300X70
বৃহস্পতিবার , ২১ জানুয়ারি ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ঢাবি’র শতবর্ষপূর্তি উদযাপনের প্রস্তুতি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২১, ২০২১ ১:২০ পূর্বাহ্ণ

আজ প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন

বাঙলা প্রতিদিন রিপোর্ট: বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শতবর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন আজ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এ আন্তর্জাতিক সম্মেলনে অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি এ সম্মেলন উদ্বোধন করবেন।

বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে ‘সেলিব্রেটিং হানড্রেড ইয়ারর্স অব দি ইউনির্ভাসিটি অব ঢাকা : রিফ্লেকশনস ফর্ম দি অ্যালামনাই- ইন্টারন্যাশনাল এন্ড ন্যাশনাল’ শীর্ষক আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্বোধন করবেন।

বুধবার ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান।
উপাচার্য বলেন, অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত থাকবেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহা। বক্তব্য রাখবেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

স্বাগত বক্তৃতা করবেন আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ। এসময় কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ উপস্থিত থাকবেন।

সংবাদ সম্মেলনে উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকল্প তুলে ধরে বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ও দক্ষ মানবসম্পদ তৈরিই হবে প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে ঢাকায় ২২ জানুয়ারি থেকে প্রতি মাসে একটি করে মোট ৬টি বিষয়ভিত্তিক ওয়েবিনার অনুষ্ঠিত হবে।

তিনি জানান, শতবর্ষ পূর্তি উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামী ১ জুলাই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। রাষ্ট্রপতি ও বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে।

উপাচার্য বলেন, এরই ধারাবাহিকতায় আগামী ১২-১৪ জুলাই লন্ডনে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এসব ভার্চুয়াল সম্মেলনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত স্বনামধন্য অ্যালামনাইবৃন্দ শতাধিক প্রবন্ধ উপস্থাপন করবেন। এতে পৃথিবীর দু’শতাধিক বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, ভাইস-প্রেসিডেন্ট, ভাইস-চ্যান্সেলর, প্রো-ভাইস চ্যান্সেলর ও রেক্টর সংযুক্ত থাকবেন। বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলামনাই এবং বর্তমান শিক্ষার্থীরাও এই সম্মেলনে যোগ দেবেন।

এসব সম্মেলন থেকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী বিশ্ববিদ্যালয় বিনির্মাণ ও দক্ষ মানবসম্পদ তৈরির ক্ষেত্রে বিভিন্ন দিকনির্দেশনা, কৌশল ও তথ্য-উপাত্ত পাওয়া যাবে বলে উপাচার্য আশা প্রকাশ করেন ।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://du.ac.bd এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের ফেসবুক পেইজ facebook.com/ICTCellDU-এ সরাসারি সম্প্রচার করবে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং আন্তর্জাতিক সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

   বাজারে এলো ‘সুপার বোর্ড ডোরস’

বেনাপোল স্থলবন্দরে ১৩ পিস ইয়াবসহ আটক ১

ইসলামী ব্যাংকের শরী‘আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

বাজারে বেড়েছে ভোজ্যতেলের দাম, কমেছে সবজির

লুহানস্কে চলছে ভারি গোলাবর্ষণ, নিহত ১০

ইসলামী ব্যাংকের অডিট বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা শুরু

বসুন্ধরা এলপি গ্যাসের চট্টগ্রামের আঞ্চলিক সেলস কনফারেন্স অনুষ্ঠিত

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ তথ্য উপদেষ্টার

ধর্মান্ধ ও ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে সকলকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে: কৃষিমন্ত্রী 

গার্মেন্টস খোলার খবরে দৌলতদিয়ায় যাত্রীদের ঢল! ভোগান্তি চরমে