300X70
শনিবার , ৬ জুন ২০২৬ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিদ্যুৎ ও জ্বালানীর দাম বৃদ্ধি নিয়ে জরুরি প্রেস ব্রিফিংয়ে যেসব বিষয় তুলে ধরলেন তথ্যমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৬, ২০২৬ ১২:১০ অপরাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান শনিবার (৬ জুন) সকাল ১০ টায় তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে সম্প্রতি সরকারের বিদ্যুৎ ও জ্বালানীর দাম বৃদ্ধির প্রেক্ষিতে জরুরি প্রেস ব্রিফিং করেন।

ব্রিফিং-এ তারা বিদ্যুৎ ও জ্বলানীর মূল্য বৃদ্ধির প্রেক্ষিত, পরিমাণ ও ধরণ তুলে ধরেন। পরে এবিষয়ে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় আরো উপস্থিত ছিলেন তথ্য অধিদফতরের উপপ্রধান তথ্য অফিসার মোহাম্মদ ফখরুলল ইসলাম।
ব্রিফিং-এ আলোচিত তথ্যাদি সংযুক্ত করা হলো।

বিদ্যুতের নতুন ট্যারিফ নির্ধারণ:
সম্প্রতি বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানির বিভিন্ন গ্রাহকশ্রেণির বিদ্যুতের খুচরা মূল্যহার পরিবর্তনের প্রস্তাব প্রাপ্ত হয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ২০-২১ মে ২০২৬ তারিখসমূহে গণশুনানি গ্রহণ করে এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরী কমিশন আইনের ধারা অনুসরণে বিদ্যুতের পাইকারি (বাল্ক), সঞ্চালন এবং খুচরা মূল্যহার পুনর্নির্ধারণ করে।

কমিশনের ৩ জুন ২০২৬ তারিখে জারিকৃত আদেশে অন্তর্ভুক্ত আবাসিক লাইফ লাইন (০–৫০) ইউনিট এবং আবাসিক প্রথম ধাপের (০–৭৫) ইউনিট মূল্যহার পুনর্বিবেচনার জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানীসমূহের ৪ জুন ২০২৬ তারিখের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি অন্তে আবাসিক লাইফ লাইন (০-৫) ইউনিট এবং আবাসিক প্রথম ধাপের (০-৭৫) ইউনিট বর্ধিত মূল্যহার কার্যকর না করে পূর্বের মূল্যহার বহাল রাখা হয়েছে।

অর্থাৎ, বিইআরসি-র সিদ্ধান্তে প্রথমে নতুন বর্ধিত ট্যারিফ সকলের জন্য প্রযোজ্য হলেও পরবর্তীতে সরকার নিজ উদ্যোগে আপীল করে নিম্ন আয়ের গ্রাহকদেরকে বর্ধিত ট্যারিফের আওতামুক্ত রাখার ব্যবস্থা করেছে। মোট বিদ্যুৎ গ্রাহকের ৬৫ শতাংশ এই দুই শ্রেণির (৫০ ও ৭৫ ইউনিট পর্যন্ত) ব্যবহারকারী।

বর্তমানে পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম ১৯ দশমিক ৮৫ শতাংশ হারে বাড়ানো হয়েছে। আর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ ও সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ বাড়ানো হয়েছে।

বিইআরসির আদেশ বলছে, পাইকারিতে বর্তমান ইউনিট প্রতি দাম ৭ টাকা থেকে বাড়িয়ে গড় দাম ৮ টাকা ৩৯ পয়সা করা হয়েছে। আর খুচরা পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম ৯ টাকা ১১ পয়সা থেকে বেড়ে হয়েছে ১০ টাকা ৬৩ পয়সা। অন্যদিকে সঞ্চালন খরচ (গড়) ইউনিট প্রতি ৩১ পয়সা থেকে বাড়িয়ে প্রায় ৩৯ পয়সা করা হয়েছে।
নতুন এ দাম জুন থেকেই কার্যকর হচ্ছে।

