300X70
মঙ্গলবার , ২১ মার্চ ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্র্যাক ইউনিভার্সিটির ১৫তম সমাবর্তন অনুষ্ঠিত

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মার্চ ২১, ২০২৩ ১:৫৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ব্র্যাক ইউনিভার্সিটির ১৫তম সমাবর্তন ২০ মার্চ ২০২৩ বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এবারের সমাবর্তনে ৪৮৮৯ জন শিক্ষার্থী সনদ লাভ করেছেন এবং ৩১ জন শিক্ষার্থী বিভিন্ন ক্যাটাগরিতে স্বর্ণপদক লাভ করেছেন।

সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্র্যাজুয়েটদের মধ্যে চ্যান্সেলর স্বর্ণপদক বিতরণ করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর স্বর্ণপদক বিতরণ করেন ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ। এবারের সমাবর্তন বক্তা ছিলেন মেডট্রনিক এর সাবেক চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ওমর ইশরাক।

ব্র্যাক ইউনিভার্সিটির ১৫তম সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান শিক্ষামন্ত্রী। গ্র্যাজুয়েটদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা চাই আমাদের শিক্ষার্থীরা জ্ঞান বিজ্ঞানে অগ্রগামী হবে, চিন্তা চেতনায় প্রগতিশীল হবে। সততা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ, শরীর মনে সুস্থ এবং কর্মে উদ্যমী মানুষ হবে।’

উচ্চশিক্ষায় ব্র্যাক ইউনিভার্সিটির গৃহীত বিভিন্ন পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘২০০১ সালে প্রতিষ্ঠার পর থেকে, ব্র্যাক ইউনিভার্সিটি মানসম্পন্ন শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ গ্র্যাজুয়েট তৈরি করে আসছে। এই বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ বাংলাদেশ এবং বিশ্বের জন্য যোগ্য নেতৃত্ব তৈরি করতে একটি বিশ্ববিদ্যালয় তৈরি করতে চেয়েছিলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয় দক্ষতার সাথে সেই কাজটি করে চলেছে।’

ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, আমরা আশা করি আমাদের গ্র্যাজুয়েটরা হবে প্রাণশক্তিতে ভরপুর কারণ তারা এমন শিক্ষায় শিক্ষিত যা সমসাময়িক সমস্যার সমাধানে নিবেদিত এবং গ্লোবাল সাউথের কণ্ঠস্বরকে উচ্চকিত করে গ্র্যাজুয়েটদেরকে জ্ঞানী এবং যোগ্য করে গড়ে তুলতে সচেষ্ট, যা তাদেরকে সততার ও নৈতিকতার সাথে তাদের পেশাগত জীবনকে পরিচালনা করতে সহায়তা করবে। তিনি আশাপ্রকাশ করেন যে, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শেখা সহানুভূতিশীলতার চর্চা করে শিক্ষার্থীরা অন্যদের মাঝে আশার আলো জালতে সক্ষম হবে। তিনি আরো বলেন যে, আগামী ৫০ বছরে আরো অনেক নতুন গন্তব্য অতিক্রম করে শিক্ষাথীরা বাংলাদেশকে অগ্রণী করে তুলতে সক্ষম হবে।

সমাবর্তনে অংশ নেওয়া গ্র্যাজুয়েটদেরকে তাদের কৃতিত্বের জন্য অভিনন্দন জানান ব্র্যাক ইউনিভার্সিটির প্রো ভাইস-চ্যান্সেলর এবং ভারপ্রাপ্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ। তিনি বলেন, ‘একটি ভবিষ্যৎমুখী প্রতিষ্ঠান হিসাবে, ব্র্যাক ইউনিভার্সিটির লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের মাঝে সহানুভূতি, সৃজনশীলতা এবং শিল্পোদ্যোগের উন্মেষে সহায়তা করা যাতে তারা ব্যাপক সামাজিক পরিবর্তন সত্ত্বেও সফল হতে পারে এবং আগামী নেতৃত্ব হিসাবে নিজেদের গড়ে তুলতে পারে। এটা এদেশের বর্তমান এবং ভবিষ্যতের সরকারকে, সেই সাথে ব্যবসা- বানিজ্য এবং সামাজিক উদ্যোগের বিকাশে সহায়তা করবে।’

সমাবর্তন বক্তা ওমর ইশরাক শিক্ষার্থীদেরকে জীবনের লক্ষ্য খুজে পেতে সচেষ্ট হতে আহবান করেন এবং এমন উদ্দেশ্য নির্ধারণ করতে বলেন যা ইতিবাচক পরিবর্তনে অবদান রাখতে পারে। তিনি বলেন, দীর্ঘমেয়াদী লক্ষ্য পার্থক্য গড়ে দেয় এবং গ্র্যাজুয়েটদের উচিত জীবনের লক্ষ্য অর্জন করা সেই সাথে সারাজীবন শেখার প্রতি নিবেদিত থাকা, নিত্যনতুন জ্ঞানসম্পর্কে অবহিত থাকা এবং জীবনের চ্যালেঞ্জগুলির সাথে মানিয়ে নেওয়া।

তিনি আরো বলেন যে, বাংলাদেশের রয়েছে সম্ভাবনাময় বাজার এবং শিক্ষার্থীদের উচিত তাদের ধারণাগুলো প্রথমে দেশে প্রয়োগ করা যাতে করে উৎপাদন বাড়ানোর মাধ্যমে খরচ কমানো সম্ভব হয়। সেই সাথে তিনি আরো বলেন ইংরেজি হলো আন্তর্জাতিক ব্যবসার ভাষা এবং আমাদের গ্র্যাজুয়েটদের উচিত এই ভাষায় তাদের দক্ষতাকে নিজেদের সুবিধায় ব্যবহার করা।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

দেশের ই-স্পোর্টস ইন্ডাস্ট্রিতে প্রবৃদ্ধি ও উন্নয়নের অমিত সম্ভাবনা

খুলনায় স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

বন্যার পূর্বাভাস জানা যাবে ৩ দিন আগে 

ডিজেল চালিত বাস ও মিনিবাসের সর্বোচ্চ ভাড়া পুনর্নির্ধারণ

নিম্নমানের ইরানি বিটুমিন কুড়িগ্রাম সড়কে 

পশুবাহী স্পেশাল ট্রেন চালু হচ্ছে আজ

দেশের অলিম্পিক দলের স্বপ্ন পূরণের সহযোগী দারাজ

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল শুরু

সিংড়ায় মাটি চাপায় শ্রমিক নিহত

ট্রেনে অর্ধেক যাত্রী পরিবহনের সিদ্ধান্ত শিগগির