300X70
বুধবার , ৩১ জুলাই ২০২৪ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

জামায়াত-শিবির নিষিদ্ধের সিদ্ধান্তে বিশিষ্টজনের সমর্থন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ৩১, ২০২৪ ১:১৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক সন্ত্রাস-সহিংসতা, নৈরাজ্য এবং প্রাণহানির ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগ তুলে জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, আজ বুধবারের (৩১ জুলাই) মধ্যেই সরকারের নির্বাহী আদেশে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হবে।
ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, জামায়াত-শিবিরকে নিষিদ্ধের বিষয়টি এর আগে যুদ্ধাপরাধীদের বিচারের সময়ও আলোচনায় এসেছিল। কিন্তু নিষিদ্ধ করা হয়নি। এখন বিবেচনায় নেওয়া যায়।

এ প্রসঙ্গে সঙ্গে আলাপকালে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন আসলে তাড়াহুড়ো করে কোনো কাজই করা ঠিক নয়। তাড়াহুড়ো করে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করা হলে রাজনৈতিক তৎপরতা তারা অন্য নামে চালাবে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। বঙ্গবীর বলেন, ‘জামায়াতে ইসলাম রাজনৈতিকভাবে নিষিদ্ধ হবে, এরপরে আবার আরেক নামে হবে। আসলে আমাদের চেতনার অভাব। এবং স্বাধীনতা অর্জনে আমরা যারা ছিলাম, আমরা সঠিকভাবে স্বাধীনতা মানুষের সামনে, নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে পারি নাই। এটা তারই ফসল।’
ইতিহাসবিদ, সাহিত্যিক ও অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, ‘গত তিন দশক জামায়াত-শিবিরকে নিষিদ্ধের কথাটা বলে আসছি। এক সময় অনেকেই বলেছেন। তারপরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বলেছে। শাহরিয়ার বা আমি এই বিষয়ে বারবার বলেছি। সরকার গ্রাহ্য করে নাই। দ্বিতীয় কথা হচ্ছে যখন নিবন্ধন বাতিল হলো তখনো করে নাই। সরকার এখন বুঝেছে। তার মানে আমরা এতদিন যে কথা বলে এসেছি সেটার দিকে মনোযোগ দেয়নি। অর্থাৎ সিভিল সোসাইটির কথা তারা গ্রাহ্য করেনি। করে নাই দেখেই আজকে কেউ আর তাদের হয়ে কথা বলছে না। কিন্তু তারা বলতে বাধ্য হচ্ছে যে, জামায়াত নিষিদ্ধ করতে হবে। কিন্তু আমি মনে করি যে, হ্যাঁ ঠিক আছে। আমাদের দাবির কথা তারা বুঝতে পেরেছে। কিন্তু সমস্যা হচ্ছে পরিস্থিতি পাল্টে গেছে।’
অনেকেই মনে করেন জামায়াত ব্যান্ড করলে তারা আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। তখন তাদের কার্যক্রম কেমন হতে পারে? জামায়াত এখন আন্ডারগ্রাউন্ডেই আছে। তারা এখন যা করছে তখনও তাই করবে। তখন হয়তো তারা বিএনপির সঙ্গে আরও মিশে যাবে। বলেন এই ইতিহাসবিদ।
হঠাৎ একটি দলকে নিষিদ্ধ করা হলে দেশের অভ্যন্তরে এবং বহির্বিশ্বে এর প্রভাব কেমন হতে পারে? প্রশ্নের জবাবে মুনতাসীর মামুন বলেন, ‘এখন জামায়াতকে নিষিদ্ধ করলে অবশ্যই একটা অভিঘাত হবে। কারণ এখন আঠারো কোটি লোক হয়ে গেছে। এখন পক্ষে-বিপক্ষে একটা অভিঘাত হবে। আন্তর্জাতিক ক্ষেত্রেও একটা অভিঘাত হবে।’
সরকারের করণীয় সম্পর্কে এই ইতিহাসবিদ বলেন, ‘জামায়াতের রাজনীতি এবং অর্থনীতির দিকে নজর দিতে হবে। তবে জামায়াতকে নিষিদ্ধ করার আগে সরকারকে ভালোভাবে বিষয়টি বুঝতে হবে এবং জনগণকে নিয়ে বসতে হবে। একা সরকার এখন আর কোনো কাজ করতে পারবে বলে আমার মনে হয় না। সরকারের যোগাযোগ শুধু ব্যবসায়ীদের সঙ্গে। সরকার সিভিল সোসাইটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। অধিকাংশ মানুষের সঙ্গে তাদের যোগাযোগ নেই। তা প্রমাণিত হয়েছে। সুতরাং সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও আমরা বলবো সমস্ত কিছু ভেবেচিন্তে তারা যেন অগ্রসর হয়। হাফ হাইটেড কোনো ব্যাপার কাজে দেবে না।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ‘বঙ্গবন্ধু চেয়ার প্রফেসর’ অধ্যাপক ড. খুরশীদা বেগম এ প্রসঙ্গে বলেন, ‘আরও পঞ্চাশ বছর আগে যে সিদ্ধান্ত নেওয়ার দরকার ছিল সেই সিদ্ধান্ত এখন নেওয়া হচ্ছে— এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। তবে এখন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত সময় কিনা তা ভাবার প্রয়োজন আছে।’
‘সিদ্ধান্ত শুধু নিলেই হবে না। সিদ্ধান্ত কবে নাগাদ কার্যকর হবে সেটি ঠিক করতে সরকারকে অবশ্যই সিভিল সোসাইটির মতামত নিতে হবে। সরকারকে মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী এবং অগ্রসর সমাজের মানুষের মত নিয়ে প্রক্রিয়া ঠিক করতে হবে।’ যোগ করেন তিনি।
উল্লেখ্য, ২৯ জুলাই ১৪ দলের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতিত্বকালে প্রধানমন্ত্রী জানান, জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করবে সরকার। ওই বৈঠকে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু সরাসরি জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করার প্রস্তাব দেন। একই বৈঠকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া বলেন, জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার পাশাপাশি বিকল্প শক্তিগুলোকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। পরে আলোচনায় সর্ব সম্মতিক্রমে জামায়াত নিষিদ্ধের প্রস্তাব পাস হয়।

 

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এপিটি শনাক্তকরণ বৃদ্ধি পেয়েছে ২৫ শতাংশ

১০ বছরের জন্য এমএ আজিজ স্টেডিয়ামের বরাদ্দ পেল বাফুফে

করোনা পরিস্থিতি মোকাবিলা করে এসডিজি অর্জনে বৈশ্বিক রোডম্যাপের আহ্বান প্রধানমন্ত্রীর

মিছিলে মিছিলে যশোরে প্রধানমন্ত্রীর জনসভায় আসছেন নেতাকর্মীরা

চাঁপাইনবাবগঞ্জে হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা

নৌপরিবহন অধিদপ্তরের কার্যক্রমকে আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে: নৌপরিবহন উপদেষ্টা

নতুন ৩ রেলপথ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বিভাগীয় শান্তি সমাবেশ করবে যুবলীগ

শিক্ষার্থীদের আটক করে ‘মানসিক কেন্দ্রে’ পাঠাচ্ছে ইরান

ফ্যাসিস্ট কোনো রাজনীতির অংশ নয়, ফ্যাসিস্ট অশুভশক্তি: সংস্কৃতি উপদেষ্টা