300X70
রবিবার , ১৭ ডিসেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিজয়ের মাস জুড়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ১৭, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : শিল্প সংস্কৃতিঋদ্ধ সৃজনশীল মানবিক বাংলাদেশ গড়ার অভিলক্ষ্যে ‘অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় শিল্প নিয়ে পৌঁছে যাবো আমরা উন্নতির শিখর’ এই প্রতিপাদ্য নিয়ে ‘গণজাগরণের শিল্প আন্দোলন’কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। শিল্পের সকল শাখার সমন্বয়ে দেশব্যাপী বহুমুখী সাংস্কৃতিক কর্মযজ্ঞের বাস্তবায়িত রুপ ‘‘গণজাগরণের সাংস্কৃতিক উৎসব, যন্ত্র সংগীত উৎসব এবং অ্যাক্রোবেটিক উৎসব”। এই সামগ্রিক উন্নয়ন পক্রিয়ায় সর্বসাধারণকে সম্পৃক্ত ও অনুপ্রাণিত করতে ডিসেম্বর মাসব্যাপী চলছে গণজাগরণের সাংস্কৃতিক উৎসব।

আজ ১৭ ডিসেম্বর ২০২৩ রোববার বিকাল ৫.৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে ৯ দিনব্যাপী গণজাগরণের সাংস্কৃতিক উৎসব এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন –“একে অপরের দু:খে আমরা যেন এগিয়ে আসি, আমরা চাই প্রত্যেক মানুষ মানবিক, সৃজনশীল ও শিল্প সমৃদ্ধ হোক। বাংলাদেশ শহীদদের দেশ, লালন, নজরুল রবীন্দ্রনাথের দেশ । আমরা সে কারণেই স্বপ্ন সংগ্রাম করছি, সাংস্কৃতিক আন্দোলন করছি তার অংশ হিসেবেই আমাদের এই গণজাগরণের সাংস্কৃতিক উৎসব। ৬৪ জেলায় এই উৎসব হয়েছে। আমরা প্রতিদিন এই উৎসবে আপনাদের আমন্ত্রণ জানাই। এই আন্দোলনের মাধ্যমেই আমরা সকলে ঐক্যবদ্ধ হবো”।

এছাড়াও বক্তব্য প্রদান করেন একাডেমির সচিব জনাব সালাহউদ্দিন আহাম্মদ।

আলোচনা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের শুরুতেই সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যনন্দন (নৃত্য পরিচালক শর্মিলা বন্দোপাধ্যায়) ‘আনন্দ ধ্বনি জাগাও’। পরে সমবেত নৃত্য পরিবেশন করেন তুরঙ্গমী (নৃত্য পরিচালক পুজা সেনগুপ্ত) ‘নন্দিনী’; সমবেত নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল সেন্টার (নৃত্য পরিচালক আনিসুর ইসলাম হীরা) ‘বাংলাতে হয় সূর্যোদয়’; সমবেত নৃত্য পরিবেশন করে (নৃত্যনন্দন পরিচালক শর্মিলী বন্দোপাধ্যায়) ‘পূর্ব দিগন্তে সূয উঠেছে’; সমবেত নৃত্য পরিবেশন করে সৃষ্টি কালচারাল সেন্টার (নৃত্য পরিচালক আনিসুর ইসলাম হীরা) ‘বঙ্গবন্ধু মানেই শক্তি’; সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যদল তুরঙ্গমী (নৃত্য পরিচালক পুজা সেনগুপ্ত) ‘বাংলাদেশের মাটি’ এবং সমবেত নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু নৃত্য শিল্পীরা ‘-মনে রং লেগেছে’।

এরপর একক সংগীত পরিবেশন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, সচিব জনাব খলিল আহমেদ; এছাড়াও একক সংগীত পরিবেশন করেন প্রিয়াঙ্কা বিশ্বাস ‘দেশাত্ববোধক মৌলিক গান’; একক সংগীত পরিবেশন করেন মনির বাউল ‘ওহো সাধে কি আর বাংলা মাগো’; সমবেত সংগীত পরিবেশন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিশু শিল্পীরা ‘ধন্য মুজিব ধন্য’; দ্বৈত সংগীত পরিবেশন করেন মো: সোহানুর রহমান ও রোকসানা আক্তার ‘ এই বুকে বহে যমুনা’ এবং জাপানী শিল্পীদের পরিবেশনায় সমবেত সংগীত পরিবেশিত হয়। আবৃত্তি পাঠ করেন কল্লোল ও কাজী বুশরা আহমেদ তিথি। এছাড়াও তারকা শিল্পী হিসেবে পরিবেশনায় যুক্ত হোন আহসান হাবীব নাসিম এবং স্বাগতা।

অনুষ্ঠানে উপস্থাপনায় ছিলেন ডালিয়া আহমেদ

গণজাগরণের যন্ত্র সংগীত উৎসব

আগামিকাল ১৮ ডিসেম্বর ২০২৩ সোমবার বিকাল ৪.০০ টায় উদ্বোধনের মাধ্যমে একযোগে সারাদেশে শুরু হবে গণজাগরণের যন্ত্র সঙ্গীত উৎসব। সারাদেশের ৬৪ জেলা ও বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত হবে এ উৎসব। আগামিকাল ভার্চুয়ালি উপস্থিত থেকে অনুষ্ঠানের উদ্বোধন করবেন একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী। ৮-২৬ ডিসেম্বর সারাদেশে একযোগে গণজাগরণের যন্ত্র সংগীত উৎসব অনুষ্ঠিত হবে।

অ্যাক্রোবেটিক প্রদর্শনী:

আজ থেকে শুরু হলো গণজাগরণের অ্যাক্রোবেটিক প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে ও নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় ভ্রাম্যমান অ্যাক্রোবেটিক দল ঢাকা মহানগরের ৩৬ টি স্থানে অ্যাক্রোবেটিক প্রদর্শন করবে। প্রথম দিনের আজকের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। ১৭-২৩ ডিসেম্বর ২০২৩ পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন স্থানে এ অ্যাক্রোবেটিক প্রদর্শনী হবে। আগামিকাল অ্যাক্রোবেটিক দল থাকবে মিরপুরে বাংলা কলেজ, শেখ রাসেল মাঠ, গোলারটেক, মুকুল ফৌজ মাঠ, জল্লাদখানা।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নোয়াখালীতে পানিতে পড়ে তিন শিশুর মৃত্যু

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মীদেরকে সরকার ও জনগণের মধ্যে “সেতুবন্ধ” বললেন সচিব

ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮, আহত ৯০০

বদ্ধ ঘরে যুক্তরাষ্ট্র ফেরত হিজড়ার অর্ধগলিত লাশ, পাশে ছিল কুকুর

হিন্দু সমাজে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শাহীন আনামদের বিরুদ্ধে মামলা

ফ্রান্স আমাদের হৃদয়ে এবং ভাবনায় বিশেষভাবে জায়গা করে নিয়েছে: প্রধানমন্ত্রী

অর্থ পাচার মামলা: এনু-রুপনসহ ১১ জনের ৭ বছরের কারাদণ্ড

হুয়াওয়ের ‘সিডস ফর দ্যা ফিউচার-২২, বাংলাদেশ’ উদ্বোধন

বাবার অসংলগ্ন কথাবার্তায় স্কুল শিক্ষার্থীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা

আগামী ১৫ ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধাদের খসড়া তালিকা