300X70
বুধবার , ১৫ নভেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিএনপি দুস্কৃতিকারী ও দেশের শত্রুতে পরিণত হয়েছে : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৫, ২০২৩ ৬:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপি এখন দুস্কৃতিকারী হয়ে গেছে, দেশের শত্রুতে পরিণত হয়েছে। কোনো দেশ যখন বহি:শত্রুতে আক্রান্ত হয়, তখন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় বাড়তি নিরাপত্তা দিতে হয়, আজকেও আমাদের দিতে হচ্ছে। অর্থাৎ তারা দেশের শত্রুতে রূপান্তরিত হয়েছে।’

বুধবার দুপুরে রাজধানীতে কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘ফিলিস্তিনে হত্যা ও ইসরাইলি বাহিনীর অনুকরণে দেশে বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে’ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

সংলাপ প্রসঙ্গে সম্প্রচারমন্ত্রী বলেন, ‘সংলাপ হতে পারে রাজনৈতিক দলের সাথে। আমরা অবশ্যই আলাপ আলোচনায় বিশ্বাসী। আমরা অবশ্যই আলাপ-আলোচনা করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে চাই। কিন্তু যারা চোর ডাকাতের চেয়েও জঘন্য, হিংস্র হায়ানার চেয়েও হিংস্র, তাদের সাথে সংলাপ হতে পারে না।’

‘বিএনপি আজকে রাজনৈতিক দলের চরিত্র হারিয়েছে’ উল্লেখ করে তিনি বলেন, ‘যে দলের নেতা লন্ডন থেকে ফোন করে নির্দেশ দেয় গাড়ি-ঘোড়া পোড়ালে, মানুষ পোড়ালে প্রমোশন দেওয়া হবে, সেটি কোনো রাজনৈতিক দল হতে পারে না। যারা মানুষ পোড়ায় সেই সন্ত্রাসীদের সাথে কোনো সংলাপ হতে পারে না। দেশের শত্রুদের সাথে কোনো সংলাপ হতে পারে না।’

‘যুক্তরাষ্ট্রে ক্যাপিটল হিলে যারা হামলা চালিয়েছিলো, তাদের সাথে কি মার্কিন সরকার সংলাপে বসেছিলো’ প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, ‘হামলাকারীদেরকে মার্কিন সরকার গ্রেপ্তার করেছে, আইনের আওতায় এনেছে, শাস্তির বিধান করেছে। আজকেও যারা বাংলাদেশে হামলা পরিচালনা করছে তাদেরকে আইনের আওতায় আনার জন্য জনজীবনে নিরাপত্তা বিধান করা জন্য আমরা কাজ করছি।’

তথ্যমন্ত্রী বলেন, ‘চরমোনাই পীর সাহেবকে আমি খুব সম্মান করি। পীর সাহেবকে দেখলাম যে, সরকারকে আল্টিমেটাম দিচ্ছে, কিন্তু পীর সাহেব ইসরাইলকে কোনো আল্টিমেটাম দেন নাই। মানবতার বিরুদ্ধে অপরাধ সংগঠিত হচ্ছে, সেটি নিয়ে তিনি কেন কথা বলেন না, সেটি আমার প্রশ্ন। বাংলাদেশে কয়েকদিনে অগ্নিসন্ত্রাসের পর সন্ত্রাসীদের, তাদের মদদদাতাদের, অর্থদাতাদের ধরতে গিয়ে ৮ হাজার গ্রেপ্তার করেছে। এ নিয়ে যারা মানবাধিকার সংগঠন বলে দাবি করে আর যারা মানবাধিকারের ব্যবসা করে, তারা বিবৃতি দিলো। গাজায় যে ৮ হাজার মানুষ মারা হলো সেটি নিয়ে কোনো বিবৃতি নাই। এই বিবৃতি ব্যবসা বন্ধ হওয়া দরকার।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান বলেন, ‘আজকে সম্ভবত নির্বাচন কমিশন সন্ধ্যাবেলায় তফসিল ঘোষণা করবেন। নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা করলে আমরা সেটিকে অভিনন্দন জানাবো। কিন্তু তফসিল ঘোষণার সাথে সাথে এই সন্ত্রাসীবাহিনী দেশে নাশকতা সৃষ্টি করার অপচেষ্টা চালাবে। সুতরাং এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাই।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কার্যকরী সভাপতি রফিকুল আলম এর সভাপতিত্বে জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা এবং প্রচার সম্পাদক লায়ন মুহা. মীযানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট বলরাম পোদ্দার, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কন্ঠশিল্পী মনোরঞ্জন ঘোষাল, ডা. অরূপ রতন চৌধুরী, অভিনেত্রী সংগীতা চৌধুরী, তারিন জাহান প্রমুখ বক্তব্য রাখেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রের বাজেট ঘাটতি বাংলাদেশের চেয়ে বেশি : তথ্যমন্ত্রী

ভারতের নতুন পররাষ্ট্রসচিব হলেন চীন-বিশেষজ্ঞ বিক্রম মিশ্রি

বাংলালিংক ও আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড (ভিশন টিভি)-এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

মাতৃভাষার জন্য জীবনদানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন : মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে ড. ইউনূস

আজ আষাঢ়ের প্রথম দিন, বৃষ্টিতে বরণ

ভালোবাসায় সিক্ত হলেন ত্রিপুরার জজ শঙ্করী দাস ও অ্যাডভোকেট জেনারেল সিদ্বার্থ দে

বিশ্বজুড়ে করোনায় সুস্থ হয়েছে ৫ কোটি ৩২ লাখ ৭৪ হাজার ৭০২ জন

ইউনিয়ন ব্যাংকের নবগঠিত পরিচালনা পর্ষদের ২৮তম সভা অনুষ্ঠিত

আমেরিকার ওপর ক্ষেপেছে সৌদি আরব?

মব মোকাবিলায় আইন সংশোধন বা নতুন আইন হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী