300X70
শনিবার , ৫ নভেম্বর ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিরল ঘটনা, ২১ দিনের শিশুর পেটে ৮টি ভ্রূণ; অতঃপর…

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৫, ২০২২ ৮:৩০ পূর্বাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: বয়স মাত্র ২১ দিন। জন্মের পর পেট ফুলে গিয়েছিল। এতে চিন্তায় পড়ে যায় ওই শিশুর পরিবার। টিউমার ভেবে একটি বেসরকারি হাসপাতালে নিয়েছিল শিশুকে। কী হয়েছে জানতে চিকিৎসকরা বাধ্য হন অপারেশন করতে। কিন্তু অপরাশনের পর যা মিলল, তা দেখে চক্ষু চড়ক গাছ। ২১ দিনের শিশুর পেটে মিলল ৮টি ভ্রূণ।

ঘটনাটি ঘটেছে ভারতের ঝাড়খণ্ডে। ওই রাজ্যের রাজধানী রাঁচির স্বনামধন্য শিশু হাসপাতাল ‘রানি হাসপাতালে’ ওই শিশুর অস্ত্রোপচার হয়। এই ঘটনায় ইতোমধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

হাসপাতালের চিকিৎসক মুহাম্মদ ইমরান সংবাদসংস্থা পিটিআই-কে জানিয়েছেন, ভ্রূণগুলোর আকার তিন সেন্টিমিটার থেকে পাঁচ সেন্টিমিটার পর্যন্ত। সেগুলো পেটের একটি সিস্টের মধ্যে ছিল। চিকিৎসকদের পরিভাষায় একে বলা হয় ‘ফেটাস ইন ফিটু’। ন্যাশনাল লাইব্রেরি অবমেডিসিনের একটির জার্নাল অনুসারে, যমজ সন্তানদের ক্ষেত্রে এই ঘটনা লক্ষ্য করা যায়। এক্ষেত্রে একটি শিশুর মধ্যেই অন্য শিশুর ভ্রূণ বাড়তে থাকে। তবে, বেশি বাড়তে পারে না। প্রথম শিশুটির জন্মের পর তার পেটে সেই ভ্রূণের খোঁজ মেলে।
এখনও পর্যন্ত পাওয়া কাগজপত্র এবং জার্নাল অনুসারে, বেশিরভাগ ক্ষেত্রে একটি ভ্রূণ রিপোর্ট করা হয়েছে। এখনও পর্যন্ত আটটি ভ্রূণের ঘটনা রিপোর্ট করা হয়নি বলে দাবি করেন চিকিৎসক ইমরান। ‘ফেটাস ইন ফিটু’ খুবই বিরল এবং প্রতি পাঁচ লাখে একজনের ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটে বলে দাবি করেছেন ওই চিকিৎসক।

রাঁচির ওই বেসরকারি হাসপাতালের প্রধান রাজেশ সিং সংবাদসংস্থা পিটিআইকে জানান, জন্মের ২১ দিনের মাথায় শিশুটিকে ভর্তি করা হয়েছিল। তার শরীরে একটি সিস্ট ধরা পড়ে। এটি ডায়াফ্রামের নীচে অবস্থিত ছিল। গত ১ নভেম্বর অপরাশেন করা হয়। তারপর সিস্টের ভিতরে আটটি ভ্রূণ পাওয়া যায়।

সফল অস্ত্রোপচারের পর শিশুটির বর্তমান অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানান রাজেশ। শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে তাকে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন রাঁচির বেসরকারি হাসপাতালের চিকিৎসক। তিনি বলেন, যেহেতু এটি একটি বিরলতম ঘটনা, তাই আন্তর্জাতিক জার্নালে প্রকাশের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, গত ১০ অক্টোবর ঝাড়খণ্ডের রামগড় জেলার একটি সরকারি হাসপাতালে শিশুটির জন্ম হয়েছিল। জম্মের পর তার পেটে একটি মাংস পিণ্ড খুঁজে পান চিকিৎসকরা এবং অবিলম্বে সেটি অপারেশন করার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছিল। কারণ মাংস পিণ্ডটি অপারেশন না করালে, ভবিষ্যতে সমস্যা তৈরি হতে পারে বলে আশঙ্কার কথা জানিয়েছিলেন রামগড়ের ওই সরকারি হাসপাতালের চিকিৎসকরা। সূত্র: এনডিটিভি, ইকোনমিক টাইমস, ইন্ডিয়া টুডে

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সীমান্তে কোনো শিথিলতা প্রদর্শন করা যাবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

ভুয়া টিকার সনদ দিয়ে ১.৫ মিলিয়ন ডলার আত্মসাত, গ্রেফতার দুই নার্স

নওগাঁয় ৪০ হাজার ৪শ ৯১ জন রেজিষ্ট্রেশন করেছেন

সাম্প্রদায়িক বিভাজনকারীদের হাতে দেশ স্বস্তিতে থাকে না : তথ্যমন্ত্রী

মৎস্য রপ্তানি বাড়াতে আলাদা ইকোনমিক জোন করা প্রয়োজন : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

গণমাধ্যমের অগ্রযাত্রায় অসামান্য অবদান রেখেছেন আতিকুল্লাহ খান মাসুদ : জিএম কাদের

প্রগতি ইন্স্যুরেন্সের মাধ্যমে কর্মীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করবে দারাজ

সেনবাগে বিদ্যুৎ স্পর্শে কৃষকের মৃত্যু

করদাতাদের ওপরই এনবিআর বেশি চাপ দিচ্ছে : সালমান এফ রহমান

৫ হাজার ৯১৫ কোটি টাকার পাঁচ প্রকল্প একনেক সভায় অনুমোদন