাথে এবং কিছু গায়েবানা দলের সাথে সংলাপ করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

আজ রোববার (৫ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন অভ বাংলাদেশ-ক্র্যাব এর নব-নির্বাচিত কমিটির সাথে মতবিনিময় শেষে সাংবাদিকরা বিএনপির সাম্প্রতিক কর্মকান্ড নিয়ে প্রশ্ন করলে তিনি একথা বলেন।

ড. হাছান বলেন, ‘পত্রপত্রিকায় দেখেছি বিএনপি যেসব দলের সাথে সংলাপ করছে, তারা বিএনপির কথিত ২২ দলীয় জোটভুক্ত, যদিও ২২ দল থেকে কিছু পালিয়ে গেছে। অর্থাৎ নিজেরা নিজেদের সাথে সংলাপ করছে। আর অন্য কিছু দলের সাথে তারা বৈঠক করার পরই কেবল আমরা জানতে পারছি যে, সে ধরণের দল বাংলাদেশে আছে, যাদের অনেকের কোনো নিবন্ধনই নেই। নিবন্ধনহীন পত্রিকাকে যেমন সাংবাদিকরা গায়েবানা পত্রিকা বলে, এ দলগুলোও তেমনি গায়েবানা দল। এদের সাথে বিএনপির সংলাপ শুধু হাস্যকর নয়, এতে বিএনপির রাজনৈতিক দৈন্যই প্রকাশ পাচ্ছে।’

এসময় শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুন্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকান্ডের কারণ সম্পর্কে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন, সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। আমাদের দলের নেতাকর্মীদের নির্দেশনা দেয়া আছে যেখানে রক্ত লাগে সেখানে রক্ত দেয়া এবং সার্বিক সহযোগিতা করার জন্য। যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামী লীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঝাঁপিয়ে পড়েছে। বিষয়টি দুর্ঘটনা না নাশকতা সেটিও খতিয়ে দেখা হবে। কারণ এতবড় একটি ঘটনা কি সত্যিকার অর্থে দুর্ঘটনা না কি নাশকতা, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন।’

এর আগে মন্ত্রী ক্র্যাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান এবং বলেন, অপরাধ বিষয়ক প্রতিবেদন করতে গিয়ে তাদেরকে অনেক সময় বড় ঝুঁকির সম্মুখিন হতে হয়। একই সাথে কোনো রিপোর্ট করার সময় কারো ব্যক্তিগত গন্ডিতে যেন অনুপ্রবেশ না হয়, আইন দ্বারা সুরক্ষিত অধিকার যাতে খর্ব না হয়, সেদিকেও খেয়াল রাখা প্রয়োজন উল্লেখ করে এ বিষয়ে রিপোর্টারদের প্রশিক্ষণ প্রদানের জন্য প্রেস ইনস্টিটিউটকে নির্দেশনা দেবেন বলে জানান হাছান মাহমুদ।

ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমাল, সহ-সভাপতি মুহ: জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু, যুগ্ম-সম্পাদক ইমরান হোসেন সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, দপ্তর সম্পাদক ইসমাঈল হুসাইন ইমু, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুদ্র রাসেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এস এম মিন্টু হোসেন, প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক সাজ্জাদ মাহমুদ খান, কল্যাণ সম্পাদক নাহিদ তন্ময়, আন্তর্জাতিক সম্পাদক শাহীন আলম, কার্যনির্বাহী সদস্য মো: আমানুর রহমান রনি, সিরাজুল ইসলাম ও মোহাম্মদ জাকারিয়া মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান ও মতবিনিময়ে অংশ নেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বৃহস্পতিবার শুরু হচ্ছে নারী উদ্যোক্তাদের ৩দিনব্যাপী আন্তর্জাতিক ট্রেড ফেয়ার

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পর্ষদে ৯জন নতুন সদস্যদের নিয়োগ

ফাইজারের আরও ২৫ লাখ টিকা দেশে পৌঁছালো

জাতীয় লক্ষ্যমাত্রা অর্জনে চট্টগ্রামের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ : স্থানীয় সরকার মন্ত্রী

জাতীয় শহীদ সেনা দিবস যথাযথ মর্যাদায় পালিত

বাংলাদেশ ক্রিকেট দলকে সংস্কৃতি প্রতিমন্ত্রীর অভিনন্দন

ভোট দেখতে নেপাল যাচ্ছেন সিইসি

ব্যাপক সংস্কারে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর আগ্রহ নেই: এএফপিকে নাহিদ

আজ আন্তর্জাতিক নারী দিবস

চকলেটের প্রলোভন দেখিয়ে ৯ বছরের শিশুকে ধর্ষণ