300X70
মঙ্গলবার , ৪ জুলাই ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কমেছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৪, ২০২৩ ১২:৩১ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও কিছুটা কমেছে। আজ সোমবার সকালে এশিয়ার বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ২০ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ কমে ৭৫ দশমিক ২১ ডলারে নেমে আসে, যদিও শুক্রবার তা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়েছিল। এ ছাড়া ইউএস টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম শূন্য দশমিক ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৭০ দশমিক ৪১ ডলারে দাঁড়িয়েছে।

আগের দিন এই অপরিশোধিত তেলের দাম বেড়েছিল ১ দশমিক ১ শতাংশ। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, সামষ্টিক অর্থনীতিতে নানা ধরনের প্রতিকূলতা ও মার্কিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতি সুদহার বৃদ্ধির সম্ভাবনায় জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে, যদিও ওপেক ও সহযোগী দেশগুলো তেলের দাম বাড়াতে উৎপাদন কমিয়েই যাচ্ছে।

ফেড নীতি সুদহার বাড়ালে প্রবৃদ্ধির গতি কমে যাওয়ার আশঙ্কা থাকে। জুন মাস পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম টানা চতুর্থ প্রান্তিক ধরে কমেছে। সেই সঙ্গে ডব্লিউটিআই ক্রুডের দামও দুই প্রান্তিকে কমেছে। কারণ হিসেবে বলা হয়েছে, বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের অর্থনীতি গতি হারানোর কারণে বৈশ্বিক অর্থনীতি নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তার জেরে জ্বালানি তেলের দাম কমেছে।

গত বছর থেকে ফেডারেল রিজার্ভসহ বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার বৃদ্ধি করে মূল্যস্ফীতি মোকাবিলার চেষ্টা করছে। এতে মূল্যস্ফীতির হার কিছুটা কমেছে। কিন্তু সে দেশের মূল্যস্ফীতির হার এখনো ফেডারেল রিজার্ভের লক্ষ্যমাত্রার চেয়ে ২ শতাংশ বেশি, তাই ফেড আবারও নীতি সুদহার বৃদ্ধি করতে পারে—এমন সম্ভাবনা আছে। ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাংকের এক নোটে বলা হয়েছে, নীতি সুদহার নিয়ে আগ্রাসী অনেক মন্তব্য করা হচ্ছে।

এতে বৈশ্বিক অর্থনীতির চাহিদা নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছে, তার জেরে জ্বালানি তেলের দাম কমছে। নীতি সুদহার বাড়লে মার্কিন ডলারের দর আরও বাড়তে পারে। ফলে আমদানিকারী দেশগুলোর আমদানি ব্যয় বেড়ে গেলে তেলের চাহিদাও কমতে পারে।

গত জুন মাসে রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদ ও বিশ্লেষকেরা ব্রেন্ট ক্রুড তেলের দামের পূর্বাভাস করেছেন ব্যারেলপ্রতি গড়ে ৮৩ দশমিক শূন্য ৩ ডলার। তবে সৌদি আরব তেলের দাম বাড়াতে মরিয়া হয়ে রয়েছে। ওপেক যে উৎপাদন হ্রাসের ঘোষণা দিয়েছে, তার ওপর সৌদি নিজে আরও ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে।

জুলাই মাস থেকেই তা কার্যকর হবে। মার্কিন যুক্তরাষ্ট্র তার তেলের কৌশলগত মজুত ভান্ডার আবারও ভরিয়ে তুলছে। এসব কারণে বছরের দ্বিতীয় ভাগে তেলের দাম বাড়তে পারে। রয়টার্সের সর্বশেষ জরিপে দেখা গেছে, ওপেক তেল উৎপাদন হ্রাসের ঘোষণা দিলেও ইরাক ও নাইজেরিয়ার তেল উৎপাদন বৃদ্ধির কারণে জুন মাসেই জোটের তেল উৎপাদন সামান্যই কমেছে।

এই বাস্তবতায় চলতি সপ্তাহের শেষ দিকে ওপেকের সম্মেলনের দিকে বিনিয়োগকারীরা তাকিয়ে আছেন। এদিকে গত সপ্তাহে উৎপাদনে থাকা মার্কিন যুক্তরাষ্ট্রের তেল খনির সংখ্যা আরও একটি কমে দাঁড়িয়েছে ৫৪৫টি, ২০২২ সালের এপ্রিল মাসের পর যা সর্বনিম্ন।

গ্যাস ক্ষেত্রের সংখ্যা ছয়টি কমে দাঁড়িয়েছে ১২৪টি, ২০২২ সালের ফেব্রুয়ারি মাসের পর যা সবচেয়ে কম। মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের তথ্যানুযায়ী, এপ্রিল মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেল উৎপাদনের পরিমাণ কমে দাঁড়িয়েছে দৈনিক ১২ দশমিক ৬১ মিলিয়ন ব্যারেল, ফেব্রুয়ারি মাসের পর যা সর্বনিম্ন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

“করোনা আক্রান্ত রোগীদের মৃত্যুর হার ৫০% কমিয়ে আনে মলনুপিরাভির” সায়েন্টেফিক সেশন”

দেশে অক্সফোর্ডের ভ্যাকসিন আসছে জানুয়ারির শেষে

স্বস্তি দিতে পারে বৃষ্টি

রাইট টক বাংলাদেশের আয়োজনে আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

প্রাক্তন নটরডেমিয়ানদের আর্ন্তজাতিক সম্মেলন ৭ অক্টোবর

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণের জন্য নির্বাচন কমিশনের ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান

শেষ হলো আন্তর্জাতিক পর্যটন মেলা

বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথনের লোগো উন্মোচন

জাতীয় শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিএইচবিএফসি-এর শ্রদ্ধা

শেখ হাসিনা বিশ্বে বাংলাদেশের সম্মান বৃদ্ধি করেছেন : এনামুল হক শামীম