300X70
শুক্রবার , ১১ নভেম্বর ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিচারপতি সেজে প্রতারণা, রিকশা চালক আটক 

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১১, ২০২২ ১২:২১ অপরাহ্ণ

এস এম মনিরুল ইসলাম, সাভারঃ রাজধানীসহ বিভিন্ন জেলায় কখনো বিচারপতি, কখনো জজ পরিচয় দিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তাদের কাছে ফোন দিয়ে অভিনব কায়দায় সাধারণ মানুষদের কাছ থেকে টাকা আদায় করতো আবু বক্কর সিদ্দিক (২০) নামের এক অটোরিকশা চালক। সবশেষ সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৯ নভেম্বর) দুপুরে এসব তথ্য প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব।
এরআগে মঙ্গলবার (৮ নভেম্বর) বিকেলে আশুলিয়া জিরাবো এলাকা থেকে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবু বক্কর সিদ্দিক রাজবাড়ী জেলার পাংশা থানার মাউরাট গ্রামের মজিবুর রহমানের ছেলে। তিনি আশুলিয়ার জিরাবো এলাকার সফিকুল কাজীর বাড়ির ভাড়াটিয়া।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত কয়েকমাস যাবৎ আবু বক্কর সিদ্দিক বিভিন্ন সময়ে নিজেকে কখনো বিচারপতি কখনো জজ পরিচয় দিয়ে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, রাজবাড়ী সহ দেশের বিভিন্ন জেলার বিভিন্ন পদমর্যাদার পুলিশ অফিসারদের ফোন করে। এছাড়াও পুলিশ অফিসারদের ফোন নম্বর সংগ্রহ করার জন্য সে ৯৯৯ এ ফোন দেয়। সে একটি নির্দিষ্ট স্থানে গিয়ে সেখানে যেকোন একটি গাড়ীকে টার্গেট করে। অতঃপর ওই স্থানে কর্মরত একজন পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে নিজেকে জজ বা বিচারপতি পরিচয় দিয়ে গাড়ীটিকে আটক করতে বলে। পুলিশ অফিসার গাড়ীটিকে আটক করলে সে পুলিশের মাধ্যমে গাড়ীর মালিকের সাথে যোগাযোগ স্থাপন করে। তারপর গাড়ীর মালিকের নিকট থেকে ক্ষতিপুরন বাবদ বিভিন্ন অংকের টাকা বিকাশের মাধ্যমে নিয়ে যায়। তারপর পুলিশকে গাড়ীটি ছেড়ে দেওয়ার জন্য বলে। এইভাবে সে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
এছাড়াও সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ফোন দিয়ে নিজেকে জজ বা বিচারপতি পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে অবৈধ গাড়ী রয়েছে মর্মে অভিযান পরিচালনা করতে বলে। এভাবে সে সাধারন মানুষকে দীর্ঘদিন যাবত হয়রানী করে আসছে। এমন ধরনের একটি অভিযোগ ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান এর নিকট আসলে তিনি অপরাধীকে গ্রেফতারের জন্য অতিরিক্ত পুলিশ সুপার, ডিবি মোবাশশিরা হাবিব খান কে নির্দেশ প্রদান করেন। পরে গতকাল অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন আহম্মেদ বিপ্লব বলেন, আমাদের অফিসার জহিরুলের নেতৃত্ব একটি চৌকস টিম উক্ত প্রতারককে গ্রেফতার করার জন্য কাজ শুরু করে। তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) এর একটি আভিধানিক টিম উক্ত প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয়। প্রতারকের ব্যবহৃত মোবাইল, সিম জব্দ করা হয়। এ বিষয়ে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন। এঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা সে ব্যাপারে তদন্ত অব্যাহত আছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বাংলাদেশ বিমান বাহিনীর ১১তম এয়ারক্রাফ্ট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

উদযাপন হল গ্রামীণফোন অ্যাকাডেমি নাইট

ভাষাসৈনিকদের সম্মাননা প্রদান করেছে এনআরবিসি ব্যাংক

সিইসি জাতির উদ্দেশে ভাষণ দেবেন শনিবার সন্ধ্যায়

রুলস অব বিজনেসে আটকে গেল প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত

জয়পুরহাটে ভুয়া র‌্যাব সদস্য আটক

শেখ হাসিনার উদ্যোগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে : গণপূর্ত প্রতিমন্ত্রী

জোড়া গোলে বেনজেমাই রিয়ালের নায়ক

বিএনপি’র দলাদলি-নেতিবাচক রাজনীতি না থাকলে দেশ আরো এগিয়ে যেতো : তথ্যমন্ত্রী

যাত্রাবাড়ীতে ১২ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেফতার