300X70
শনিবার , ২৮ আগস্ট ২০২১ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

ভূমি মন্ত্রণালয় ২০০টির বেশি বিভিন্ন ধরণের ভূমিসেবা পর্যালোচনা হচ্ছে

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
আগস্ট ২৮, ২০২১ ৬:০৫ অপরাহ্ণ

ভূমিসেবাদান প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন:
আরও দক্ষ ও স্বচ্ছতার সাথে ভূমিসেবা দেওয়ার উদ্দেশ্যে সেবাদান প্রক্রিয়া অধিকতর সহজ করার উদ্যোগ গ্রহণ করছে ভূমি মন্ত্রণালয়। এজন্য এতে জনবান্ধব ভূমিসেবা প্রদানে ভূমি অফিসের জবাবদিহিতা আরও বাড়বে।

আজ শনিবার এই উদ্দেশ্যে ‘ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের মাধ্যমে ভূমি সেবা চিহ্নিতকরণ’ শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়। ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষসহ ভূমি মন্ত্রণালয়ের আওতাভুক্ত সকল দপ্তর/সংস্থা এবং হবিগঞ্জ, শেরপুর ও নোয়াখালী কালেক্টরেট (জেলা প্রশাসন) কার্যালয় থেকে ভার্চুয়ালি ৭০ জন কর্মকর্তা ১০টি আলাদা দলে ভাগ হয়ে কর্মশালায় অংশগ্রহণ করেন।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের ভূমি ব্যবস্থাপনা (ডোমেইন) বিশেষজ্ঞ সাবেক মূখ্যসচিব মোঃ আবুল কালাম আজাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ সভাপতিত্ব করেন। এসময় উপস্থিত ছিলেন অটোমেশন প্রকল্পের প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ সাবেক সচিব মোঃ ফারুক হোসেন ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের প্রকল্প পরিচালক মোজাফ্‌ফর আহমেদ।

ভূমিসেবা সহজীকরণের লক্ষ্যে ভূমিসেবা অটোমেশন সিস্টেমের জন্য কার্যকরী তথ্য ব্যবস্থা তৈরি করা হবে। ২০০টির বেশি বিভিন্ন ধরণের ভূমিসেবা পর্যালোচনা করে সদৃশ ও অপ্রয়োজনীয়ভাবে আলাদা তালিকাভুক্ত সেবা বাতিল এবং প্রয়োজনীয় নতুন সেবা অন্তর্ভুক্ত করে গুচ্ছ (ক্লাস্টার) ও শ্রেণি (গ্রুপ) ভিত্তিক একটি কার্যকরী ও পূর্ণাঙ্গ ভূমিসেবা তালিকা প্রস্তুত করা হচ্ছে।

অংশগ্রহণকারী ১০টি দলের কর্মকর্তাদের উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্বের মধ্যে দিয়ে কর্মশালার কার্যক্রম শুরু হয়। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের বক্তব্যের পরে ভূমি সচিব, ভূমি ব্যবস্থাপনা (ডোমেইন) বিশেষজ্ঞ এবং প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ তাঁদের মতামত ব্যক্ত করেন। এরপর কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাগণ দল ভিত্তিক কার্যক্রম শুরু করেন এবং নিজ দলের কাজের উপস্থাপনা করেন। কর্মশালায় অংশগ্রহণকারী দলগুলোর সুপারিশ নিয়ে এরপর আলোচনা হয়। এসব সুপারিশের উপর ভিত্তি করে পরবর্তীতে গুচ্ছ ও শ্রেণি ভিত্তিক ভূমিসেবা তালিকা প্রস্তুত করা হবে।

কর্মশালায় অন্যান্যদের মধ্যে অংশগ্রহণ করেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য বেগম যাহিদা খানম এবং মোঃ জয়নাল আবেদীন, ভূমি আপিল বোর্ডের সদস্য আবু হেনা মোস্তফা কামাল, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব প্রদীপ কুমার দাস, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ মোয়াজ্জেম হোসেন, ভূমি মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোঃ আব্বাছ উদ্দিন, নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, শেরপুরের জেলা প্রশাসক মো: মোমিনুর রশীদ সহ ভূমি মন্ত্রণালয় ও এর আওতাভুক্ত দপ্তর/সংস্থা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

রাজধানীর চকবাজার ও ভাটারা থেকে ১৩ জুয়াড়ি গ্রেফতার

হজযাত্রীর কোটা না বাড়ানোর জন্য সৌদি সরকারের প্রতি ধর্ম উপদেষ্টার অনুরোধ

চৌদ্দগ্রামে ১০ কেজি গাঁজা ও ২৯৬ বোতল ফেনসিডিলসহ ১ জন গ্রেফতার

ঢাকা উত্তর সিটির কাউন্সিলর হাজেরা খাতুন গ্রেপ্তার

চারদিনের মধ্যে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ক্ষতিগ্রস্ত ভাস্কর্য মেরামতের কাজ সম্পন্ন হবে

ইউনিয়ন ব্যাংকে ১৫ দিনব্যাপী ফাউন্ডেশন কোর্সের সমাপনী

শুক্রবার থেকে শতভাগ অনলাইনে পাওয়া যাবে রেলওয়ের অগ্রিম টিকেট

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ ও প্রবারণা পূর্ণিমা উদযাপন অনুষ্ঠানে পার্বত্যমন্ত্রী

ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৩ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

সাংবাদিক শাহীন রেজা নূরের মৃত্যুতে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের শোক