300X70
বৃহস্পতিবার , ৮ জুন ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভারনমেন্টাল রিসার্চের বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ৮, ২০২৩ ১:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ‘সলিউশন টু প্লাস্টিক পলিউশন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে সম্প্রতি বিশ্ব পরিবেশ দিবস ২০২৩ উদযাপন করেছে ব্র্যাক ইউনিভার্সিটির সেন্টার ফর ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (সিথ্রিইআর)। পৃথিবীকে রক্ষার জন্য পরিবেশ বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং ইতিবাচক পদক্ষেপসমূহকে অনুপ্রাণিত করাই ছিল এই অনুষ্ঠানের লক্ষ্য। লঙ্কান এলায়েন্স ফাইনান্স লিমিটেড এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষতা করেছে।

ব্র্যাক ইউনিভার্সিটির সিথ্রিইআর এর কো-অর্ডিনেটর শামীম আরা নিপার উদ্বোধনী বক্তব্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠান শুরু হয়। এই বছরের পরিবেশ দিবসের প্রতিপাদ্যকে প্লাস্টিক দূষণের ঐতিহাসিক পটভূমির সাথে সামঞ্জস্য করে আলোচনা করেন তিনি।

প্লাস্টিক দূষণ এবং প্লাস্টিক দূষণ কমাতে বিশ্বব্যাপী গৃহীত কৌশলসমূহের বিষয়ে একটি সামগ্রিক চিত্র তুলে ধরেন ব্র্যাক ইউনিভার্সিটির সিথ্রিইআর এর ডিজাস্টার ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মুমতাহিনা রহমান। ব্র্যাক ইউনিভার্সিটিতে অধ্যয়নরত ভুটানের শিক্ষার্থীবৃন্দ তাদের দেশের প্রেক্ষাপটে প্লাস্টিক দূষণকে প্রতিহত করার কৌশলসমূহ এবং ভুটানের অভিযাত্রা সম্পর্কে আলোচনা করেন।

ব্র্যাক ইউনিভার্সিটির প্রফেসর এমিরেটাস এবং সিথ্রিইআর এর অ্যাডভাইজার প্রফেসর আইনুন নিশাতের সভাপতিত্বে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এই আলোচনায় অংশ নিয়ে প্লাস্টিক বর্জ্য সংগ্রহে বিভিন্ন ধরনের বিন বসানোর মাধ্যমে ব্র্যাক ইউনিভার্সিটি ক্যাম্পাসে প্লাস্টিকের ব্যবহার কমানো এবং এর সঠিক ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি মাইলফলক সৃষ্টির ঘোষণা দেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। প্লাস্টিক বর্জ্য পুনঃব্যবহার এবং এর পুনঃ উৎপাদনে স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতার বিষয়েও আলোচনা করেন তিনি।

সামুদ্রিক প্রতিবেশে আসা প্লাস্টিক প্রথমে ম্যাক্রো প্লাস্টিক এরপর মেসো প্লাস্টিক এবং সবশেষে এটি মাইক্রো প্লাস্টিক দূষণে পরিণত হয় বলে উল্লেখ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুগোল এবং পরিবেশ বিভাগের প্রফেসর এবং চেয়ারপারসন শাহেদুর রশিদ। পরিবেশ রক্ষায় আমাদের জাতীয় নীতির বাস্তবায়ন করতে হবে বলে পরামর্শ প্রদান করেন এবং এই জন্য সরকারের উর্ধ্বতন কতৃপক্ষের সহযোগিতা দরকার বলে মনে করেন তিনি।

পোড়া প্লাস্টিককে অত্যন্ত বিষাক্ত বলে মন্তব্য করেন স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স এর ডিন এবং চেয়ারপারসন ড. আহমেদ কামরুজ্জামান। তিনি বলেন, ‘প্লাস্টিক দূষণের কারণে পৃথিবী, মাটি, পানিসহ সবকিছুই হুমকির মুখে রয়েছে।’

প্রথম আলোর বিশেষ প্রতিনিধি গোলাম ইফতেখার মাহমুদ বলেন, ‘অনেক আগে থেকেই আমাদের সরকার প্লাস্টিকের পরিবর্তের পাটজাত পণ্য ব্যবহারে উদ্বুদ্ধ করছে কিন্তু এখনো এটি বাস্তবে পরিণত হয় নি।’ ২০০২ সাল থেকেই বাংলাদেশ প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করে। তিনি বলেন, ‘এর সঠিক বাস্তবায়ন এখন পর্যন্ত হয়নি।’

ইন্টারগর্ভনমেন্টাল নেগোশিয়েটিং কমিটি (আইএনসি) এর সেশন-২ এ অংশগ্রহণের অভিজ্ঞতা শেয়ার করেন ইউএনইপি এর অফিসিয়াল ইয়ুথ কনস্টিটিউয়েন্সি এর গ্লোবাল কো-অর্ডিনেটর জুহায়ের আহমেদ কৌশিক। আর্টিস্টিক কমিউনিকেশন এর ক্রিয়েটিভ হেড এবং জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারি মম প্যানেল এই আলোচনায় অংশ নেন। পরিবেশ রক্ষায় সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহ ব্যবহারের মাধ্যমে মানুষের মধ্যে সচেতনতা তৈরি এবং আমাদের যুব সমাজকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান তারা।

বিশ্ব পরিবেশ দিবসের এই আয়োজনে ফটোগ্রাফি, পোস্টার প্রদর্শনী এবং বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয় এবং মিলিটারি ইন্সটিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর শিক্ষার্থীবৃন্দ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও সেনাবাহিনীর মধ্যে সমঝোতা স্বাক্ষর

দুই লাখের বেশি মামলা নিষ্পত্তি করেছে গ্রাম আদালত : স্থানীয় সরকার মন্ত্রী

কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে পদ্মা ব্যাংকের রোড শো

শহিদ আহসান উল্লাহ মাস্টারের সমাধিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শ্রদ্ধা

সাম্প্রদায়িক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে  ওবায়দুল কাদেরর বিবৃতি প্রদান

বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন খালেদা জিয়া

৩৪৭টি চোরাচালানকৃত মোবাইল ফোনসহ চোরাকারবারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে ডিবি

শিবচরে দুর্ঘটনার স্পিডবোটের সেই চালক ইয়াবা ও গাঁজায় আসক্ত ছিলেন

দেশের ১১ কোটি মানুষ ইন্টারনেটের সাথে সংযুক্ত’