জ্বালানী তেলের মূল্য বৃদ্ধি:
মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর জ্বালানি তেলের সরবরাহ নিয়ে একধরনের অস্থিরতা তৈরি হয়। বিশ্ববাজারে দাম অনেক বেড়ে গেলেও দেশে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সরকার তেলের দাম বৃদ্ধি না করার চেষ্টা করে। পরে গত এপ্রিলের মাঝামাঝি দাম কিছুটা বাড়ানো হয়। এরপর মে মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়। জুন মাসের জন্য তিন ধরনের জ্বালানি তেল-অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম বাড়িয়েছে সরকার এবং ডিজেলের দাম অপরিবর্তিত রেখেছে।

গত রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।

এতে কেরোসিনের দাম প্রতি লিটার ১৩০ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, পেট্রলের দাম প্রতি লিটার ১৩৫ টাকা থেকে বাড়িয়ে ১৪০ টাকা আর অকটেনের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করা হয়েছে। ইতিমধ্যেই নতুন দাম কার্যকর হয়েছে।

গণপরিবহনে ডিজেল ব্যবহৃত হয়; ফলে ব্যয় বৃদ্ধির প্রভাব গণপরিবহনে পড়বে না বলে আশা করা যায়। পণ্য সরবরাহ তথা নিত্যব্যবহার্য পণ্যের বাজার দরেও এর প্রভাব পড়বে না। ফলে নিম্ন আয়ের মানুষের উপর এই মূল্যবৃদ্ধির চাপ থাকবে না। বর্ধিত মূল্যের অকটেন আর পেট্রোল প্রাইভেট যানবাহনে ব্যবহৃত হয়।

২০২৪ সালের মার্চ থেকে বিশ্ববাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের স্বয়ংক্রিয় মূল্য নির্ধারণ শুরু করে সরকার। সে হিসাবে আগের মাসে আমদানি করা জ্বালানি তেলের খরচ বিবেচনায় নিয়ে প্রতি মাসে নতুন দাম সমন্বয় করা হয়। মার্চের মতো এপ্রিলেও শুরুতে দাম অপরিবর্তিত রাখে সরকার। তবে ১৯ এপ্রিল থেকে ডিজেল প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রল ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে।

মাসিক জ্বালানি ব্যবহারের সম্ভাব্য পরিমাণ: ডিজেল – ৩,৩০,০০০-৩,৬০,০০০ মেট্রিক টন, পেট্রোল -৪০,০০০ মে. টন
ও অকটেন – ৩৫,০০০ মে. টন।

মাসিক জ্বালানি ব্যবহারের সম্ভাব্য হার (উপরোক্ত তিন ধরনের জ্বালানীর মধ্যে): ডিজেল – ৮২%, পেট্রোল – ৯% এবং অকটেন –৮%।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

ডাকঘরকে দেশের শ্রেষ্ঠ সেবা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে : মোস্তাফা জব্বার

হজ্ব ও ওমরাহ পালনের জন্য চালু করা হলো অভিনব জীবন বীমা

বি এড কলেজ অধ্যক্ষদের নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মশালা অনুষ্ঠিত

ডিএসসিসির বহরে যুক্ত হলো নতুন ১০ পে-লোডার

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্যের কড়া প্রতিবাদ বাংলাদেশের

কমিউনিটি ব্যাংকের মাধ্যমে খুলনা ডিস্ট্রিক্ট পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন

‘আপন বাজার’-এর সাথে ব্র্যাক ব্যাংকের চুক্তি

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

ঢাকাবাসী বৌদ্ধদের অন্তিম শেষকৃত্যের জন্য প্লট বরাদ্দ দেওয়ায় সরকারের প্রতি বৌদ্ধ সম্প্রদায়ের সন্তোষ প্রকাশ

হঠাৎ সুষ্ঠু নির্বাচন নিয়ে কেন মাতামাতি, সন্দেহ হয়