300X70
শনিবার , ১১ জুন ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রথম সাইবার ফিউশন সেন্টার প্রতিষ্ঠা করলো ব্র্যাক ব্যাংক

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১১, ২০২২ ৭:২৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: কঠোর সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে, ব্র্যাক ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে প্রথম সাইবার ফিউশন সেন্টার (CFC) প্রতিষ্ঠা করেছে।

আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত সেন্টারটিকে ব্যাংকের যেকোন ধরনের সাইবার নিরাপত্তা হুমকির বিরুদ্ধে লড়াই করার জন্য সক্ষম করে তৈরি করা হয়েছে। এই উদ্যোগটি গ্রাহকদের তথ্য ও স্বার্থ রক্ষায় ব্যাংকের দৃঢ় অঙ্গীকারের সাক্ষ্য বহন করে।

ব্র্যাক ব্যাংক এখন ২৪/৭ সাইবার সতর্কতা নিশ্চিত করতে পারছে এবং ব্যাংকের সিস্টেম এবং আইটি অবকাঠামোকে প্রতারকদের কাছে দুর্ভেদ্য করে তুলতে পেরেছে। এই সার্বক্ষণিক সতর্কতা ব্র্যাক ব্যাংক-কে এমন একটি প্রতিষ্ঠানে পরিণত করে যেখানে গ্রাহকের তথ্য নিরাপদ এবং সুরক্ষিত থাকে। ডেটা চুরি এবং ক্ষতির কোনো ঝুঁকি থাকে না।

এই সেন্টারটি এমন এক সময়ে চালু করা হলো যখন বিশ্বব্যাপী ডেটা চুরির ঘটনা এবং প্রতারকদের দ্বারা বারবার সিস্টেম লঙ্ঘনের প্রচেষ্টা বেড়েছে। এ বাস্তবতায় ব্র্যাক ব্যাংক এর গ্রাহকদের তথ্য যে কোনও মূল্যে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ।

ব্র্যাক ব্যাংক কয়েক বছর ধরে একটি ডিজিটাল ট্রান্সফর্মেশনের মধ্য দিয়ে যাচ্ছে। কোর ব্যাংকিং থেকে শুরু করে কার্ড ম্যানেজমেন্ট, অ্যাপ ও ইন্টারনেট-ভিত্তিক ব্যাংকিং এবং আরও নানা ক্ষেত্রে প্রযুক্তি-সমৃদ্ধ ব্যাংকিং সেবা চালু করেছে। সিকিউরিটি ইন্টিগ্রেশন এবং সম্মিলিত প্রতিরক্ষার মাধ্যমে ঘুরে দাঁড়ানোর সক্ষমতা অর্জনের মাধ্যমে সেন্টারটি পরিবর্তনের চালক হবে।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ. হোসেন এই সেন্টারটি সম্পর্কে বলেন: “গ্রাহকের তথ্য নিরাপদ রাখা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। গ্রাহকদের কাছে এটি নিশ্চিত করা গুরুত্বপূর্ণ যে, তাদের সম্পদ নিরাপদ হেফাজতে আছে।

এটি গ্রাহকদের আমাদের সাথে নিশ্চিন্তে ব্যাংকিং করার আস্থা দেবে, বিশেষ করে ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্মগুলি ব্যবহার করার ক্ষেত্রে, যা সাম্প্রতিক সময়ে দ্রুত প্রসারিত হচ্ছে। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে, প্রতারকদের দূরে রাখতে আধুনিক প্রযুক্তির সরঞ্জাম দিয়ে সেন্টারটিকে আপগ্রেড করা অব্যাহত থাকবে।”

ব্র্যাক ব্যাংকের হেড অফ ইনফরমেশন সিকিউরিটি বি. এম. জাহিদ-উল হক বলেন: “সাইবার সিকিউরিটি একটি যাত্রা। এই পরবর্তী প্রজন্মের ইন্টেলিজেন্ট সিকিউরিটি অপারেশন সেন্টার একাধিক ক্রিয়াকলাপকে একটি কার্যকরভাবে একীভূত করে, যেমন, থ্রেট ইন্টেলিজেন্স, অ্যানালিটিক্স, থ্রেট ডিটেকশন, ইনসিডেন্ট রেসপন্স, গভর্নেন্স অ্যান্ড কমপ্লায়েন্স, থ্রেট হান্টিং ইত্যাদি, যার ফলে ক্রিটিক্যাল ইন্টেলিজেন্স, দ্রুত প্রতিক্রিয়ার সময়, খরচ কমানো, এবং উত্পাদনশীলতা বৃদ্ধি করা গেছে। এটি সাইবার স্পেসে যেকোনো নিরাপত্তা হুমকি মোকাবেলায় আমাদের দৃঢ় প্রতিশ্রুতির প্রমাণ করে।”

এ আগে ব্র্যাক ব্যাংক ডেটা সিকিউরিটির জন্য ২০২১ সালে পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রি ডেটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআই ডিএসএস) সার্টিফিকেশন, ইনফর্মেশন সিকিউরিটি ম্যানেজমেন্টে সক্ষমতার জন্য ২০১৭ সালে আইএসও ২৭০০১: ২০১৩ সার্টিফিকেশন এবং সিকিউরিটি অপারেশন্স ও সাইবার ফিউশন সেন্টারের জন্য ২০২০ সালে আইএসও ১৮৭৮৮ সার্টিফিকেশন অর্জন করে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

কবিতার মাধ্যমে মানুষের হৃদয়ের কাছে পৌঁছানো যায়: প্রধানমন্ত্রী

ঈদ উপলক্ষ্যে ভ্রমণ, লাইফস্টাইল ও ডাইনিং-এ ব্র্যাক ব্যাংক কার্ডে সর্বোচ্চ ৫০% পর্যন্ত ছাড়!

শারদীয় দুর্গোতসব নিরাপদ ও নির্বিঘ্ন উদযাপনে সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : ধর্ম প্রতিমন্ত্রী

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ, সম্পাদক দুলাল

লকডাউনে উভয় শেয়ারবাজারে লেনদেন চালু

আসামি ধরতে গিয়ে মারধর, তিন পুলিশসহ চারজন বরখাস্ত

১ কোটি ৮০ লাখ লিটার তেল কিনবে সরকার

১৩৮ ইউপিতে ভোটগ্রহণ চলছে

ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা

শনিবার প্রজ্ঞাপন, এবার লকডাউনে’ মাঠে থাকছে সেনাবাহিনী-র‌্যাব-বিজিবি-পুলিশ