300X70
শনিবার , ১৭ জুন ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘ডেমোক্রেসি অ্যান্ড সেক্যুলারিজম ফর জেন্ডার ইকুয়ালিটি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৭, ২০২৩ ৯:৩৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘ডেমোক্রেসি অ্যান্ড সেক্যুলারিজম ফর জেন্ডার ইকুয়ালিটি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস (সিপিজে) ও পিস ক্যাফে এবং বাংলাদেশ নারী প্রগতি সংঘ (বিএনপিএস) এর যৌথ উদ্যোগে এই সেমিনারের আয়োজন করা হয়।

এই সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ডিরেক্টর শাহনাজ সুমি, বাংলাদেশ নারী প্রগতি সংঘের অ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর কানিজ ফাতেমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া, ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড সোশাল সায়েন্সেস এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. সেউতি সবুর এবং ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর অ্যাকাডেমিক অ্যান্ড লিগ্যাল এমপাওয়ারমেন্টের ডিরেক্টর শাহরিয়ার সাদাত। সেমিনারটি সঞ্চালনা করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের ডিরেক্টর শাহনাজ সুমি শাহনাজ সুমি। এই সেমিনারে দেশ এবং দেশের বাইরে জেন্ডার সমতা অর্জনের জন্য গণতন্ত্র ও সেকুলারিজমের প্রয়োজনীয়তা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সে বিষয়ে বক্তরা আলোচনা করেন।

বাংলাদেশ নারী প্রগতি সংঘের ডিরেক্টর শাহনাজ বেগম সুমির বক্তব্যের মধ্য দিয়ে এই সেমিনার শুরু হয়। এরপর স্বাগত বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির পিস ক্যাফের প্রেসিডেন্ট তাহমিনা হাবিবা। সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের অ্যাসিসটেন্ট কো-অর্ডিনেটর কানিজ ফাতিমা।

বাংলায় “সেকুলারিজম” শব্দটির অনুবাদটি আসলে সঠিক নয় এবং এটি মানুষের মধ্যে কীভাবে ভুল বুঝাবুঝির সৃষ্টি করে এবং মানুষ কীভাবে শব্দটির অপব্যবহার করছে সে বিষয়ে আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম আনোয়ারুল্লাহ ভূঁইয়া।

সেবা প্রদানকারী হিসেবে রাষ্ট্রের উচিত তার নাগরিকদের সেবা করা এবং কোনোভাবেই কর্তৃত্বপরায়ণ হওয়া উচিত নয় বলে মন্তব্য করেন ব্র্যাক ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ ইকোনমিক্স অ্যান্ড সোশাল সায়েন্সেস এর অ্যাসোসিয়েট প্রফেসর ড. সেউতি সবুর। গণতন্ত্রের মূল ভিত্তি কীভাবে একে অপরের জন্য স্থান তৈরি করে দেয় এবং জেন্ডার সমতা যে কেবল নারীর জন্য সমস্যা নয় সে বিষয়েও আলোচনা করেন তিনি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের নিয়ে একটি প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর পিস অ্যান্ড জাস্টিস এর অ্যাকাডেমিক অ্যান্ড লিগ্যাল এমপাওয়ারমেন্টের ডিরেক্টর শাহরিয়ার সাদাত। তিনি এই পর্বে, কেন আমরা একটি রাষ্ট্রে বাস করি, গণতন্ত্র বলতে আমরা কি বুঝি, গণতন্ত্রই অভিন্ন নাগরিকত্ব প্রতিষ্ঠার একমাত্র পূর্বশর্ত কিনা সেই বিষয়ে অংশগ্রহণকারীদের মতামত জানতে চান। এরপর গণতন্ত্র, সেক্যুলারিজম এবং জেন্ডার সমতার মধ্যে যোগসূত্র বুঝতে এই প্রশ্নগুলোর উত্তর খোজা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই বিষয়ে আলোচনা করেন তিনি।

আলোচনা পর্ব শেষে অংশগ্রহণকারীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন আলোচকবৃন্দ। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট লাইফের জয়েন্ট ডিরেক্টর তাহসিনা রহমান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

অগ্নিদুর্ঘটনা রোধে বিভিন্ন সংস্থার সমন্বয়ের সাথে নাগরিক সচেতনতা জরুরী : স্থানীয় সরকার মন্ত্রী

তারুণ্যের সামনে স্বৈরাচারের দানবীয় শক্তি খড়কুটোর মত ভেসে যায় : গোলাম মোহাম্মদ কাদের

বাতিল হচ্ছে ‘মিঠামইন এলিভেটেড এক্সপ্রেসওয়ে’ প্রকল্প

ওবায়দুল কাদেরের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ

‘উসকানিমূলক কথা ছড়িয়ে জাহানারার ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে’

রিয়েলমি’র ২য় বর্ষপূর্তিতে ৯% পর্যন্ত ছাড়ের সাথে ক্যাশব্যাক অফার একাধিক প্লাটফর্মে

বঙ্গবন্ধুকে নিয়ে অসাধারণ গান গেয়েছেন ধারাভাষ্যকার আরিফুল ইসলাম কাজল

বৃহস্পতিবার ৩ কোম্পানির লেনদেন বন্ধ

কাদের মির্জার ঘনিষ্ঠসহযোগী অস্ত্রধারী কেচ্ছা রাসেল ও বাদল অনুসারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার

দীর্ঘ ৭ বছর পর গাজীপুর মহানগর আ. লীগের সম্মেলন হচ্ছে শনিবার