300X70
রবিবার , ১৮ জুন ২০২৩ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ভূমি মন্ত্রণালয়ের সার্ভেয়ার নিয়োগ পরীক্ষায় ৮৩ জন উত্তীর্ণ

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জুন ১৮, ২০২৩ ৮:০১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ২৮১ জন সার্ভেয়ার (গ্রেড ১৪) পদের জন্য নিয়োগ পরীক্ষায় চূড়ান্তভাবে ৮৩ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। আজ সার্ভেয়ার নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ চাকরি প্রার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে ভূমি মন্ত্রণালয়ের দাপ্তরিক ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল দেখতে  Result_for_Survay (1)  ক্লিক করুন।

গত ৩১ জানুয়ারি ২০২৩ তারিখ ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগে ২৮১ জন সার্ভেয়ার (গ্রেড ১৪) পদের জন্য (শূন্য পদে) নিয়োগ বিজ্ঞপ্তি দেয় ভূমি মন্ত্রণালয়। ২ জুন ২০২৩ অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ১৪১৪ জন চাকরি প্রার্থী অংশগ্রহণ করেন এবং ২২০ জন উত্তীর্ণ হন। উত্তীর্ণ প্রার্থীদের গত ৮ থেকে ১৩ তারিখ পর্যন্ত – ৪দিন ব্যাপী মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। মৌখিক পরীক্ষায় প্রক্সি জালিয়াতি, অন্যান্য অসদুপায় ও অনুত্তীর্ণ হবার কারণে বাদ পড়েন ৬৭ জন।

সংশ্লিষ্ট গ্রেডের পদে জেলা কোটা তথা জেলাওয়ারী পদ বিতরণের শতকরা হারের বাধ্যবাধকতা থাকায় ৫০টি জেলার পদে এক জেলার জন্য প্রযোজ্য পদে অন্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিয়োগ প্রদান করা সম্ভব না হওয়ায় বাকি ৭০টি পদ ফাঁকা থাকে।

উল্লেখ্য, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের শূন্য পদ পূরণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কিছু প্রশাসনিক জটিলতা নিষ্পত্তি করে এই সার্ভেয়ার পদে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা হয়। শীঘ্রই ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা (প্রাক্তন তহশিলদার) পদে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে বলে আশা করা যাচ্ছে। পদোন্নতির শর্ত পূরণ করে এবং শূন্য পদ থাকা সাপেক্ষে ব্যবস্থাপনা বিভাগের সার্ভেয়ার পদ থেকে ১০ম গ্রেডের কানুনগো পদে পদোন্নতির সুযোগ রয়েছে।

সার্ভেয়ার সংশ্লিষ্ট নিয়োগ বিজ্ঞপ্তিতে জাতীয় বেতনস্কেল, ২০১৫-এর ১৪তম গ্রেডভুক্ত, বেতনস্কেল ১০,২০০-২৪,৬৮০ এই সার্ভেয়ার পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে বলা হয়েছিল – ‘কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীন সার্ভে ইন্সটিটিউট হইতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) পরীক্ষায় উত্তীর্ণ’।

নিয়োগ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছিল, ঢাকা, গাজীপুর, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, শেরপুর, চট্টগ্রাম, কক্সবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী, রাজশাহী, জয়পুরহাট, পাবনা, নওগাঁ, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, যশোর, ঝিনাইদহ, নড়াইল, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ – এই ৫০টি জেলার প্রার্থীগণ এই সার্ভেয়ার পদের জন্য আবেদন করতে পারবেন।

প্রসঙ্গত, কানুনগো পদে নিয়োগের ব্যাপারে মামলার নিষেধাজ্ঞা থাকার কারণে উক্ত পদে সরাসরি নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া এখনই সম্ভব হচ্ছেনা। এছাড়া, ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগ ছাড়াও সেটেলমেন্ট বিভাগেও সার্ভেয়ার পদ আছে। তারা ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতায় বিভিন্ন সেটেলমেন্ট অফিসে কাজ করেন।

এছাড়াও, আজ ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) দপ্তরের নিয়োগের জন্য মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশ হয়েছে। এতে নিরীক্ষক (রাজস্ব) পদে ১৪১ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৭৭ জন এবং অফিস সহায়ক পদে ৬১জন চাকরী প্রার্থী উত্তীর্ণ হয়েছে। তাদের পরবর্তীতে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার জন্য ডাকা হবে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

এবার নিষিদ্ধ হলেন লিওনেল মেসির দেহরক্ষী

নানা আয়োজনে বর্ষবরণ করলো ডিএসসিসি

গভীর সমুদ্রে গবেষণা ও সমস্যা চিহ্নিত করতে গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

এবার ইভ্যালির চেয়ারম্যান-এমডির বিরুদ্ধে চেক প্রতারণার মামলা

বিটুমিন আমদানিতে গুণগত মান যাচাইয়ের সুযোগ রেখে নীতিমালা সংশোধন

বুড়িগঙ্গা নদী পারাপারের সব নৌযান বন্ধ

সাহায্যের হাত ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

শাহজাহানপুরের টিটি পাড়া হতে ১০৫ লিটার দেশীয় চোলাই মদসহ ১ জন গ্রেফতার

টেকনাফে ৪.২২৯ কেজি ক্রিস্টাল মেথ আইস জব্দ

মেক্সিকোতে ৬.২ মাত্রার ভূমিকম্প