300X70
শনিবার , ৪ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্রিটিশ কাউন্সিলের ‘স্কুলস নাও’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ৪, ২০২৩ ৭:২১ অপরাহ্ণ

৪০টি দেশের ১৩০০+ প্রতিনিধির ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থা নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সম্প্রতি (১-২ মার্চ) দুবাইয়ে ব্রিটিশ কাউন্সিলের বার্ষিক ‘স্কুলস নাও’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সারা বিশ্বের ব্রিটিশ কাউন্সিলের পার্টনার স্কুলগুলো থেকে শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করে আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থায় কী ধরনের উদ্ভাবন ও পরিবর্তন আসছে সে বিষয়ে আলোকপাত করেন।

এ বছরের থিম ছিল ‘ট্রান্সফরমিং স্কুলস: লিডারশিপ অ্যাট অল লেভেলস’। মূল বক্তব্য, প্যানেল আলোচনা ও কর্মশালার মাধ্যমে স্কুল কমিউনিটি কীভাবে ভালো নেতৃত্বের উদাহরণ তৈরি করতে পারে সে বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব বিকাশের গুরুত্ব সম্পর্কে জানতে পারেন।

ব্রিটিশ কাউন্সিলের এডুকেশন সার্ভিসেসের গ্লোবাল হেড ডগলাস উডস একটি অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন, যা নেতৃত্বের ও প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক হবে। মহামারী পরবর্তী সময়ের বাস্তবতায় স্কুলগুলোর জন্য এখন অতীতের যে কোনও সময়ের চেয়ে নেতৃত্ব বিকাশ কেন বেশি জরুরি সে বিষয়ের ওপর জোর দেন তিনি।

এই সম্মেলন একটি হাইব্রিড ইভেন্ট ছিল, যেখানে সারা বিশ্ব থেকে সরাসরি ৩০০ জন এবং ভার্চুয়ালি প্রায় আরও ১৫০০ জন অংশগ্রহণ করেন। এই ইভেন্টে বিভিন্ন অঞ্চল ও সংস্কৃতি থেকে আসা অংশগ্রহণকারীরা তাদের ভিন্নধর্মী ধারণা, অন্তর্দৃষ্টি এবং সর্বোত্তম রীতি (প্র্যাকটিস) সবার সামনে উপস্থাপন করেন। এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত প্যাট্রিক মুডি।

পাকিস্তান, মিশর, জর্ডান, নাইজেরিয়া, পেরু, স্পেন ও যুক্তরাজ্য থেকে আগত অতিথিরা তাদের মূল্যবান মতামত প্রকাশ করেন।

শায়ারল্যান্ড কলেজিয়েট একাডেমি ট্রাস্টের সিইও স্যার মার্ক গ্র্যান্ডি মূল বক্তব্য প্রদান করেন। তিনি তার বক্তব্যে তরুণ শিক্ষার্থীদের সাফল্য নিশ্চিত করতে সেরা কর্মীদের ধরে রাখার প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেন। ব্রিটিশ ইউনিভার্সিটি ইন দুবাইয়ের (বিইউআইডি) শিক্ষা অনুষদের ডিন ও স্পেশাল অ্যান্ড ইনক্লুসিভ এডুকেশনের শিক্ষক প্রফেসর ইমান গাদ শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতি তৈরি করার জন্য নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে তার মতামত ব্যক্ত করেন।

ব্রিটিশ কাউন্সিলের গ্লোবাল হেড অফ স্কুল এক্সাম সাইমন হিগিন্স বলেন, “‘লিডারশিপ অ্যাট অল লেভেলস’ থিম নিয়ে এই বছর আমরা মহামারী পরবর্তী বিশ্বে শিক্ষা প্রতিষ্ঠানের নেতারা যে ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং নেতৃত্বের বিকাশের মাধ্যমে কীভাবে কর্মী, শিক্ষার্থী ও বৃহত্তর কমিউনিটিকে সহায়তা করা যাবে সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি।”

ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর টম মিসিওসিয়া বলেন, “বাংলাদেশে আমরা একটি বৃহৎ পার্টনার স্কুল নেটওয়ার্কের সাথে কাজ করি, যার মধ্যে দেশের ৯টি জেলার ১৬৮টি পার্টনার স্কুল রয়েছে। আমাদের উদ্দেশ্য হলো যুক্তরাজ্যর সহায়তায় এই পার্টনার স্কুলগুলোকে সার্বিক সহযোগিতা প্রদান এবং বাংলাদেশের তরুণ প্রজন্মকে তাদের স্বপ্ন পূরণে সাহায্য করা।”

ব্রিটিশ কাউন্সিল পার্টনার স্কুল বিশ্বব্যাপী ২ হাজারেও বেশি স্কুল ও ১ লাখের বেশি শিক্ষককে সহায়তা প্রদান করে এবং প্রায় এক মিলিয়ন শিক্ষার্থীর জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে কাজ করে যাচ্ছে। এই গ্লোবাল ইভেন্টে বাংলাদেশ, আমেরিকা, ইউরোপ সাব-সাহারান আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়া থেকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রমজানে লোডশেডিং বন্ধে সকলের সহযোগিতা চান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা

বড়াইগ্রামে বালুর ট্রাক চাপায় একজন নিহত

যশোরে এসইআইপি প্রকল্পের অধীনে মাসব্যাপী উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচী

খিলক্ষেতে ট্রেনে কাটা পড়ে একজন নিহত

হেলিকপ্টারে বউ উঠিয়ে গুণতে হলো ৫০ হাজার জরিমানা

টঙ্গী পশ্চিম থানা এলাকায় ডিজিটাল সার্ভিলেন্স সিসি ক্যামেরা উদ্বোধন

সাদুল্লাপুরের বনগ্রাম ও দামোদরপুর সড়কের গাছ কাটার অভিযোগ

দেশের ২৫ জেলায় নতুন ডিসি নিয়োগ

উদ্যোক্তারা হলেন সাহসী এবং কৌশলী : প্রফেসর আবদুল্লাহ

বজ্রপাতে সাত জেলায় নারী ও শিশুসহ ১৪ জনের মৃত্যু