300X70
রবিবার , ৩০ এপ্রিল ২০২৩ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নারী ইউএনওকে গার্ড অব অনারে বাধা কাদের সিদ্দিকীর

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
এপ্রিল ৩০, ২০২৩ ৯:৫২ পূর্বাহ্ণ

সংবাদদাতা, টাঙ্গাইল : টাঙ্গাইলের সখীপুরে একজন বীর মুক্তিযোদ্ধার মরদেহের কফিনে রাষ্ট্রীয় সম্মান জানাতে যাওয়া নারী ইউএনওকে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকীর বিরুদ্ধে। গতকাল শনিবার দুপুরে সখীপুর পিএম পাইলট মডেল গভ. স্কুল অ্যান্ড কলেজ মাঠে সখীপুর বাজার বণিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ খানের জানাজা ও গার্ড অব অনারে এ ঘটনা ঘটে। এরপর জানাজা শেষে কাদের সিদ্দিকী চলে গেলে ইউএনও গিয়ে বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।

এলাকাবাসী জানায়, গত শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে সখীপুর পৌরসভার খান মার্কেট এলাকার নিজ বাসায় আবদুল হামিদ খান মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়। জানাজার জন্য মরদেহ নিয়ে আসা হলে সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আলম বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করতে যান। তখন কাদের সিদ্দিকী তাকে লাশের সামনে থেকে সরে যেতে অনুরোধ করেন। একপর্যায়ে ইউএনও লাশের পাশ থেকে সরে মাঠের অন্য পাশে গিয়ে দাঁড়ান। তারপর মুক্তিযোদ্ধার জানাজা হয়।

জানাজায় আগে সংক্ষিপ্ত বক্তৃতায় ইউএনও ফারজানা আলমকে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, ‘নারীদের জানাজায় শামিল হওয়া ও গার্ড অব অনার দেওয়ার সুযোগ নেই। তিনি এখানে এসে মুক্তিযোদ্ধার লাশের সঙ্গে বেয়াদবি করেছেন। যদি এখন বঙ্গবন্ধু বেঁচে থাকতেন, তাহলে এখানকার অনেক কর্মকর্তাকে ঢাকায় পাঠাতাম।’

ইউএনও ফারজানাকে এক দিনের মধ্যে সখীপুর থেকে সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে কাদের সিদ্দিকী বলেন, ‘আবদুল হামিদ খান একজন বড় মাপের বীর মুক্তিযোদ্ধা। দেশ স্বাধীন হলেও দেশের স্বাধীনতা অর্থবহ হয়নি, মুক্তিযোদ্ধারা যথাযথ সম্মান পাননি। আমি খুবই মর্মাহত পুলিশের গার্ড অব অনার নিয়ে। গতকাল রাত ১২টার দিকে বীর মুক্তিযোদ্ধা মারা গেলেও আজ (গতকাল শনিবার) বেলা দুইটার মধ্যেও রাষ্ট্রীয় সম্মান জানাতে কেউ আসেননি।’

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও ফারজানা আলম গণমাধ্যমকে বলেন, ‘আমি তো জানাজায় যাইনি। আমি গিয়েছি একজন বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় সম্মান জানাতে। কোথাও লেখা নেই কোনো নারী সরকারি কর্মকর্তা মুক্তিযোদ্ধার জানাজায় গার্ড অব অনারে থাকতে পারবেন না। কাদের সিদ্দিকী চলে যাওয়ার পর সেখানকার মুক্তিযোদ্ধাদের অনুরোধে আমি প্রশাসনের পক্ষ থেকে প্রয়াত বীর মুক্তিযোদ্ধার প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেছি।’

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কক্সবাজারে হোটেলে তরুণী হত্যা: ‘সিরিয়াল রেপিস্ট’ সাগর গ্রেফতার

জাপানি রাজকুমারীর সঙ্গে প্রেমে পাশ করে আইনে ফেল!

ফায়ার ফাইটারদের দেশের সেবায় নিয়োজিত থাকার আহ্বান ডিজির

অধ্যাদেশ বাতিলের দাবিতে আজও উত্তাল সচিবালয়

যুবসমাজকে অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ : মেয়র আতিকুল

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া

অবহেলা নয় প্রবীণদের সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে : সমাজকল্যাণমন্ত্রী

চুয়াডাঙ্গা সীমান্তে ‘বিজিবির সোর্সকে’ গুলি করে হত্যা

গিটার আর ড্রামের আধিপত্য ছিল ইনফিনিক্সের চার্জ-আপ বাংলাদেশ কনসার্টে

রাজনীতি করলে আদর্শ মেনে চলতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী