300X70
বুধবার , ৬ ডিসেম্বর ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিমান বাহিনীর নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
ডিসেম্বর ৬, ২০২৩ ১২:৪৫ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বাংলাদেশ বিমান বাহিনীর ৫১তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) মৌলভীবাজার জেলার বাংলাদেশ বিমান বাহিনী স্টেশন শমশেরনগরে অবস্থিত রিক্রুটস্ ট্রেনিং স্কুল (আরটিএস)-এ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন এবং আকর্ষণীয় মার্চ পাস্ট-এর অভিবাদন গ্রহণ করেন। এরপর তিনি কৃতি রিক্রুটদের মাঝে ট্রফি বিতরণ করেন।

বিমান বাহিনী প্রধান তার সংক্ষিপ্ত বক্তব্যে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান এবং কিলো ফ্লাইটের সদস্যবৃন্দসহ সকল বীর মুক্তিযোদ্ধাকে, যাঁদের অপরিসীম ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

তিনি বলেন, জাতির পিতার সোনার বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রীর সাহসী ও দৃঢ় নেতৃত্বে ‘ফোর্সেস গোল-২০৩০’ এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীতে আরও আধুনিক বিমান, অত্যাধুনিক সমরাস্ত্র ও মূখ্য যন্ত্রপাতি সংযোজনসহ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে।

বিমান বাহিনী প্রধান উল্লেখ করেন, সম্প্রতি বিমান বাহিনীর সদস্যগণ প্রথমবারের মতো দেশেই তৈরি করেছেন প্রশিক্ষণ বিমান ‘বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-১’ এবং ‘বঙ্গবন্ধু বেসিক ট্রেইনার-২’। এছাড়াও তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি দূর্যোগ ব্যবস্থাপনা ও জাতি গঠনমূলক নানা কর্মকান্ডে বিমান বাহিনীর সদস্যগণ জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে।

বিমান বাহিনী প্রধান রিক্রুটদেরকে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সাথে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে, তারা অকৃত্রিম দেশপ্রেমের প্রেরণায় উজ্জীবিত হয়ে বাংলার আকাশ মুক্ত রাখার দৃঢ় অঙ্গীকার বাস্তবায়নে সক্রিয় অবদান রাখবে।

এ কুচকাওয়াজের মধ্য দিয়ে আজ মোট ৩৯৮ জন (৩৫৯ জন পুরুষ এবং ৩৯ জন মহিলা) রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এসি-২ মিশু চন্দ্র রায় এবং এসি-২ পয়সাল মোল্যা যথাক্রমে শিক্ষা ও জেনারেল সার্ভিস ট্রেনিং-এ সেরা রিক্রুট বিবেচিত হন। এসি-২ রায়হান শরীফ, সার্বিক বিষয়ে কৃতিত্বের জন্য শ্রেষ্ঠ রিক্রুট বিবেচিত হওয়ার গৌরব অর্জন করেন।

বিমান বাহিনী প্রধান বীর মুক্তিযোদ্ধা স্কোয়াড্রন লীডার লিয়াকত আলী খান, বীর উত্তম স্কোয়াড্রন, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট সৈয়দ মনসুর আলী, বীর বিক্রম স্কোয়াড্রন, বীর মুক্তিযোদ্ধা এয়ার ভাইস মার্শাল সদরউদ্দিন, বীর প্রতীক স্কোয়াড্রন এবং বীর মুক্তিযোদ্ধা সার্জেন্ট এস এম নুরুল হক, বীর প্রতীক স্কোয়াড্রন এর পতাকা উদ্বোধন করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বাংলাদেশ বিমান বাহিনী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় সামরিক ও অসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সুপারব্র্যান্ডস স্বীকৃতি পেলো দেশের ৪০ টি প্রতিষ্ঠান

‘নারীরা কাজী হতে পারবেন না, এমন রায়ে ক্ষোভ প্রকাশ নারী সংহতির

পৌর নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক : তথ্যমন্ত্রী 

ইউনিয়ন ব্যাংক প্রবাসী ও ব্যবসায়ীদের আস্থার প্রতিদান দিতে দৃঢ় প্রতিজ্ঞ

সেন্টমার্টিনে ১ লক্ষ ২ হাজার পিস ইয়াবাসহ ৭ জন গ্রেফতার

২৯,৯৯০ টাকা দামের এফ২১এস প্রো উন্মোচন করলো অপো

উন্মোচন এলাে ১০৮ মেগাপিক্সেল ক্যামেরার রিয়েলমি ৯ ফোরজি ও ডিজাইন কিং সি৩৫

তালিকার শীর্ষে এগিয়ে যে পাঁচ সিনেমা

খানসামায় মুজিব কর্ণার উদ্বোধন

বিএনপি যে দুঃখ-কষ্টের বাংলাদেশ সৃষ্টি করেছিল তা আজকে আর নেই : বস্ত্র ও পাট মন্ত্রী