300X70
বুধবার , ১২ জানুয়ারি ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে‌ মারধরের প্রতিবা‌দে ঘর-বা‌ড়ি ভাঙচুর, শিক্ষার্থী‌দের আলটি‌মেটাম

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১২, ২০২২ ৯:৩৫ পূর্বাহ্ণ

সংবাদদাতা, ব‌রিশাল: স্বামীসহ এক ছাত্রীকে মারধরের প্রতিবাদে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় এলাকায় ঘর-বা‌ড়ি‌তে হামলা, ভাঙচুর ও লুটপা‌টের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বরিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা দু‌টি বা‌ড়ি‌তে ও একটি ক্লা‌বে হামলা ও ভাঙচু‌র করেছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে সহপাঠীকে মারধরের প্রতিবাদে শিক্ষার্থীরা মঙ্গলবার রাত ৯টার দি‌কে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক কিছু সম‌য়ের জন‌্য অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ করে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পু‌লিশ মোতায়ন করা হ‌য়ে‌ছে।

বিশ্ববিদ্যালয়ে একাধিক শিক্ষার্থী জানায়, চরকাউয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ড মেম্বার সাইদুল আলম লিটনের অনুসারী জা‌হিদ হো‌সেন জয় নামের এক যুবক বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের প্রায়ই উত‌্যক্ত করত। এর ধারাবাহিকতায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এক ছাত্রী তার স্বামীকে নিয়ে ঘুরতে গেলে আটকে রেখে স্থানীয় যুবক জয়ের নেতৃত্বে লাঞ্ছিত ও মারধর করা হয়।

ঘটনা জানাজানি হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শেখ রাসেল পাঠাগার নামে একটি সংগঠনের কার্যালয় ভাঙচুর করে। প‌রে ইউ‌পি সদস‌্য লিটন ও তার অনুসারী জ‌য়ের ঘর বাড়ি‌তে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠে।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রকিকুল ইসলাম ইয়া‌মিন জানান, বিশ্ববিদ্যালয়ের পাশেই আনন্দ বাজার এলাকায় এক শিক্ষার্থী তার স্বামীকে নিয়ে ঘুরতে যায়। এ সময় তাদের সাথে অশোভন আচরন করে মেম্বার লিটনের অনুসারী জয়সহ কিছু লোক। এরপর ছাত্রীর স্বামীকে মারধর শুরু করে তারা। প‌রে ওই ছাত্রী‌কেও মারধর করা হয়। বিষয়টি ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সেখানে গিয়ে তাদের উদ্ধার করে।

সৈকত না‌মে আরেক শিক্ষার্থী জানান, ম‌্যা‌নেজ‌মেন্ট বিভা‌গের এক ছাত্রী ও তার স্বামীর সা‌থে এই ঘটনা। আমরা তাৎক্ষ‌নিক ঘটনাস্থ‌লে গি‌য়ে প্রতিবাদ জা‌নি‌য়ে‌ছি। ত‌বে কারা ঘর বা‌ড়ি ভাঙচুর ক‌রে‌ছে তা জা‌নি না। আমরা লিটন ও জয়‌কে গ্রেফতা‌রের জন‌্য ১২ ঘন্টার আল‌টি‌মেটাম দি‌য়ে‌ছি। এই সম‌য়ের ম‌ধ্যে তা‌দের গ্রেফতার করা না হ‌লে বড় আন্দোলন করা হ‌বে।

ইউ‌পি সদস‌্য সাইদুল আলম লিট‌নের পিতা বৃদ্ধ আলতাফ হো‌সেন হাওলাদার ব‌লেন, কো‌নো কিছু বোঝার আগেই আমার ঘ‌রে হামলা কর‌ছে, ভাঙচুর কর‌ছে। আমি বার বার কই‌ছি বাচাও, কেউ কথা শু‌নেনাই। আমি বুড়া মানুষ, আমার পি‌ঠেও দুইটা ঘু‌ষি দে‌ছে।

লিট‌নের মা নুরজাহান বেগম ও ভাই ফারুক হো‌সেন ব‌লেন, অত‌র্কিত হামলা করা হইছে আমা‌গো ঘ‌রে। বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের পোলাপান এইয়া কর‌ছে। লিট‌নেরও খোজ নাই আমা‌গো ধা‌রে।

জা‌হিদ হো‌সেন জ‌য়ের মা জোসনা বেগম ব‌লেন, আমার ছে‌লে কিছুই জা‌নে না। এর আগেও আমা‌গো ঘর ভাঙচুর হইছে। আমা‌রে একজ‌নে ফোন দিয়া কইছে আপ‌নে ঘর দিয়া বাইরান, বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের ছাত্ররা যাইতে আছে ঘর ভাঙ‌তে। ২-৩শ পোলাপান আইয়া আমার ঘ‌রের টি‌ভি, ফ্রিজ, আল‌মিরা ভাঙ‌ছে। স্বর্ণ ও নগদ টাকা পয়সা লুটপাট কইরা নে‌ছে। আমরা জি‌ম্মি, এইসব পোলাপান পড়া‌লেখা কর‌তে আয় না গুন্ডা হই‌তে আয় বু‌ঝিনা।

ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যাল‌য়ের প্রক্টর খোর‌শেদ আলম ব‌লেন, শিক্ষার্থী‌দের বু‌ঝি‌য়ে ঘটনাস্থল ও সড়ক থে‌কে স‌রি‌য়ে আনা হ‌য়ে‌ছে। লিটন মেম্বর জনপ্রতি‌নি‌ধি সুলভ আচরণ ক‌রেন নাই। প‌রি‌স্থি‌তি বর্তমা‌নে শান্ত র‌য়ে‌ছে। শিক্ষার্থীরা কিছু দাবী ক‌রে‌ছেন, সেগু‌লো আমরা দেখ‌ছি। ভাঙচু‌রের বিষ‌য়ে আ‌মি কিছু জা‌নিনা।

ব‌রিশাল বন্দর থানা পু‌লি‌শের ওসি মো: আসাদুজ্জামান ব‌লেন, পু‌রো বিষয়‌টি আমরা জে‌নে‌ছি। ঘটনাস্থ‌লে অতিরিক্ত পু‌লিশ মোতায়ন করা হ‌য়ে‌ছে। প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রে রয়েছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কর্মীদের সংঘাতে ঠেলা দেয়া বিএনপি নেতারাই প্রকারান্তরে ভোলায় মৃত্যুর জন্য দায়ী : তথ্যমন্ত্রী

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার প্রতি জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শ্রদ্ধা

রাজধানীতে অনলাইন জুয়াড়ী সিন্ডিকেটের তিন সদস্য গ্রেফতার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

যুক্তরাষ্ট্রের জিয়াউর রহমানের নামের নামফলক সরিয়ে ফেলেছে প্রশাসন

কুমিল্লার সেই ইকবাল কক্সবাজারে গ্রেফতার

বাগআঁচড়ায় ৩৮০বোতল ফেন্সিডিলসহ আটক ১

ভারত ও বাংলাদেশের টিকা কর্মসূচিকে স্বীকৃতি দিচ্ছে না ব্রিটেন!

অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন মানুষ সমাজের অবিচ্ছেদ্য অংশ : সমাজকল্যাণ উপদেষ্টা

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাঁধা কুকুর’ আখ্যা খামেনির