300X70
রবিবার , ১৭ জুলাই ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, করাচিতে এয়ার ইন্ডিগোর জরুরি অবতরণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৭, ২০২২ ১২:০৭ অপরাহ্ণ

বাহিরের দেশ ডেস্ক: মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটির কারণে পাকিস্তানের করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ভারতীয় বিমান সেবাদাতা প্রতিষ্ঠান ইন্ডিগোর একটি ফ্লাইট। তবে ফ্লাইটের সকল যাত্রী নিরাপদে রয়েছেন।

আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইকোনমিক টাইমস-সহ বিভিন্ন গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) শারজাহ থেকে যাত্রীদের নিয়ে ইন্ডিগোর একটি ফ্লাইট ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে যাচ্ছিল। কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটি অবতরণ করে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে।

এই নিয়ে গত দু’সপ্তাহে দ্বিতীয় কোনও ভারতীয় বিমান সংস্থার ফ্লাইট জরুরি অবতরণ করল করাচির বিমানবন্দরে। পরে ইন্ডিগোর পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিবৃতিতে এয়ারলাইন্সটি জানায়, ভারত থেকে পৃথক ফ্লাইট পাঠিয়ে করাচি থেকে যাত্রীদের হায়দ্রাবাদে নিয়ে আসা হবে।

বিবৃতিতে ইন্ডিগো আরও জানায়, “শারজাহ থেকে হায়দ্রাবাদে আসার সময় ৬ই-১৪০৬ ফ্লাইটটিতে যান্ত্রিক গোলযোগের বিষয়টি টের পান পাইলট। পরিস্থিতি বিবেচনায় এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগের পর তিনি ফ্লাইটটিকে ঘুরিয়ে করাচিতে নিয়ে যান।”

ভারতীয় এই বিমান সংস্থার দাবি, সতর্কতামূলকব্যবস্থা হিসেবে ফ্লাইটটিকে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া করাচিতে অন্য একটি বিমান পাঠিয়ে যাত্রীদের হায়দ্রাবাদে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছে ইন্ডিগো।

এর আগে গত ৫ জুলাই স্পাইস জেটের একটি ফ্লাইটে যান্ত্রিক গোলযোগ ধরা পড়েছিল। সেটিও একই কায়দায় ঘুরিয়ে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা হয়। দুবাই থেকে স্পাইস জেটের বি-৭৩৭ বোয়িং বিমানটি যাত্রীদের নিয়ে দিল্লি নামার কথা ছিল।

কিন্তু মাঝ আকাশে বিমানে যান্ত্রিক গোলযোগ ধরা পড়ায় পাইলট নিরাপদে বিমানটিকে করাচি বিমানবন্দরে অবতরণ করেন। পরে অন্য এক বিমানে যাত্রীদের দিল্লি ফিরিয়ে আনা হয়। সূত্র: নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস, ইকোনমিক টাইমস

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই
এআই বিচারব্যবস্থার সামনে নতুন চ্যালেঞ্জ তৈরি করছে : আইনমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আরও উত্তরদিকে অগ্রসর করে তামিলনাড়ু উপকূলে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

চিফ ডিজিটাল অফিসার নিয়োগ দিয়েছে ব্র্যাক ব্যাংক

ঢাকার বুড়িগঙ্গা নদীতে দুই টন জাটকা উদ্ধার, দুইকে সাজা প্রদান

নির্বাচনে অংশ নিতে পারবে না আ’লীগ, স্পষ্ট করলো ইসি

উত্তরায় বিআরটি প্রকল্পে সাংবাদিকের উপরে হামলা

সরকার অসহায় মানুষের পাশে আছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ট্রেনের ধাক্কায় যুবক নিহত

যাত্রাবাড়ীতে ৫শ’ বোতল ফেনসিডিলসহ একজন গ্রেফতার, পিকআপ জব্দ

নোয়াখালীতে আলোচিত মেয়র কাদের মির্জাকে নাগরিক সংবর্ধনা

পারসাতুরিয়ার শহিদুল ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত হত্যা মামলার সঠিক তদন্তের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন