300X70
মঙ্গলবার , ১৯ জুলাই ২০২২ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

‘ভূমি তথ্য ব্যাংক’ উদ্যোগের জন্য ভূমি মন্ত্রণালয় বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য মনোনীত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুলাই ১৯, ২০২২ ৮:৪১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : স্বচ্ছতা ও দক্ষতার সাথে সরকারি সম্পত্তির সুষ্ঠু রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার লক্ষ্যে প্রতিষ্ঠিত ‘ভূমি তথ্য ব্যাংক’-এর জন্য সংস্কার ক্যাটাগরিতে প্রতিষ্ঠান পর্যায়ে ভূমি মন্ত্রণালয়কে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’-এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদকের জন্য ভূমি মন্ত্রণালয় মনোনীত হওয়ায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ‘ভূমি তথ্য ব্যাংক’ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তিনি তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ‘ডিজিটাল বাংলাদেশ’-এর বাস্তবায়নের অংশ হিসেবে ‘ভূমি তথ্য ব্যাংক’ স্থাপন করা হয়েছে, যা সরকারি ভূ-সম্পদের সুষ্ঠু এবং কার্যকর ব্যবহারে সহায়তা করবে। এই উদ্যোগের সুফল এখন স্পষ্টতই দৃশ্যমান।

ভূমিমন্ত্রী আরও বলেন, দক্ষ ভূমি সেবা দেওয়ার জন্য প্রয়োজন দক্ষ ভূমি প্রশাসন। ভূমি প্রশাসন দক্ষ করে গড়ে তোলার জন্য গৃহীত নানা উদ্যোগের একটি ভূমি তথ্য ব্যাংক। এর মাধ্যমে ভূমি প্রশাসনে এখন অতিদ্রুত উপাত্ত পরিচালিত নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হচ্ছে।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের (২০২১) ৮ই সেপ্টেম্বর ভূমি তথ্য ব্যাংক (ল্যান্ড ডাটা ব্যাংক) উদ্বোধন করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম গতকাল ১৮ জুলাই ২০২২ তারিখ সন্ধ্যায় ভূমি সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ-কে পত্রের মাধ্যমে উপর্যুক্ত পদকের জন্য মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন।

জলমহাল, বালু মহাল, লবণ মহাল, চা বাগান, চিংড়ি মহাল, পরিত্যক্ত সম্পত্তি, হাট বাজার, অধিগ্রহণ, খাস জমি, অর্পিত সম্পত্তিসহ সকল সরকারি ভূসম্পত্তির তথ্য হালনাগাদ করে সংরক্ষণ করা হচ্ছে ভূমি তথ্য ব্যাংকে। ইতোমধ্যে ভূমি তথ্য ব্যাংকে ৩৮হাজার ৭শ ৪৩টি জলমহাল, ৫১৮টি বালুমহাল, ১৫১টি চা বাগান, ১৫০টি লবণ মহাল, ১ হাজার ৫শত ৮১টি চিংড়ী মহাল, ৯হাজার ৬শ ২৮টি হাটবাজার এবং ৩৭হাজার ৩০একর অধিগ্রহণ সম্পর্কিত তথ্য আপডেট করা হয়েছে। এই প্রসঙ্গে ভূমি সচিব জানান প্রায় ৮৫ শতাংশ ডাটা হালনাগাদ করা হয়েছে।

এই তথ্য সারা দেশের এসি ল্যান্ড, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ গুরুত্বপূৰ্ণ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ব্যবহার করতে পারছেন। ২৪ ঘণ্টার আপডেট, পুরো সপ্তাহের তথ্য, এমনকি মাসভিত্তিক হিসেব করে উপজেলা, জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের বিস্তারিত ভূমির তথ্য এক ক্লিকে জানা যাচ্ছে। একই সাথে এসব সরকারি ভূ-সম্পদ ইজারা দেওয়ার সিস্টেমও তৈরি করা হচ্ছে। ফলে সংশ্লিষ্ট প্রকৃত পেশাজীবী ও ব্যবসায়ীদের কাছে স্বচ্ছ ও দক্ষতার সাথে সরকারি সম্পদ ইজারা দেওয়া সম্ভব হচ্ছে। ইতোমধ্যে জলমহাল আবেদন সিস্টেম চালু করা হয়েছে।

এছাড়া, অবৈধ দখল থেকে সরকারি সম্পদ উদ্ধারের হার বৃদ্ধি এবং ভূমি সংক্রান্ত দালাল ও জালিয়াত চক্রের দৌরাত্ম্য হ্রাস পাওয়া সহ এ উদ্যোগের ফলে দেশে বিভিন্ন উৎস থেকে রাজস্ব আদায়ের হার উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

‘ভূমি তথ্য ব্যাংক’ স্থাপনের ফলে একদিকে যেমন ভূমি উন্নয়ন কর আদায়, সরকারি ও খাসজমি রক্ষা, অর্পিত সম্পত্তির সঠিক ব্যবস্থাপনা এবং দক্ষতার সাথে সরকারি সম্পত্তি সংক্রান্ত মামলা পরিচালনার মাধ্যমে সরকারি স্বার্থ রক্ষা করা সম্ভব হচ্ছে, অন্যদিকে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমিসেবার নিশ্চয়তা দান করে সরকারের জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক হচ্ছে।

প্রসঙ্গত, ভূমি মন্ত্রণালয় কাজের স্বীকৃতি সরূপ ইতঃপূর্বে ই-নামজারি ব্যবস্থার জন্য মর্যাদাপূর্ণ ‘ইউনাইটেড ন্যাশনস পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর ব্যবস্থার জন্য জাতিসংঘের অধীনস্থ আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের সম্মানজনক উইসিস প্রাইজ অর্জন করেছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জমকালো আয়োজনে ভিওডি বাংলার দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন
কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিকায়নে এডিবির ১৮০ মিলিয়ন ডলারের প্রকল্প : ইউজিসি
টেকসই উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা আরও জোরদারের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
প্রধানমন্ত্রী এখনও নির্যাতনের স্মৃতিচিহ্ন বয়ে বেড়াচ্ছেন : আতিকুর রহমান রুমন

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নাটোরে কলেজছাত্রীকে ধর্ষণের মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড

টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিতে জননিরাপত্তা বিভাগের সচিবের শ্রদ্ধা

মার্কিন দূতের সঙ্গে আওয়ামী লীগ-বিএনপি-জাপার বৈঠক: নির্বাচন ও ভিসানীতি নিয়ে আলোচনা

কোরবানির পশুর বর্জ্য সুষ্ঠুভাবে অপসারণে পরিবেশ মন্ত্রণালয়ের আহবান

দেশে একদিনে করোনায় ১৯ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১২৩৪

ঝিনাইদহে মীর সিমেন্টের রিটেইল মিট প্রোগ্রাম অনুষ্ঠিত

শেখ হাসিনার নেতৃত্বে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ : তথ্য প্রতিমন্ত্রী

আলেশা কার্ড এবং প্লাটিনাম হোটেলে এর মধ্যে চুক্তি স্বাক্ষর

ওয়ারীতে কুপিয়ে হাতের কব্জি বিচ্ছিন্নের ঘটনায় ৪ জন গ্রেফতার

বিএসএমএমইউ’র অনকোলোজি বিভাগকে দেশে ক্যান্সার রোগীদের স্ক্রিনিং করার দায়িত্ব নিতে হবে : উপাচার্য