300X70
শনিবার , ২৬ এপ্রিল ২০২৫ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিজিএমইএ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলো ফোরাম জোট

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ২৬, ২০২৫ ৪:২৩ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) আসন্ন নির্বাচন উপলক্ষে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ফোরামের মনোনীত প্রার্থীরা।

আজ শনিবার সকালে ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বিজিএমইএ’র সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। এ সময় উপস্থিত ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি আনিসুর রহমান সিনহা ও আনোয়ার উল আলম চৌধুরী। এছাড়া ফোরামের সভাপতি এম এ সালাম, ফোরামের মহাসচিব ড. রশিদ আহমেদ হোসাইনী এবং প্রধান সমন্বয়ক ফয়সাল সামাদ উপস্থিত ছিলেন।

এরপর সম্মিলিত পরিষদের প্যানেল লিডার আবুল কালামও বিজিএমইএ সাবেক জ্যেষ্ঠ নেতাদের নিয়ে মনোনয়নপত্র জমা দেন। তার সঙ্গে ছিলেন বিজিএমইএ’র সাবেক সভাপতি ফারুক হাসান ও সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আব্দুল্লাহ হিল রাকিব।

মনোনয়নপত্র জমার পর ফোরামের প্যানেল লিডার মাহমুদ হাসান খান বলেন, নির্বাচনের ফলাফল নিয়ে ফোরাম মোটেও চিন্তিত নয়। আমরা চাই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন, যাতে সাধারণ সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে। অতীতে এর ব্যত্যয় ঘটেছিল।

তিনি আরও বলেন, ফোরাম সদস্যদের সমর্থন নিয়ে নির্বাচিত হলে একটি স্বচ্ছ ও জবাবদিহিতামূলক বিজিএমইএ তৈরি করবো। যেখানে সদস্যদের স্বার্থই প্রধান্য পাবে। একইসাথে শ্রমিকদের জীবনমান উন্নয়ন যেমন রেশনিং ব্যবস্থা, দুটি হাসপাতাল চালু নিয়ে কাজ করবো। পাশাপাশি ব্যবসার ব্যয় কমিয়ে আনার ব্যাপারে কাজ করবো। আমরা সাধারণ সদস্যদের আশ্বাসের ফুলঝুড়ি দেব না। যে কয়টি এজেন্ডা দেওয়া হবে, তার সবগুলোই পূরণ করা হবে।

মাহমুদ হাসান খান বলেন, অতীতে বিজিএমইএ’র সদস্য হওয়ার শর্ত যথাযথভাবে পরিপালন করা হয়নি। এবার পালন করা হয়েছে। তবে ভুয়া ভোটারদের ভোটাধিকার শতভাগ বাতিল করা হয়েছে তা বলা যাবে না। তবে এখন পর্যন্ত যাদের বাতিল করা হয়েছে তাতে আমরা একটা ভালো নির্বাচন আশা করছি।

তিনি আরও বলেন, নবীন ও প্রবীণের সমন্বয়ে ফোরাম প্যানেল গঠন করা হয়েছে। এবারের প্যানেলে বেশিরভাগই তরুণ। এক্ষেত্রে যারা ব্যবসায় আছে, ব্যবসা বোঝে এবং বিজিএমইএ-কে সময় দিতে পারবে তাদের প্রাধান্য দেওয়া হয়েছে।

ফোরামের প্যানেলে নির্বাচন করছেন যমুনা গ্রুপের গ্রুপ পরিচালক রোজালিন ইসলাম। তিনি বলেন, অতীতে ফোরামের নেতৃত্বে সাধারণ গার্মেন্টস মালিকদের সমস্যা, প্রতিবন্ধকতাগুলো সরকারের কাছে তুলে ধরা হয়েছে। সে কারণে ফোরামের সাথে যুক্ত হওয়া।

তিনি আরও বলেন, বিগত সরকারের আমলে বিজিএমইএ-সহ সবখানে কেমন নির্বাচন হয়েছে, সেটা সবাই দেখেছে। এবার সুষ্ঠু নির্বাচন দেখতে পাব বলে আশা করছি।

নির্বাচনের তফসিল অনুযায়ী, ২০২৫-২০২৭ মেয়াদে বিজিএমইএ’র পরিচালনা পর্ষদ নির্বাচন হবে আগামী ২৮ মে। ৩৫টি পরিচালক পদে নির্বাচন হবে। এবারের নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন এক হাজার ৮০৬ জন গার্মেন্ট মালিক।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর বিজিএমইএ সভাপতি আব্দুল মান্নান কচি বিদেশে পালিয়ে যান। এরপর সমঝোতার ভিত্তিতে সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলামকে সভাপতি করা হয়। এতেও ফোরামের আপত্তি থাকায় পর্ষদ ভেঙে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেনকে নিয়োগ দেয় সরকার।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

মরিশাসের প্রেসিডেন্টের ঢাকা সফরের তাৎপর্য : বাংলাদেশ-মরিশাসের বন্ধুত্ব আরো জোরদার হোক

রাষ্ট্র বিনির্মাণে অনলাইন মিডিয়ার ভূমিকা অপ্রতিম : যুগ্ম মহাসচিব আব্দুস সালাম’

ইরানি সশস্ত্র বাহিনী যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত

রাজশাহীতে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি ইন্সটিটিউটের নির্মাণ কাজ শেষ পর্যায়ে

রংপুরে মাদকসেবীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

‘আমি মায়ের কাছে চলে গেলাম’ লিখে যুবকের আত্মহত্যা

আগামীকাল উদ্বোধন করা হবে শতভাগ রিটার্ন দাখিল সিস্টেম

আরো সেবা নিয়ে সমৃদ্ধ হলো বিকাশ অ্যাপের ‘এডুকেশন ফি’ আইকন

আবারো এমপি মোরশেদ আলম মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান

কোহলিকে সিংহাসনচ্যুত করার পথে বাবর, দখলে নেবেন সর্বকালের রেকর্ড!