300X70
সোমবার , ৯ মে ২০২২ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, হাসপাতাল বন্ধের নির্দেশ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৯, ২০২২ ১১:২৮ অপরাহ্ণ

এস এম আলমগীর কবির, নড়াইল : ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর ঘটনাসহ নানা অভিযোগে নড়াইলের কালিয়ায় বড়দিয়া বাজারে হাজী খান রওশন আলী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামের অনুমোদনহীন বেসরকারি হাসপাতালের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

আজ সোমবার (৯ মে) এই নির্দেশ দিয়েছেন কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ও গঠিত তদন্ত কমিটির প্রধান ডা. কাজল মল্লিক। তিনি গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (৬ মে) দুপুরে ভূয়া ডাক্তার দিয়ে অপারেশন করানোয় অনুমোদনহীন ওই বেসরকারি হাসপাতালে উপজেলার নড়াগাতি থানার পেচিডুমুরিয়া গ্রামের চৌকিদার আকবর হোসেন মোল্যার মেয়ে শিউলী বেগম (২৫) নামের এক প্রসূতির ভূল চিকিৎসায় গর্ভের সন্তানসহ মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে।

সেই ঘটনায় একাধিক গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরপর নড়াইলের সিভিল সার্জন ডা. নাছিমা আকতার কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজল মল্লিককে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। গঠিত কমিটিকে চার কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেছেন।
এরই প্রেক্ষিতে রোববার (৮ মে) সারাদিন তদন্ত কমিটির প্রধান টিএইচও ডা. কাজল মল্লিকের নেতৃত্বে ডা. আব্দুল গনি (জনি) ও ডা. সুজয় রায়সহ তিন সদস্যের একটি দল হাসপাতাল পরিদর্শন করেন। তদন্ত দলটি পরিদর্শনে গিয়ে দেখতে পায় কোনো রকম অনুমোদন ছাড়াই হাসপাতালটির কার্যক্রম চালানো হচ্ছে।

পরিদর্শন শেষে এবং ক্ষতিগ্রস্ত জিন্নাত আলীর (নিহতের স্বামী) বাড়িতে গিয়ে তার জবানবন্দি গ্রহণসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জনস্বার্থে হাসপাতালটির কার্যক্রম বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে সূত্র জানায়।

তদন্ত কমিটির প্রধান কালিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলেন ডা. কাজল মল্লিক বলেন, ‘হাজী খান রওশন আলী হাসপাতালের বিরুদ্ধে কতিথ ডাক্তার দিয়ে অপারেশন করানোয় ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর বিষয়ে সিভিল সার্জনের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠিত হয়। তদন্তে জানতে পারি, অনুমোদনহীন ওই হাসপাতালে নিয়মিত কোন চিকিৎসক বা সেবিকা থাকার প্রমাণ মেলেনি।

একটি ক্লিনিক বা বেসরকারী হাসপাতাল পরিচালনার জন্য যে সকল শর্তাবলী বা যোগ্যতা থাকার প্রয়োজন সেখানে তার কোনটিই পাওয়া যায়নি। ক্লিনিক বা হাসপাতালটিতে মালিক পক্ষের কোন লোকজন পলাতক থাকায় কথিত চিকিৎসকের পরিচয় জানা যায়নি। সেখানে রক্ষিত চিকিৎসকদের বিলবোর্ডে যাদের নাম রয়েছে তারা কোন ধরনের চিকিৎসক তা জানা যায়নি।

অধিক মুনাফার লোভে হাতুড়ে ডাক্তার দিয়ে একটি প্রাইভেট হাসপাতালে সিজারিয়ানের মত গুরুত্বপূর্ণ অপারেশন মোটেই আইনসিদ্ধ নয়। তাই স্বাস্থ্য সেবার অনুপযোগী ওই অনুমোদনহীন হাসপাতালটির সকল ধরণের কার্যক্রম বন্ধের নির্দেশনা দেয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

বিষয়টি কালিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ওসি নড়াগাতী থানাকেও চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। কথিত চিকিৎসকের ভুলে একজন প্রসূতি মায়ের ও তাঁর গর্ভের অনাগত সন্তানের মৃত্যুতে তিনি দুঃখ প্রকাশ করেন।’

প্রসঙ্গত, সিজারিয়ানের জন্য পূর্ব নির্ধারিত দিনে ১৫ হাজার টাকার চুক্তিতে শুক্রবার সকাল নয়টার দিকে ওই হাসপাতালে ভর্তি হন শিউলী বেগম। গোপালগঞ্জ থেকে আসা কতিথ সার্জন শরিফুল ইসলাম শিউলী বেগমের সিজারিয়ান অস্ত্রপচার করার জন্য অপারেশন থিয়েটারে (ওটি) নিয়ে যায়।

অস্ত্রপচারের পূর্বে চিকিৎসক প্রসূতিকে অচেতন করার জন্য একটি ইনজেকশন পুশ করার সঙ্গে সঙ্গে অপারেশন থিয়েটারেই রোগীর মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ আইনি ঝামেলা এড়াতে সাড়ে তিন লাখ টাকায় নিহতের পরিবারের সঙ্গে সমঝোতা করার পর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করা হয়েছে বলে জানা গেছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

আমরা দেশে স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করেছি : প্রধানমন্ত্রী

শহীদ বুদ্ধিজীবী দিবস আজ

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের ফল আজ

২৪-২৯ এপ্রিল প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরে ৫ দলিল স্বাক্ষর ও বহুমুখী সহযোগিতার সম্ভাবনা : পররাষ্ট্রমন্ত্রী

শাহেনুর মিয়া দায়িত্ব পেলেন প্রধান তথ্য কর্মকর্তার

উদ্যোক্তারাই দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রগতির কান্ডারী : স্থানীয় সরকার মন্ত্রী

বাঙালির সব অর্জন এসেছে আওয়ামী লীগের নেতৃত্বে : তথ্যমন্ত্রী

অবিলম্বে পদক্ষেপ না নিলে জলবায়ু পরিবর্তনে বিপর্যয় বাড়তেই থাকবে: মেয়র আতিক

বিক্রয় চালু করলো হোয়াটসঅ্যাপ অপশন

হজে গিয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু