300X70
মঙ্গলবার , ২৮ সেপ্টেম্বর ২০২১ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিশ্বমঞ্চে বাংলাদেশকে গর্বিত করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা : বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ২৮, ২০২১ ৬:০৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বমঞ্চে বাংলাদেশকে গর্বিত করেছেন। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে জাতিসংঘ কর্তৃক “এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ড” এ ভূষিত হয়েছেন তিনি। এর আগেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন। এটি জাতির জন্য গর্বের। দেশের এই অর্জনে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উদযাপন উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। তাঁর নেতৃত্বে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। দেশে অবকাঠামোগত উন্নয়নসহ তথ্য প্রযুক্তির প্রসার ঘটেছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির কারণে দেশের গ্রামীণ আর্থসামাজিক অবস্থার হয়েছে উন্নয়ন। দেশের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। দেশের অর্থনীতির ভিত শক্ত হয়ে আমরা পরিণত হয়েছি মধ্যম আয়ের দেশে।

প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হতে এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং এর অধীন সংস্থাসমূহ কাজ করে যাচ্ছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণসহ দেশের প্রতিটি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দরে অধিকতর যাত্রীসেবা নিশ্চিতে উন্নয়ন কাজ চলমান রয়েছে। কোভিড-১৯ এর মধ্যেও একদিনের জন্যও বিমানবন্দরের উন্নয়ন কাজ থেমে থাকেনি।

মাননীয় প্রধানমন্ত্রীর ঐকান্তিক ইচ্ছায় ও আগ্রহে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর সমৃদ্ধ হয়েছে বিশ্বের অত্যাধুনিক প্রযুক্তির আধুনিক সব উড়োজাহাজে। পর্যটনের গুণগত মান উন্নয়নে পর্যটন মহাপরিকল্পনা প্রণয়নসহ নানাবিদ উন্নয়ন কাজ চলমান রয়েছে। দেশের মানুষ ও পর্যটকদের সুবিধার জন্য তিনি তৈরি করছেন মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে ,সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু, কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত রেললাইন, মেরিন ড্রাইভ সড়ক সহ নানা অবকাঠামো।

পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের যাওয়ার সুবিধার্থে বিমানবন্দরে ইতোমধ্যে আর.টি পিসিআর ল্যাব ও নমুনা সংগ্রহের বুথ স্থাপন সম্পন্ন হয়েছে। আমরা সরেজমিনে পরিদর্শন করেছি এবং সেখানকার দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্জন ও অনুমতিপ্রাপ্ত কোম্পানির প্রতিনিধিদের সাথে কথা বলেছি। বিমানবন্দরে স্থাপিত ল্যাবে ইতোমধ্যে পরীক্ষামুলকভাবে স্যাম্পল পরীক্ষা করা হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতে অনুমোদিত কোম্পানিগুলোর এস.ও.পি প্রেরণ করা হয়েছে। আমাদের দিক থেকে আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। যেহেতু এই পরীক্ষাটি সংযুক্ত আরব আমিরাতের রিকোয়ারমেন্ট সেহেতু তাদের অনুমোদনের প্রয়োজন রয়েছে। সংযুক্ত আরব আমিরাত এখন পর্যন্ত একটি কোম্পানির এস.ও.পি অনুমোদন করেছে বাকি ৬ কোম্পানির বিষয়টি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। এখন সংযুক্ত আরব আমিরাত এস.ও.পি গুলোর অনুমোদন দিলেই পুরোদমে পরীক্ষা করা শুরু হবে। দ্রুততার সাথে এস.ও.পির অনুমোদন পেতে বিষয়টি নিয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছেন এবং কাজ করছেন। মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমি এবং সচিব বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছি। সর্বোপরি আমাদের প্রবাসী ভাইয়েরা ও যাত্রীরা যাতে কোনো ধরনের দুর্ভোগ বা হয়রানির শিকার না হন সেই জন্য দেশের বাইরে থাকা অবস্থাতেও মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে নির্দেশনা প্রদান করছেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোকাম্মেল হোসেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মফিদুর রহমান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মোঃ হান্নান মিয়া, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ, বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের এমডি মোঃ আব্দুল কাইয়ুম, হোটেল ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ আমিনুর রহমান সহ মন্ত্রণালয় ও অধীন সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়
সমাজের প্রত্যেক স্তর থেকে দুর্নীতি নির্মূল করতে হবে : স্বাস্থ্যমন্ত্রী
আইন-শৃঙ্খলা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরি : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জাতীয় সংসদে আরও ১০টি বিল পাশ

নিন্দুকেরা নিন্দা করতেই থাকবে কিন্তু শেখ হাসিনা জনগণের জন্য কাজ করে যাবেন : মেয়র শেখ তাপস

প্রয়াত গুণিজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ শিল্পকলা একাডেমির ‘মনীষী স্মরণ’

মিরাকল ইন্ডাস্ট্রিজের ১.৫৭ টাকা কমেছে ইপিএস

রাণীশংকৈলে যৌথ বাহিনীর টাক্সফোর্স অভিযানে মাদক কারবারির গ্রেপ্তার, এক বছরের কারাদণ্ড

সুপার স্টার গ্রুপ ও অনলাইন প্ল্যাটফর্ম ই-রাজের মধ্যে এ সমঝোতা চুক্তি

দেশব্যাপী সিনোফর্ম ভ্যাকসিন বিতরণ সম্পন্ন করল বেক্সিমকো ফার্মা

তারুণ্যের উৎসব উদ্‌যাপন উপলক্ষ্যে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সহকারী পরিচালক পদে ফায়ার সার্ভিসের ৮ কর্মকর্তার পদোন্নতি

মোহাম্মদ নাসিমের অবদান সোনার হরফে লেখা থাকবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী