300X70
বুধবার , ১৭ নভেম্বর ২০২১ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ভিকারুননিসার অধ্যক্ষ কামরুন নাহারের পদত্যাগ দাবি

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৭, ২০২১ ৩:৫৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : সরকারের নির্দেশনা উপেক্ষা করে নানাখাতে অতিরিক্ত ফি আদায়, অস্বচ্ছল শিক্ষার্থীদের বেতন মওকুফ না করাসহ বিভিন্ন অনিয়ম, দুর্নীতির অভিযোগ এবং অধ্যক্ষ কামরুন নাহারের অদক্ষতা ও স্বেচ্ছাচারিতার প্রতিবাদ জানিয়েছেন ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সাধারণ অভিভাবকরা। পাশাপাশি অধ্যক্ষের পদত্যাগও দাবি করা হয়েছে। আজ বুধবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব প্রতিবাদ ও দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন অভিভাবক নেতা আনিসুর রহমান আনিস। এসময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌসুমী অহিদ, হারুন অর রশিদ, হাসান রহমান ও কাওসার মাহমুদ প্রমুখ।

লিখিত বক্তব্যে বলা হয়, ২০২০ সালের ১৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা আধিদপ্তর (মাউশি) টিউশন ফি ছাড়া কোনো ফি ধার্য না করার নির্দেশ দিয়েছে এবং ২০২০ সালে যাদের কাছ থেকে অতিরিক্ত ফি আদায় করা হয়েছে তা ফেরত দিতে বা পরবর্তী বেতনের সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। অথচ ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার তা অমান্য করেছেন।

অধিকন্তু ২০২১ সালের ৩ হাজার টাকা করে সেশন চার্জ আদায় করেছেন সরকারি আদেশ অমান্য করে। এটি একটি শাস্তিযোগ্য অপরাধও বটে। তাই আমরা এ অধ্যক্ষের পদত্যাগ দাবি করছি।’ এছাড়াও সেশন চার্জের নামে অতিরিক্ত ফি আদায়, করোনাকালে ক্ষতিগ্রস্ত অভিভাবকদের সন্তানদের টিউশন ফি মাফ না করা, টিউশন ফি না দিলে পরবর্তী ক্লাশে উত্তীর্ণ না করার জন্য ছাত্রীদের মানসিকভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ করেন আনিসুর রহমান আনিস।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রতি শুক্র ও শনিবার কর্মচারীদের স্বাস্থ্যঝুঁকিতে ফেলে সরকারি ও বেসরকারি সংস্থার বিভিন্ন ধরনের নির্বাচনি বা নিয়োগ পরীক্ষা উপলক্ষে প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষ ভাড়া দিয়ে লাখ লাখ টাকা আয় করা হচ্ছে। এই সমস্ত নির্বাচনী পরীক্ষায় শিক্ষক, পরিদর্শক ও কর্মচারী যথাসম্ভব কম সংখ্যায় নিয়োগ করতে বাধ্য করেন এবং তাদেরকে সম্মানী বাবদ কম টাকা দিয়ে বিরাট অংকের উদ্বৃত্ত টাকা তিনি নিজে আত্মসাৎ করে, যার পরিমান পরীক্ষা প্রতি প্রায় এক লক্ষ থেকে এক লক্ষ বিশ হাজার টাকা।

প্রতি পরীক্ষায় প্রয়োজনীয় সংখ্যক শিক্ষকের অর্ধেক এবং এক চতুর্থাংশ সংখ্যক কর্মচারী নিয়োজিত করে তাদের উপর অধিকতর শারীরিক ও মানসিক চাপে রাখা হচ্ছে।

এই প্রক্রিয়ায় অধ্যক্ষ বেছে নিয়েছেন মূল দিবা শাখা প্রধান শাহ আলমকে। যিনি প্রতি পরীক্ষায় ২২ থেকে ২৫ হাজার টাকা করে নিচ্ছেন। প্রতি ডিউটিতে শিক্ষক ও কর্মচারীদের সম্মানী যথাক্রমে ১০০০ টাকা এবং ৪০০ টাকা মাত্র। যার ফলে শিক্ষক ও কর্মচারীদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। শাখাপ্রধান হিসেবে মেয়াদ তিন বছর হলেও শাহ আলম প্রায় চার বছর ধরে অবৈধভাবে দায়িত্ব পালন করছেন।

আরও বলা হয়, অধ্যক্ষের এই আত্মসাতের ব্যাপারে সহায়তা করছেন অবসরে যাওয়া অধ্যক্ষের পিএ দিলরুবা খাতুন।

অবসরে যাওয়ার পরও দিলরুবা বিনা বেতনে প্রতিদিন অফিস চালিয়ে যাচ্ছেন শুধুমাত্র অধ্যক্ষের সকল অনৈতিক কার্যকলাপ গোপন ও আড়াল রাখার জন্য।

অভিযোগে আরও বলা হয়, পরিচালনা পর্ষদের সভায় স্কুলের বেইজমেন্টে গাড়ি পার্কিং এর সঠিক হিসাব পরিচালনার জন্য প্রি-পেইড কার্ড সিস্টেম চালু করার সিদ্ধান্ত হয়। কিন্তু এই সিদ্ধান্ত অমান্য করে অধ্যক্ষ তার নিজের ইচ্ছেমত স্কুলের স্টাফদেরকে দিয়ে বেইজমেন্টে পার্কিং দৈনিক ভাড়া দিচ্ছেন। ফলে আর্থিক অস্বচ্ছতা প্রতীয়মান হচ্ছে।

অধ্যক্ষ অধিকাংশ অভিভাবকদের সাক্ষাৎ দিচ্ছেন না। বেতন মওকুফের বিষয়ে কোনো অভিভাবক তার সঙ্গে দেখা করলে তিনি অসৌজন্য আচরণ ও দুর্ব্যবহার করেন। এছাড়া তিনি স্কুল খোলা থেকে ছুটি পর্যন্ত কখনই অফিস করেন না। যা সিসি টিভি ফুটেজ দেখলেই প্রমানিত হয়।

ধর্ম অবমাননার অভিযোগে স্কুলের শিক্ষক জগদীশ চন্দ্র পালকে হাই কোর্টের আদেশে অপসারণ করা হলেও তাকে স্বপদে বহাল রাখারও অভিযোগ আনা হয় কামরুন নাহারের বিরুদ্ধে।

অধ্যক্ষ কামরুন নাহারের এসব অনিয়ম দুর্নীতি, স্বেচ্ছাচারিতা ও অব্যবস্থাপনায় প্রতিষ্ঠানটির শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। অতীতে তার অশ্রাব্য ও ভয়ংকর অডিও ভাইরাল হওয়ায় দেশ-বিদেশে আমাদের ভাবমূর্তি ও সুনাম অনেকাংশে ক্ষুন্ন হয়েছে। আমরা এসব অনিয়ম ও অব্যবস্থাপনার অবসান করে স্কুলে শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আলী রীয়াজ

‘জুলাই জাতীয় সনদ ২০২৫’-এর অঙ্গীকারনামার ৫ম দফার সংশোধন : অধ্যাপক আলী রীয়াজ

মিরপুরে পুলিশের অভিযানে ইয়াবা-নগদ টাকাসহ কারবারি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে অবৈধ মোবাইলসহ ৭ চোরাকারবারি গ্রেফতার

ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি আজ

ছয় মাসের সন্তানকে বিক্রি করে দিলেন বাবা, অতঃপর…

সাইবার সন্ত্রাস রোধে সরকারের সাহসী উদ্যোগ

বাংলাদেশে একটি গুণগত মানসম্পন্ন উন্নত আধুনিক চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে : সমাজকল্যাণ মন্ত্রী

“বিকাশ : বাংলাদেশ’স এমএফএস স্টোরি” ও “বিকাশ অ্যাপ, এ হাউজহোল্ড টুল”

সকলের জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ : খাদ্যমন্ত্রী

বেনাপোল ভবারবেড় গ্রামে র‌্যাবের অভিযান ভারতীয় গাঁজাসহ গ্রেফতার-১