300X70
রবিবার , ৩ নভেম্বর ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্র্যাক ইউনিভার্সিটিতে পঞ্চম জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ৩, ২০২৪ ১:০১ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন ডেস্ক : ব্র্যাক ইউনিভার্সিটিতে দুদিনব্যাপী পঞ্চম জেসাপ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। এবারের ওয়ার্কশপের প্রতিপাদ্য ছিল “মে ইট প্লিজ দ্য কোর্ট-আনলকিং দ্য এসেনশিয়ালস অফ মুটিং অ্যান্ড অ্যাডভোকেসি”। শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এই কর্মশালার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ল’, জেসাপ বাংলাদেশ, হার্থ বাংলাদেশ, দ্য ইন্টারন্যাশনাল ল’ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইএলএসএ) এবং দ্য ইউএস ডিপার্টমেন্ট অফ জাস্টিস’স অফিস অফ ওভারসিজ পসিকিউটোরিয়াল ডেভেলপমেন্ট, অ্যাসিসটেন্স অ্যান্ড ট্রেনিং।

এই কর্মশালায় দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এর মাধ্যমে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের মুটিং ও অ্যাডভোকেসির দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ লাভ করেছেন। এই ওয়ার্কশপটি ফিলিপ সি. জেসাপ আন্তর্জাতিক মুট কোর্ট প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহী আইন শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে।

দুদিনব্যাপী এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ, ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের রেসিডেন্ট লিগ্যাল অ্যাডভাইজার রাহুল কালে এবং ব্র্যাক ইউনিভার্সিটির স্কুল অফ ল’ এর ডিন প্রফেসর কে. শামসুদ্দিন মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন হার্থ বাংলাদেশের ডিরেক্টর পরব নাসের সিদ্দিকী, জেসাপ বাংলাদেশ কোয়ালিফাইং রাউন্ডস ২০২৫-এর ন্যাশনাল অ্যাডমিনিস্ট্রেটর আরিফা চৌধুরী এবং আইএলএসএ চ্যাপ্টারের ন্যাশনাল কো-অর্ডিনেটর নুরান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সততা ও দায়িত্বশীলতার সঙ্গে আইনি পেশায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, “বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব হিসেবে আপনাদের অবশ্যই নীতির প্রতি অবিচল থাকতে হবে। আপনাদের কাজের প্রকৃত প্রভাব সততা ও ন্যায়বিচারের প্রতি আপনাদের নিষ্ঠার ওপর নির্ভরশীল।” শিক্ষার্থীরা যেন সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারে সেই বিষয়ে তাদের অনুপ্রাণিত করেন প্রফেসর মাহফুজুল আজিজ।

প্রধান অতিথি আদিলুর রহমান খান শিক্ষার্থীদের দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশ একটা ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। এই অবস্থা থেকে উত্তোরণে তরুণদেরই নেতৃত্ব দিতে হবে। আমাদের তরুণরা একটি নতুন বাংলাদেশের, অপ্রতিরোধ এক বাংলাদেশের স্বপ্ন দেখে। মুটিং ও অ্যাডভোকেসি দক্ষতা অর্জনের পাশাপাশি ন্যায়বিচার প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ হাতিয়ার যা স্বপ্নের বাংলাদেশ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।”

এই কর্মশালা শিক্ষার্থীদেরকে অভিজ্ঞ আইনজীবীদের কাছ থেকে মুটিং ও অ্যাডভোকেসির কৌশল শেখার এবং আইনি বিশ্লেষণ বিষয়ে জ্ঞান অর্জনের অনন্য সুযোগ করে দিয়েছে। ব্র্যাক ইউনিভার্সিটি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশে আইনি শিক্ষার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। সেই সাথে এই বিশ্ববিদ্যালয় ভবিষ্যৎ আইনজীবীদের বৈশ্বিকভাবে সফল হওয়ার জন্য প্রস্তুত করে চলেছে।

শনিবার, ২ নভেম্বর ২০২৪ দুদিনব্যাপী এই কর্মশালা শেষ হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক অ্যাডভাইজার এরিক গিলান, ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড, প্রক্টর ড. রুবানা আহমেদ এবং স্কুল অফ ল’ এর অ্যাসিসটেন্ট প্রফেসর মোস্তফা হোসেন।  এছাড়াও আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দও এই সময় উপস্থিত ছিলেন। 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

Rahasia Admin Mahjong: Bocoran Jam Maintenance Terbaru & Strategi Menang

Rahasia Admin Mahjong: Bocoran Jam Maintenance Terbaru & Strategi Menang

সুবর্ণচরে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার

বিপসটে এক্সারসাইজ টাইগার লাইটনিং-৩ (২০২২) এর মূল কার্যক্রম উদ্বোধন

ব্র্যাক ব্যাংক ও ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের কাস্টোডিয়াল সার্ভিস চুক্তি

আজ পর্দা উঠছে কান উৎসবের

কমিউনিটি ব্যাংকের উদ্যোগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত

বিদেশে শ্রমিক পাঠানোর নামে প্রতারণা, প্রতারক চক্রের ২ সদস্য গ্রেফতার

ইউরেনিয়ামের পঞ্চম চালান পৌঁছাল রূপপুরে

তামাকজনিত মৃত্যু প্রতিরোধে দ্রুত তামাক আইন সংশোধনের দাবি

জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তে বিশিষ্টজনের সমর্থন