300X70
বৃহস্পতিবার , ২৬ জানুয়ারি ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব এবার ঢাকায় অনুষ্ঠিত হবে গ্র্যান্ড ফাইনাল

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৬, ২০২৩ ১১:৫৭ অপরাহ্ণ

আঞ্চলিক পর্বে অংশ নিলো ৩ হাজার শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সিলেট, রাজশাহী ও রংপুরের পর খুলনা ও বরিশালে ৪০টি স্কুলের ৭ শতাধিক শিক্ষার্থীদের উদ্ভাবনী ও গবেষণাধর্মী বিভিন্ন প্রকল্প প্রদর্শন, কুইজ, বিজ্ঞানবিষয়ক আলোচনা, রোবট প্রদর্শনী, প্রশ্নোত্তর পর্ব ও বিজ্ঞান ম্যাজিকসহ নানা আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো ‘বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান উৎসব ২০২২’-এর আঞ্চলিক পর্ব।

প্রায় ৩ হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে আঞ্চলিক পর্বে বিজ্ঞান প্রকল্প ও কুইজের বিজয়ীরা এবার ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া গ্র্যান্ড ফাইনালে অংশ নেবে।

বিকাশ ও বিজ্ঞান ভিত্তিক মাসিক পত্রিকা বিজ্ঞানচিন্তা-র যৌথ আয়োজনে খুলনা এবং বরিশালে আয়োজিত এই উৎসবে দু’টি বিভাগ থেকে প্রায় ৫৫টি প্রজেক্ট প্রদর্শন করে শিক্ষার্থীরা। উৎসবে খুদে বিজ্ঞানীদের নানান উদ্ভাবনী প্রকল্পের মধ্য থেকে প্রতিটি বিভাগে সেরা দশ প্রকল্পকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি, কুইজে অংশগ্রহণকারী মাধ্যমিকের ১০ জন ও নিম্ন মাধ্যমিকের ১০ জন বিজয়ীকেও পুরস্কার দেয়া হয়।

এবারের বিজ্ঞান উৎসবে দেশজুড়ে আড়াই’শ স্কুলের প্রায় ৩ হাজার শিক্ষার্থী মোট ২৫৪টি উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেছেন।

খুলনায় সেন্ট জোসেফস্‌ হাই স্কুলে জাতীয় পতাকা ও উৎসবের পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মোসাম্মাৎ হোসনে আরা। এসময় উপস্থিত ছিলেন সেন্ট জোসেফস্‌ হাই স্কুলের প্রধান শিক্ষক আলফ্রেড রণজিৎ মণ্ডল। বরিশালে এ,আর,এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিজ্ঞান উৎসবের উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য ড. মো. ছাদেকুল আরেফিন।

এসময় উপস্থিত ছিলেন এ.আর.এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। দু’টি অনুষ্ঠানেই বরেণ্য অধ্যাপক, গবেষক ও শিক্ষাবিদ সহ উপস্থিত ছিলেন বিকাশের ইভিপি ও হেড অব রেগুলেটরি অ্যান্ড করপোরেট অ্যাফেয়ার্স কর্মকর্তা হুমায়ুন কবির এবং বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসার।

‘বিজ্ঞানে বিকাশ’ স্লোগান নিয়ে দেশব্যাপী শিক্ষার্থীদের বিজ্ঞান শিক্ষা ও চর্চায় আগ্রহী করতে বিজ্ঞান উৎসব শুরু হয় ২০১৯ সাল থেকে। তারই ধারাবাহিকতায় ২০২২ এর বিজ্ঞান উৎসব ঢাকায় শুরু হয়ে বিভাগীয় পর্যায়ে সম্পন্ন হলো। এরপর আবারো ঢাকায় চূড়ান্ত পর্বের আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এই বিজ্ঞান উৎসব।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বেশি দাম পেতে ভিন্ন কৌশল!

বঙ্গবন্ধু হত্র বিচার বন্ধে  কুখ্যাত ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর জিয়ার অপরাজনীতি

ঢাকায় বিনিয়োগকারী-স্টার্টআপ নিয়ে ‘ফান্ডফোরওয়ার্ড’ সম্মেলন অনুষ্ঠিত

আন্দোলনে যারা ব্যর্থ, তাদের দুঃসাহস দেখিয়ে লাভ নেই : ওবায়দুল কাদের

রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

সাউথইস্ট ব্যাংকের বনানী শাখা এখন নতুন ঠিকানায়

১৪ দফা দাবিতে বিএমএসএফ’র দেশব্যাপী কলম বিরতি

শিশুপল্লী প্লাসে ব্রিটিশ হাইকমিশনার

সিংড়ায় প্রতিমন্ত্রী পলক ও ভারতীয় সহকারী হাইকমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন

সরকার দেশের সকল ক্ষেত্রে সমানভাবে উন্নয়ন করেছে : পরিবেশমন্ত্রী