300X70
রবিবার , ১ সেপ্টেম্বর ২০২৪ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে মুঘল ইতিহাস নিয়ে রচিত বই ‘বাদশাহ নামদার’ এবং ‘মসনদ’ নিয়ে আলোচনা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
সেপ্টেম্বর ১, ২০২৪ ১২:৩২ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন নিউজ : ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফে চুয়াডাঙ্গা ও ঢাকা সম্প্রতি হুমায়ূন আহমেদ ও মোস্তাক শরীফের ঐতিহাসিক পটভূমির ওপর লিখিত উপন্যাস ‘বাদশাহ নামদার’ এবং ‘মসনদ’ নিয়ে আলোচনা করেছে।

এই উপন্যাস দুটি পড়ার মাধ্যমে রিডিং ক্যাফের সদস্যরা গত একমাস ধরে মুঘল ইতিহাস এবং মুঘল শাসকদের বিভিন্ন অজানা বিষয় সম্পর্কে জেনেছেন।
‘বাদশা নামদার’ হুমায়ূন আহমেদের মুঘল সম্রাট বাবর এবং তাঁর ছেলে হুমায়ুনের অতি আবেগপ্রবণ ব্যক্তিত্বের ওপর লিখিত একটি জনপ্রিয় উপন্যাস। বাবর সবসময় ভয়ে থাকতেন এই ভেবে যে, হুমায়ুনের মানসিক দুর্বলতাই তাঁর শত্রুপক্ষের প্রধান লক্ষ্যবস্ত হতে পারে।

এমনকি এটিই তাঁর পতনের কারণ হতে পারে। তাই হুমায়ুনকে দৃঢ়চিত্তের
মানুষ হিসেবে তৈরি করার জন্য বাবর রাজ্যের সমস্ত সম্পদ হুমায়ুনের হাতে তুলে দেন। কিন্তু, পরেরদিনই হুমায়ুন সবাইকে হতবাক করে দিয়ে তাঁর সেনাবাহিনীসহ সমস্ত সম্পদ নিয়ে পালিয়ে যান।

মুঘল সাম্রাজ্যের সবচেয়ে রহস্যময় সম্রাট হুমায়ুনের এই কাহিনিটিই কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের ‘বাদশাহ নামদার’ উপন্যাসে ফুটে উঠেছে।

২৫ আগস্ট ২০২৪ ব্যাংকের চুয়াডাঙ্গা শাখায় আলোচনাটি অনুষ্ঠিত হয়।
অন্যদিকে ঢাকার রিডিং ক্যাফেতে আলোচনা হয় মুঘল সম্রাট জাহাঙ্গীরের তৃতীয় পুত্র শাহজাহানের জীবনীর ওপর রচিত বই ‘মসনদ’ নিয়ে।

শাহজাহান ১৬২৮ সালে মুঘল সিংহাসনে আরোহণ করেন। এই উপন্যাসে ফুটে উঠেছে প্রিয়তমা স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুর পর শাহজাহানের মানসিক অবস্থা। এখান থেকেই শাহজাহান তাঁর প্রিয়তম স্ত্রীর স্মৃতি অমর করে রাখতে তাজমহলের মতো আশ্চর্য স্মৃতিস্তম্ভ নির্মাণের সিদ্ধান্ত নেন।

এই উপন্যাসটি ১৭ শতকে তৎকালীন ভারতে বিদ্যমান অসাধারণ একটি চিত্রনাট্য তুলে ধরেছে, যেখানে উপস্থিত ছিল প্রেম, উচ্চাকাঙ্ক্ষা এবং ক্ষমতার জন্য পরিবারের সদস্যদের মধ্যে সংঘটিত লড়াই।

১৯ আগস্ট ২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত ঢাকার রিডিং ক্যাফের সাহিত্য আড্ডায় ‘মসনদ’-এর লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোশ্তাক শরীফ উপস্থিত ছিলেন।

তিনি রিডিং ক্যাফের আলোচকদের সাথে আলোচনায় যুক্ত হন এবং মুঘল সাম্রাজ্য নিয়ে তাঁদের মনে থাকা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। ব্র্যাক ব্যাংকের এই পড়ার সংস্কৃতির ব্যাপক প্রশংসার পাশাপাশি প্রতিষ্ঠানটির কর্মীদের সাহিত্য নিয়ে গভীর চিন্তাভাবনারও প্রশংসা করেন তিনি।

সেপ্টেম্বরে ব্র্যাক ব্যাংক চুয়াডাঙ্গা রিডিং ক্যাফে হুমায়ূন আহমেদের ‘নন্দিত নরকে’ এবং ঢাকা রিডিং ক্যাফে মোহাম্মদ নাজিম উদ্দিনের ‘কেউ কেউ কথা রাখে’ নিয়ে আলোচনা করবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
গ্রাহকের অর্থ উত্তোলনে বাধা নেই, স্বাভাবিক হচ্ছে সম্মিলিত ইসলামী ব্যাংক
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

নওগাঁয় বিজ্ঞাপনের ভিড়ে গাছগুলো জীবমৃত্যুর অবস্থায় পরিণত হয়েছে ব্যানার গাছে

রংপুরে প্রধানমন্ত্রীর জনসভা হবে জনসমুদ্র, বিএনপির অশান্তি সৃষ্টি দমন জনগণকে সাথে নিয়ে : তথ্যমন্ত্রী

দেশের মেধাবী তরুণ প্রজন্মের জন্য তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন দিগন্ত : আইসিটি প্রতিমন্ত্রী

বাজার কারসাজির বিরুদ্ধে ইশতেহার অনুযায়ী কঠোর ব্যবস্থা নেবে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

মহেশপুর সীমান্তে ৪০টি স্বর্ণের বারসহ ২ জন পাচারকারী আটক

যাত্রাবাড়ীতে সাড়ে ১১ লক্ষ টাকার মাদকসহ ১ জন গ্রেফতার

হজযাত্রীদের হয়রানি করলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে: প্রধানমন্ত্রী

মেঘনা সুগার রিফাইনারী কারখানা ও গোডাউনে আগুন

এভিয়েশন শিল্পের উন্নয়ন অংশীদার হতে আগ্রহী রাশিয়া

সাংবাদিক, কলামিস্ট নির্মল সেনের ৮ম মৃত্যুবার্ষিকী আজ