300X70
রবিবার , ১৩ আগস্ট ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিশ্বের স্বনামধন্য প্রতিষ্ঠানসমূহের সঙ্গে অংশীদারীত্বের ঘোষণা আইএসডির

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ১৩, ২০২৩ ১২:৫৯ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে ‘আইএসডি ২.০’ উন্মোচন


নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : বিশ্বের নামকরা প্রতিষ্ঠানসমূহের সঙ্গে অংশীদারীত্ব এবং বিশ্বমানের ক্যাম্পাস নিশ্চিতে বিনিয়োগ করবে ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)। নিজেদের নতুন কৌশল ‘আইএসডি ২.০’ উন্মোচন করে শনিবার, ১২ আগষ্ট এ ঘোষণা দেয় স্কুলটি।

এ উদ্যোগ গ্রহণের ফলে, আইএসডি’র ১-১০ গ্রেডের শিক্ষার্থীরা লেগো ও ভিইএক্স কিটস ব্যবহার করে বিশেষজ্ঞদের কাছ থেকে যুক্তরাষ্ট্রের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান কার্নেগি মেলন ইউনিভার্সিটির বিশ্বসেরা গবেষণা-নির্ভর রোবোটিকস প্রোগ্রামের মাধ্যমে প্রোগ্রামিং, কোডিং ও কম্পিটিউশনাল থিংকিং শেখার সুযোগ পাবে। প্রোগ্রাম শেষ হওয়ার পর তারা কার্নেগি মেলন ইউনিভার্সিটির সনদ পাবে।

স্কুলটি ডায়নামিক কো-কারিকুলার প্রোগ্রাম নিশ্চিত করার লক্ষ্যে বার্সেলোনা অ্যাকাডেমি ও ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মার ক্রিকেট অ্যাকাডেমি ক্রিককিংডমের সাথে অংশীদারীত্ব করেছে। বাংলাদেশের কোনো স্কুল প্রথমবারের মতো এ ধরনের অংশীদারিত্ব করল।

বার্সেলোনা অ্যাকাডেমির সাথে অংশীদারীত্বের ফলে স্কুলটির ৬ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীরা বার্সা ট্রেইনিং মেথডোলজি সম্পর্কে জানতে ও শিখতে পারবে। অন্যদিকে, তরুণদের বিশ্বমানের ক্রিকেট কোচিং দিতে ও আগামীর মেধাবী ক্রিকেটার গড়ে তুলতে ভূমিকা রাখবে ক্রিককিংডম।

অস্ট্রেলিয়ার জাতীয় প্রতিষ্ঠান অস্টসুইম সুইমিং প্রোগ্রামের সাথে অংশীদারীত্ব করেছে আইএসডি। এর ফলে, শিক্ষার্থীরা অস্টসুইম লাইসেন্সপ্রাপ্ত শিক্ষকদের কাছ থেকে ওয়াটার সেইফটি ও সাঁতারের সেরা কোর্সগুলো শিখতে পারবে।

নতুন এই কৌশলের অংশ হিসেবে আর্লি ইয়ারসের শিক্ষার্থীদের জন্য নতুন প্লে-জোন, বাস্কেটবল ও টেনিস কোর্ট তৈরি, ইন্ডোর জিমনেশিয়াম, ওয়াশ এরিয়া ও ক্যাফেটেরিয়ার সংস্কার সহ ক্যাম্পাসের সুবিধা বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে।

‘আইএসডি ২.০’ উন্মোচন অনুষ্ঠানে বক্তৃতায় আইএসডির ডিরেক্টর স্টিভ ক্যালেন্ড-স্কোবল বলেন, “আইএসডি ২.০ একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

আমাদের শিক্ষার্থীরা ক্লাসরুমের বাইরে অনন্য ও আকর্ষণীয় সুযোগ হিসেবে নিজ নিজ ক্ষেত্রে বিশ্বসেরাদের কাছ থেকে শেখার সুযোগ পাবে।” অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ক্রিককিংডম গ্লোবাল প্রাইভেট লিমিটেডের গ্লোবাল এক্সপানশন ভাইস প্রেসিডেন্ট পরাগ দাহিওয়াল।

বর্তমান শিক্ষার্থী, অভিভাবক ও অ্যালামনাইদের সংযুক্ত করতে শীর্ষস্থানীয় অ্যালামনাই ব্যবস্থাপনা প্রতিষ্ঠান ইউনিভ্যারাইটি’র সহযোগিতায় নিজস্ব অ্যালামনাই প্রোগ্রাম তৈরি করবে আইএসডি।

আইএসডি’র অ্যালামনাই ও একজন বর্তমান শিক্ষার্থীর অভিভাবক মাশফিকুর রহমান এ বিষয়ে বলেন, “আমি অত্যন্ত উচ্ছ্বসিত যে আমাদের শিশুরা এসব প্রোগ্রামের দুর্দান্ত সব সুযোগ গ্রহণের মধ্য দিয়ে তারা ক্লাসরুমের বাইরেও নিজেদের দক্ষতা আর আগ্রহ বিকাশিত করার সুযোগ পাবে। আমি গর্বিত যে স্কুলটি বাংলাদেশে বিশ্বমানের শিক্ষা নিশ্চিত করার ক্ষেত্রে উদাহরণ তৈরি করেছে।”

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

শ্রম মন্ত্রণালয়ের প্রোগ্রামার আরিফুলের মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

বড়লেখা উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিণীর মৃত্যুতে পরিবেশমন্ত্রীর শোক

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর বাড়িয়ে বিজ্ঞপ্তি

আগামী ৩ দিনের মধ্যে বৃষ্টির আভাস

বাংলাদেশের অসাম্প্রদায়িক পথচলা বাধাগ্রস্ত করলে জনগণ প্রতিহত করবে : খাদ্যমন্ত্রী

ট্রেনের ধাক্কায় হাতি নিহত, লোকোমাস্টার বরখাস্ত

নাগরিকসেবা বাড়াতে কমান্ড সেন্টার আধুনিকায়ন করছে ডিএনসিসি

আগামী দুই সপ্তাহের মধ্যে ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী

কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন আনতে হলে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বাড়াতে হবে : প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

ভরা মৌসুমেও লোকসানের শঙ্কায় শুটকি ব্যবসায়ীরা